আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২০৭


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

তোমার ভালোবাসার নিষ্ঠুরতা
আমাকে বেহায়া করেছে,
নিঁখুত ভাবে করা অবহেলা
বিশাল আকাশ ছুঁয়েছে।

আমি তবুও এক ফোঁটা ভালোবাসা পাওয়ার জন্য
কাঙ্গাল হয়ে বসে থাকি,
আমি তোমাকে ভালোবাসলেও
তোমার আমাকে ভালোবাসা বাকি।

লেখক

@kazi-raihan

লেখক এর অনুভূতি:

পৃথিবীতে কিছু মানুষ আছে যারা শত সহস্র অবহেলার পর ও মন থেকে কাউকে এক পাক্ষিক ভালোবেসে যায়, অপেক্ষা করে যায় সেই একান্ত প্রিয় মানুষটার।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

তোমার অবহেলার বিষে
মনে বিষাদ ছুঁয়েছে,
প্রতীক্ষার নীল আলোয়
আমার হৃদয় রাঙিয়েছে।

তোমার স্নেহহীন চোখের ভাষায়
আমার দিন কাটে,
তোমার এক টুকরো হাসির জন্য
আমি চেয়ে থাকি রাতভর।

তুমি তো জানো না
আমার অপেক্ষার অন্ত নেই,
তোমার এক ফোঁটা ভালোবাসার জন্য
আমার জীবন অপেক্ষায় আছে।

 2 years ago 

প্রিয়জনের অবহেলার ভিড়ে যখন মন বিষাদ ছুঁয়ে যায় তখন স্বপ্নগুলো বেরঙিন হয়ে যায়। তবুও হয়তো প্রতীক্ষায় থাকি তার ফিরে আসার। অসাধারণ ছিল আপু।

 2 years ago 

তোমার ভালোবাসার নিষ্ঠুরতা
আমাকে বেহায়া করেছে,
নিঁখুত ভাবে করা অবহেলা
বিশাল আকাশ ছুঁয়েছে।

আমি তবুও এক ফোঁটা ভালোবাসা পাওয়ার জন্য
কাঙ্গাল হয়ে বসে থাকি,
আমি তোমাকে ভালোবাসলেও
তোমার আমাকে ভালোবাসা বাকি।

তিক্ত আমি এই জীবনে তোমাকে ভালোবেসে
সুখ পাখিটা হারিয়ে গেছে দুঃখের ভেলায় ভেসে,
নির্লজ্জ আর পাগল আমি তোমাকে ভালোবেসে
মরণ এলেও মেনে নেব তা আমি হেসে হেসে।।

এই জীবনের দাও যদি তুমি একটু ভালোবাসা
সব ভুলে ছেড়ে দিব আমি এই দুনিয়ার আশা,
কাঙ্গাল আমি, অভাগা আমি শুধু তোমার জন্য,
তোমায় পেলেই এই জীবনটা হবে আমার ধন্য।।

 2 years ago 

ভালবাসি বলেই তো
আজও বেঁচে আছি,
নিষ্ঠুরতা যাতনা সঙ্গী করে নিয়েছি।
হৃদয় আমার ক্ষতবিক্ষত
তবুও অপেক্ষায় আছি,
এ হৃদয় উজার করে
যত ভালোবাসা দিয়ে দিয়েছি।
তোমার নিঃসঙ্গতা প্রতীক্ষার
ভালোবাসা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে,
ভালোবেসে যাবো ভালবাসবো শুধুই তোমাকে।

 2 years ago 

ভালোবাসা পাবার আশায়
আজও প্রতীক্ষায় কাটে রাত
তোমার হাত ধরে কাটাতে চাই
প্রিয় নির্ঘুম সেই রাত।
ভালোবাসা পাবার আশায়
বেহায়া হয়েছি আজ
বদলে গেছে ভালোবাসা
বদলে গেছে সাজ।
তবুও ভালোবাসি তোমায়
নাইবা বাসলে ভালো
সময় হলে ফিরো প্রিয়
হয়ে আমার আঁধার রাতের আলো।

 2 years ago 

তোমার ভালোবাসার অবহেলায়
আমাকে তাড়া করেছে নিঃসঙ্গতার ছোঁয়া
এই বুকে তোমার প্রেমের যন্ত্রণায়
হৃদয় পুড়ে হয়েছে আর্তনাতের ধোঁয়া।

তবুও আমি আকাশ পানে চেয়ে থাকি
তবুও আমি তোমার ভালোবাসার অপেক্ষায় আছি
পাবো বলে এক ফোঁটা তোমার ভালবাসার বৃষ্টি
এখনো অপেক্ষায় আছি থাকবো সারা জীবন।

 2 years ago 

কত যুগ পার হয়েছে তোমার অপেক্ষাতে,
তোমায় পাওয়ার চিন্তা যেন গ্রাস করেছে আমাকে,
অপেক্ষা যেন কাটেনা প্রহর যত যাচ্ছে,
মন যেন মানে না তোমার অনুপস্থিতিতে।

আজও বেলা অবেলায় তোমায় খুঁজে যাই।
আজও হাতছানি দিয়ে ডাকে মধুর স্মৃতিগুলো।
আজও চোখ বুজলেই তোমার ছবি ভাসে।
মাঝে মাঝে স্মৃতি মনে করে দুচোখে কান্না আসে।

 2 years ago 

তোমার অবহেলায় ভালোবাসাগুলো
খুঁজে পায় নতুন ভালোবাসার উদ্যাম,
তোমার অবহেলায় আবেগগুলো,
খুজেঁ পায় নতুন প্রেমের কবিতা।।

জানিগো একদিন তুমি আসবে,
দু হাত বাড়িয়ে আমায় ভালোবাসবে,
টেনে নিবে তোমার হৃদয় মাঝে,
আর তাই তো ভালোবাসাগুলো,
আজও আমার হৃদয়ে জাগে।।

 2 years ago 

তোমার নিষ্ঠুরতা আমাকে করেছে আকুল।
তোমার আঘাত আমাকে করেছে ব্যাকুল।
তোমার অভিযোগ আমাকে করেছে নির্ভুল।
তোমার অবহেলা আমাকে করেছে অপ্রতুল।

তুমি চাওনি বলে আমি যাইনি হিমালয়।
তুমি দাওনি বলে আমার হয়নি সময়।
তুমি আসোনি বলে আমি পেয়েছি ভয়।
তুমি চেয়েছো বলেই হৃদয় অম্লান-অক্ষয়!

 2 years ago 

তোমার ভালবাসাই ,কোনো অভিযোগে নেই ।তুমি কখনো থাকবে না ।
আছে কিছু অভিমান, কখনো বলবো না ।
পুরনো অভ্যাস মোড়া, অভিযোগের জ্বর ।অভিমানী পারদ মাপে, একাকী মনের ঘরে।অভিযোগ থেকে অভিমান জন্মায় এবং অভিমানের পর শুরু হয় ভালোবাসার অনুভূতি।
তবু কেনো তুমি সুদূরে, কিসে আছে এতো ভয় ।আঁধার কালো জোছনায়, নাকি আমায় পর বলে মনে হয়।

 2 years ago 

যতই হোক তোমার হৃদয় পাষান
ওই মনে ঠাঁই মিলবে
তোমার মনের ভালোবাসাটুকু
আমার কথা বলবেই।

অপেক্ষাতে আজ বসে আছি আমি
আমার হয়ে তুমি আসবে
মিষ্টি করে বলবে কথা
ভালো তুমি আমায় বাসবে ই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64895.76
ETH 1877.80
USDT 1.00
SBD 0.38