এবিবি ফান প্রশ্ন- ৪২৩ || এমন বর্ষণমুখর দিনে কার কথা বেশি মনে পড়ে?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

এমন বর্ষণমুখর দিনে কার কথা বেশি মনে পড়ে?

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

সত্যিটা জানতে আগ্রহী।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-2.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

এমন বর্ষণমুখর দিনে কার কথা বেশি মনে পড়ে?

আমার তো মনে পড়ে সবার আগে কারেন্টের কথা😃। কারণ গরমের সময় কারেন্ট না থাকলেও, বৃষ্টি যতই হোক না কেন কারেন্ট অবশ্যই থাকে 🤣🤣।

 2 years ago 

একদম ঠিক কথা বলেছেন ভাই বর্ষণমুখর দিনে কারেন্টের কথা আগে মনে পড়ে।

 2 years ago 

এমন বর্ষণমুখর দিনে সবচেয়ে বেশি মনে পড়ে—ঐ দারুণ WiFi-এর কথা, যেটা বৃষ্টি পড়লেই সিগন্যাল হারিয়ে ফেলে! 😄

 2 years ago 

ওয়াইফাই খুব দুষ্টু তাই বৃষ্টি এলেই হারিয়ে যায়। ভাই ওয়াইফাইকে একটু চোখে চোখে রাখবেন। 😎

 2 years ago 

আপনার কথা বাস্তব ভাই 😀‌ ।

 2 years ago 

এমন বর্ষণমুখর দিনে কার কথা বেশি মনে পড়ে?

যখনই এমন অঝোর ধারায় বৃষ্টি হয় তখন আমার খুব কাছের একজন মানুষের কথা মনে হয়। যদিও তার সঙ্গে আমার আপাতত কোন যোগাযোগ নেই। কাকতলীয় হলেও সত্যি আমি যখনই তার সাথে তার শহরে যেতাম বা একা তার সঙ্গে দেখা করতে যেতাম তখনই বৃষ্টি হতো। এখন বৃষ্টি হলেই সেই স্মৃতিগুলো মাথাচাড়া দিয়ে উঠে।

 2 years ago 

বাহ্ ভাই আপনার লেখাটি পড়ে কোন এক সিনেমার দৃশ্যে হারিয়ে গেলাম।

 2 years ago 

এমন বর্ষার দিনে আমার গ্রামের কথা মনেপড়ে। খুব অলস সময় পার করত সবাই বর্ষার দিনে। খই কিংবা চাল ভাজা খেতাম, লুডু খেলতাম, না হয় গল্প না হয় ছন্দ ছন্দ খেলা! আহ, সেই দিনগুলো।

 2 years ago 

এটা সত্যি বলেছেন ভাই বর্ষার দিনে গ্রামে সব থেকে বেশি ভালো লাগে।

 2 years ago 

জি ভাই, বৃষ্টির দিনে চাল ভাজা খাওয়ার সাথে সাথে, লুডু খেলার আনন্দটাই অন্যরকম ছিলো। আনন্দে আর গল্পে সময় গুলো অতিবাহিত হতো😄😧😁।

 2 years ago 

হুম। সেই সময়গুলো দারুণ ছিল।

 2 years ago 

বৃষ্টি হলেই শিলের কথা মনে পড়ে। কত দিন শিলাবৃষ্টি দেখিনি। সাথে কদমফুল... এইগুলো হারিয়ে গেছে যেন।

 2 years ago 

এমন বর্ষণমুখর দিনে কার কথা বেশি মনে পড়ে?

আমার তো সবার আগে মনে পড়ে যায় ঘুমের কথা 🙂। এরকম সময়ে ঘুমাতে এত বেশি ভালো লাগে যে কি বলবো। ঘুম থেকেই যেন আর উঠতে ইচ্ছে করে না এই সময়😅। কি যে শান্তির ঘুম হয় বলে বোঝাতে পারবো না।🤣🥰

 2 years ago 

আপু ঘুম যে, অনেক শান্তির হয় তাই বৃষ্টির দিনে ঘুমাতে মজা লাগে। যত বেশি বৃষ্টি তত বেশি ঘুম।

 2 years ago 

আমার তো এমন বর্ষণমুখর দিনে ইলিশ মাছ আর কৈ মাছের কথা বেশি মনে পড়ে।ইলিশ মাছ তো সহজ নয় কিন্তু আমি ভাবি কখন উঠানে বৃষ্টির জলের সঙ্গে কৈ মাছ উঠে আসবে আর আমি টুপ করে ধরে এনে ভেজে খাবো। হি হি 😃😃

 2 years ago 

জি আপু, বৃষ্টির দিনে কৈ মাছ উঠানে চলে আসে ‌ । টুপ করে কৈ মাছ ধরার আনন্দটাই অন্যরকম হয়ে থাকে 😁😆।

 2 years ago 

আসলেই ভাইয়া, মজাই মজা।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রতি বছর সারাদিন বৃষ্টি শুরু হলেই আম্মু খিচুড়ী রান্না করত আর গরম গরম খিচুড়ি খেতাম। কিন্তু এখন আর সেটা হয় না। আমার আম্মু গত ৩ বছর আগে মারা গেছে। তাই বৃষ্টির দিনে আম্মুর কথা বেশি বেশি মনে পড়ে।

 2 years ago 

জি ভাই, বৃষ্টির দিনে আম্মুর কথা বেশি মনে পড়ে ‌। গরম গরম খিচুড়ি খাওয়ার আনন্দটাই অন্যরকম। উনি নিশ্চয় ওপারে বেশ ভালো থাকবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।

 2 years ago 

এমন বর্ষণমুখর দিনে কার কথা বেশি মনে পড়ে?

যখন ক্লাস থ্রি তে পড়তাম অর্থাৎ স্কুলে, তখন এক বৃষ্টির দিনে টিফিন পালিয়ে বাসায় আসার সময়, ক্লাস টিচার আমাকে ধরে নিয়ে বেঞ্চের উপরে দাঁড় করিয়ে রাখে ১ ঘন্টা😂😂। এখন বৃষ্টির দিনে সেই টিচারের কথাই বারবার মনে পড়ে 🤣🤣।

 2 years ago 

এমন বর্ষণমুখর দিনে কার কথা বেশি মনে পড়ে?

এমন বর্ষণমুখর দিনে শৈশবের কথা মনে পড়ে। তখন বৃষ্টি হলেই বৃষ্টির উসিলা দিয়ে স্কুল অ্যাবসেন্ট করতাম,হা হা হা।😐😐

 2 years ago 

জি ভাই, বৃষ্টি হলেই স্কুলে না যাওয়ার সুযোগ খুঁজে পেতাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 58525.64
ETH 1567.34
USDT 1.00
SBD 0.38