এবিবি ফান প্রশ্ন-২০৮ | শালী আধা ঘরওয়ালী হয় কেন?steemCreated with Sketch.

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

প্রশ্নঃ শালী আধা ঘরওয়ালী হয় কেন?

প্রশ্নকারীঃ

@mahbubul.lemon

প্রশ্নকারীর অভিমত:

আমার তো শালী নেই তাই এই সম্পর্কে অভিজ্ঞতাও নেই, আপনাদের মতামত জানতে চাচ্ছি।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago (edited)

এই বিষয়ে খুব একটা অভিজ্ঞতা নেই। তবে শালির মাঝে বউয়ের প্রতিচ্ছবি দেখা যায় বলে আমি মনে করি। তাছাড়া আমি মনে করি শালি হচ্ছে আরেকটি বউ, দ্বিতীয় বউ, হাহাহা।।

মানুষ বউয়ের মুখে শালির প্রতিচ্ছবি দেখে, আর আপনি শালীর মুখে বউয়ের প্রতিচ্ছবি দেখছেন সিয়াম ভাই। হা হা হা....

 3 years ago (edited)

ভাই এখনো বিয়ে করেননি আর আপনার কি সুন্দর অভিজ্ঞতা। 🫣😃

 3 years ago 

এগুলো স্বপ্ন শুধু ভাই, হাহাহা।

 3 years ago 

বিয়ের পরে সবচাইতে প্যারাময় কাজ হচ্ছে বাচ্চাকাচ্চার প্যারা।বাচ্চাকাচ্চাকে শালীকে ধরিয়ে দিয়ে নিজেরা গল্প গুজব করা যায়। আর এজন্যই বলা হয় শালী আধা ঘরওয়ালী।🤣🤣

 3 years ago 

বউয়ের অবর্তমানে যদি আপনার অসম্পূর্ণ কাজ গুলো সম্পন্ন করে তবে সে হলো শালী। যেমন ঘর গোছানো কাপড় কাচা দুলা ভাইয়ের শার্ট গুলো পরিষ্কার করে ক্যালেন্ডার করে দেওয়া ইত্যাদি।

 3 years ago 

কারন বউয়ের পরে শালীর সঙ্গে ভাবমারার সম্ভাবনা বেশি থাকে।তাছাড়া বোনের বাচ্চা সামলানোর আর দুলাভাইয়ের পকেট খালি করার ধান্ধা বেশি শালীরই থাকে।দুলাভাইয়ের সংসারের অর্ধেক দায়িত্ব যেহেতু শালী সামলাই তাই শালী আধা ঘরওয়ালী হয়।

 3 years ago 

শালী আধা ঘরওয়ালী হয় কেন?

কারণ ভবিষ্যতে যদি বউ মারা যায় তাহলে বউয়ের জায়গায় শালীকে ঘরে ঢোকানোর একটা অপশন থেকে থাকে তাই এখানে শালীকে আধা ঘরওয়ালী বলা হয়।

 3 years ago 

শালী আধা ঘরওয়ালী হয় কেন?

ভাই আমার বউয়ের কোনো ভাই বোনও নাই, তাই এর সঠিক সংজ্ঞাও জানা নেই। তবুও শুনেছি যে শালী থাকলে নাকি, শ্বশুর বাড়িতে গেলে সব ধরনের বাড়তি আদর আপ্যায়ন হয় 🤣🤣। সেজন্যই বলা হয় শালী আধা ঘরওয়ালী।

আমার মনে হয় পুরুষ মানুষ তার বউকে নিয়ে যতটা চিন্তা করে, শালিকে নিয়েও ততটা চিন্তা করে। তাছাড়া শালির আবদার বউয়ের থেকে কম কিছু না জামাই বাবুর কাছে। এইজন্য শালী আধা ঘরওয়ালী হয় আর কি।
 3 years ago 

বউয়ের ভয়ে পুরো টা দিয়ে দেওয়া যায় না।তাই আধাঘরওয়ালী হয়েই থেকে যায়।

-বানীতে নিখিল বাংলা দুলাভাই সমাজের সভাপতি।

 3 years ago 

হাহাহা মজা পেলাম ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হাহা, এটাই ঠিক কথা একদম।

 3 years ago 

এদিকে ভাবি হচ্ছে মায়ের সমান, অন্যদিকে শালী আধা ঘরওয়ালী, সবটাই হচ্ছে দুলাভাইদের কারসাজি, এটা মেনে নেওয়া যায় না যতদিন পর্যন্ত না আমার একটা শালী হচ্ছে। 😒😒

 3 years ago 

দুলাভাইয়ের পকেট ফাঁকা করার জন্য। 😅😅

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64488.03
ETH 1865.18
USDT 1.00
SBD 0.38