এবিবি-ফান প্রশ্ন ১৪৮ || আচ্ছা, কেউ যদি বলে আপনার প্রথম ও শেষ ইচ্ছে কি? তখন আপনি কি বলবেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

আচ্ছা, কেউ যদি বলে আপনার প্রথম ও শেষ ইচ্ছে কি? তখন আপনি কি বলবেন?

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

আমি আসলে আপনাদের ইচ্ছে গুলো জানতে চাই, তারপর না হয় সেগুলো আমার ইচ্ছের সঙ্গে মিলিয়ে দেখবো, ঠিক আছে কি না?

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

প্রথম ইচ্ছা হলো সবার সব ন্যায় ইচ্ছা পূরণ হোক আর দ্বিতীয় আমার সব ন্যায় ইচ্ছা পূরণ হোক।

 3 years ago 

ভাই এটা পরকালেই সম্ভব।কারন দুনিয়াতে সবাই নিজেরটা আগে বলে।আবার সেটা ন্যায় বা মন্দ হউক।

 3 years ago 

দুনিয়াতে সবাই সবার নিজের মতো। ভালো মন্দ সবই আছে দুনিয়ায়।

 3 years ago 

কষ্টের কথা কি আর বলবো। বিবাহিত মানুষদের প্রথম ও শেষ ইচ্ছে বলে কিছুই নেই। সবই গিন্নির ইচ্ছেতেই চলে।

 3 years ago 

তাকে আপন করে ভালোবেসে যাওয়া, শেষ সময়ের জন্য হলেও তাকে কাছে পাওয়া কারন ভালোবাসা চিরঞ্জিবী।

 3 years ago 

আমার প্রথম ইচ্ছা তোমাকে চাই, আর শেষ ইচ্ছা অগণিত টাকার মালিক হয়ে হতো দরিদ্র ও মধ্যবিত্তদের পাশে দাঁড়াতে চাই। কেননা বর্তমান প্রেক্ষাপটে, হতদরিদ্র ও মধ্যবিত্তের সাথে কোন পার্থক্য নেই।

 3 years ago 

হাস্যকর হলেও সত্য,আমার একটা ইচ্ছা আছে। আর তা হল আমি নিজে অদৃশ্য হওয়ার মত শক্তিটা যেন পাই। যারা আমার পিছনে কথা বলে চোখে দেখতে পারে অদৃশ্য হয়ে। ভূতের মত তাদের জ্বালাতে পারি। 🙂

 3 years ago 

অদৃশ্য হওয়ার শক্তি পেলে আমাকে একটু জানিয়েন আপু তাহলে আমিও অদৃশ্য হয়ে ঘুরে বেড়াবো।

 3 years ago 

কি সাংঘাতিক ইচ্ছে রে বাবা।

 3 years ago 

প্রথম ইচ্ছা ভালো একটি বউ জীবনে সঙ্গী পাওয়া। আর শেষ ইচ্ছা বউয়ের প্যারা থেকে মুক্ত থাকা।

 3 years ago 

জীবনজুড়ে প্রথম ইচ্ছা
থাকতে পারে ভাই,
মৃত্যুর আগে শেষ ইচ্ছা
নাইরে জানা নাই।

প্রতিদিন শত শত
ইচ্ছা মনে জাগে,,
জানিনাতো শেষ ইচ্ছা
কোনটা পাব ভাগে।
♥♥

আমার প্রথম ও শেষ ইচ্ছা, "আমার প্রথম ও শেষ ইচ্ছা" যেন পূরণ হয়...

 3 years ago 

আচ্ছা, কেউ যদি বলে আপনার প্রথম ও শেষ ইচ্ছে কি? তখন আপনি কি বলবেন?

আমার প্রথম ইচ্ছে হল আলাদিনের আশ্চর্য প্রদীপ পাওয়া। আর শেষ ইচ্ছে হল আশ্চর্য প্রদীপ ঘষে জ্বিন বের করে জ্বিনকে হুকুম দিব, যে বা যারা দুর্নীতি করে আমাদের দেশটাকে শেষ করে দিচ্ছে তাদের পিছনের সাইডে আগুন ধরিয়ে দিতে।🤣🤣🤣

 3 years ago 

কেউ যদি বলে তাহলে প্রথমে তাকেই জিজ্ঞাসা করব সে কি কি ইচ্ছা পূরণ করতে পারবে। সেই হিসেবে না হয় তাকে বলবো আমার প্রথম ও শেষ ইচ্ছা কি হাহাহা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64579.16
ETH 1870.82
USDT 1.00
SBD 0.38