এবিবি ফান প্রশ্ন- ৩৫৮ || হারিয়ে যাওয়া শখের মোবাইলটির চোরকে যদি ধরতে পারেন তাহলে কি করবেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

হারিয়ে যাওয়া শখের মোবাইলটির চোর যদি ধরতে পারেন তাহলে কি করবেন?

প্রশ্নকারীঃ

@tangera

প্রশ্নকারীর অভিমতঃ

আসলে যার শখের মোবাইলটি হারিয়ে যায় সেই বুঝে তার কষ্টটা। তবে আমার মোবাইলটি হারিয়ে গেলে চোরকে আর খুঁজে পাইনি।আপনাদের কাছে জানতে চাই আপনাদের মোবাইল চোরকে খুঁজে পেলে কি করবেন?

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

হারিয়ে যাওয়া শখের মোবাইলটির চোর যদি ধরতে পারেন তাহলে কি করবেন?

বেশি কিছু করবো না,ছেঁড়া জুতা দিয়ে মালা বানিয়ে চোরের গলায় পড়িয়ে পুরো এলাকা ঘুরিয়ে, তারপর ময়লার ড্রেনের ঢাকনা খুলে সামনে বসিয়ে বেঁধে রাখবো। আর ক্লান্ত হওয়ার পর যখন পানি পান করতে চাইবে, তখন আমার সাধের ময়না পাখির পায়খানা দিয়ে শরবত বানিয়ে খাইয়ে দিবো😂😂। যাতে চুরি করার চিন্তা ভাবনা জীবনে আর না করে🤣🤣।

 2 years ago 

চোরকে বলবো অসংখ্য ধন্যবাদ তোকে কারণ তুই ফোনটি নিয়ে যাওয়ার পর নতুন আরেকটি ভালো ফোন পেয়েছি। আর বলবো আমার ফোনের খুব যত্ন নিবি।🤩

 2 years ago 

চোরকে ধরতে পারলে ওর একটা কিডনি বিক্রি করে ওর কাছ থেকে iphone ফিফটিন প্রো ম্যাক্স কেনার টাকা নিয়ে নিব আর আগেরটা ওকে গিফ্ট দিব ।

 2 years ago 

হারিয়ে যাওয়া শখের মোবাইলটির চোরকে যদি ধরতে পারেন তাহলে কি করবেন?

আগে খুব ভালোভাবে বোঝাবো শখের মোবাইল ফোনটা দিয়ে দেওয়ার জন্য। যদি দেয় তাহলো খুব ভালো‌ আর যদি না দেয় তাহলে বেশি কিছু করবো না, আম গাছের সাথে বেঁধে রেখে লাল পিঁপড়া ছেড়ে দিবো তারপর আর আমি কিছু করবো না, বাকিটা দূরে থেকে শুধুই দেখবো আর উপভোগ করবো 😎🙃

 2 years ago 

হারিয়ে যাওয়া শখের মোবাইলটির চোর যদি ধরতে পারেন তাহলে কি করবেন?

বর্তমানে আমার শখের মোবাইল আমার সব কিছু। বলতে পারেন আমার বউয়ের চাইতেও দামি। এই ফোন যদি কোনো চোর নিয়ে যায় আমার চাইতে খারাপ কেউ হবে না। চোর যদি ধরতে পারি এই গরমের মধ্যে সরিষার তেল লাগিয়ে রোদে দুই ঘণ্টা দার করিয়ে রাখবো🥵।

 2 years ago 

মোবাইল চোরকে খুঁজে পেলে তাকে নিমন্ত্রণ করে বাড়িতে এনে সব বাঁশের তৈরি রেসিপি করে খাওয়াবো।তারপর বলবো আমার হারানো ফোনের সঙ্গে সঙ্গে সুদ সমেত নতুন আরেকটি ফোন কিনে দিতে☺️☺️.

 2 years ago 

হারিয়ে যাওয়া শখের মোবাইলটির চোরকে যদি ধরতে পারি, তাহলে কোলে তুলে নেব তাকে। এরপর তাকে ধরে নিয়ে প্রাইভেট কোন ক্লিনিকে চলে যাব। সেখানে গিয়ে তার শরীর থেকে একটা কিডনি বের করবো। তারপর সেটা বিক্রি করে, আমি আমার শখের একটা মোবাইল কিনবো আর তাকে একটা তার শখের মোবাইল কিনে দেবো।

 2 years ago 

একবার যদি চোরকে ধরতে পারি তাহলে মোবাইল ফিরিয়ে নিতে যতো ধরনের নিনজা টেকনিক আছে সব প্রয়োগ করবো, যদি মিষ্টি কথা চিড়া না ভিজে তাহলে বডি থেরাপি দিবো (পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত পিটনি)। সাথে বাঁশ থেরাপি ফ্রী, তখন মোবাইল বের হবেই হবে।😜😜😜

 2 years ago 

এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া। থেরাপির উপর কোন ঔষধ নাই। থেরাপি দিলেই মোবাইল একেবারে বের করে দিবে।

 2 years ago 

মোবাইল চোরকে ধরে নিয়ে এসে বাসায় পোলাও মাংস রান্না করে খাওয়াবো। যাতে সে আমার মোবাইলটা আমাকে ফিরিয়ে দেয়। আমার বিশ্বাস আমার আদর যত্ন এবং আন্তরিকতা দেখলে চোর আমার মোবাইলটা ঠিকই ফেরত দিবে।

 2 years ago 

বেশি কিছু করবোনা, শুধু মোবাইলের দাম অনুযায়ী টাকাটা ফেরত নিবো আর চার হাত পা বেঁধে লাল পিঁপড়ার কাছে ৩০ সেকেন্ডের জন্য রিমান্ডে পাঠাবো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64123.21
ETH 1866.53
USDT 1.00
SBD 0.35