আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১০৯steemCreated with Sketch.

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

আমি নিস্তেজ হয়েও পুনরায়
চঞ্চলতায় ফিরি তোমার কল্পনায়
তুমি হারিয়ে গিয়েও পুনরায়
ফিরে আসো হৃদয়ের আঙ্গিনায়।

কল্পনার আকাশে তুমি আছো
পূর্ণিমার আলো জ্বালিয়ে
হৃদয়ের আঙ্গিনায় তুমি হাসো
মুগ্ধতার সুবাস ছড়িয়ে।

লেখক

@hafizullah

লেখক এর অনুভূতি:

ভালোবাসার বিষয়টি এমন, সে হারিয়ে গেলে হারায় না তার আবেদন। হৃদয়ের কল্পনায় এবং হৃদয়ের আঙ্গিনায় সর্বদা উজ্জ্বল থাকে তার আয়োজন।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

আমি চেয়েছি তোমায় তেমন করে,
যেমন করে মাটি ফেটে চৌচির হয়ে পানির অপেক্ষায় থাকে।
আমি চেয়েছি তোমায় ঝর-ঝরো বৃষ্টিতে অঝোর নয়নে,
বলোনা কিভাবে চলবো আমি তুমি বিহনে।

আমি চেয়েছিলাম তোমায় কোনো এক অমাবস্যার রাতে,
আজও সেই অপেক্ষায় আমার আঁখি প্রাতে।
আমি চেয়েছিলাম তোমায় আপন করে,
রাজা যেমন করে রাণীকে চায় তেমন করে।
আমি চেয়েছিলাম তোমায় আমার আঁখি পানে,
কত বেশি ভালোবাসি বিধাতা-ই জানে।

 3 years ago 

আমি ভাসমান সিঁড়ির মতো
আবার নতুন জগতে পদার্পন করি
তুমি জীর্ণ হয়েও অমলিন
নতুন ভালোবাসার সতেজ কুঁড়ি।

হৃদয়ের দরজায় তুমি কল্পিত
প্রদীপের শিখার মতো জ্বলন্ত হয়ে
তুমি স্বপ্নদ্বীপের বাগানে ফোঁটা
সুরভী মায়ার,দোদুল্যমান পাপড়ি নুয়ে।

 3 years ago 

অসম্ভব সুন্দর হয়েছে আপু লাইনগুলো, দারুণ লেগেছে আমার কাছে।

 3 years ago 

আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে অনেক অনুপ্রেরণা পেলাম ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে।😊

 3 years ago 

আমি নিস্তেজ হয়েও পুনরায়
চঞ্চলতায় ফিরি তোমার কল্পনায়
তুমি হারিয়ে গিয়েও পুনরায়
ফিরে আসো হৃদয়ের আঙ্গিনায়।

কল্পনার আকাশে তুমি আছো
পূর্ণিমার আলো জ্বালিয়ে
হৃদয়ের আঙ্গিনায় তুমি হাসো
মুগ্ধতার সুবাস ছড়িয়ে।

গভীর রাতে তুমি আসো,
ভালোবাসার প্রদীপ জ্বালিয়ে।
সেই প্রদীপের আলোতেই হারিয়ে যাব,
আমি তোমার পরশে।

স্বপ্ন ভরা রাতে আসো,
ভালবাসার ফুল নিয়ে।
সেই ফুলের সুবাসে হারিয়ে যাবো,
তোমার হাতেই হাত রেখে।

 3 years ago 

মনের মাধুরিতে রাঙিয়ে ছবি
হৃদয়ের কঠোরেতে তোমায় রাখি
তোমার ভালোবাসায় হয়ে একাকার
কল্পনায় স্বপ্ন গাথিঁ তুমি যে আমার।।

স্বপ্নের মাঝে কেন আসো বারবার
জীবনে কি কখনও হবে না আমার?
আশায় বাধাঁ আমার কুড়েঁ ঘর খানি
তোমার জন্য সাজায় প্রেমের তরি।।

 3 years ago 

বাহ্ অনেক অনেক সুন্দর হয়েছে আপু আপনার অনু কবিতা।

 3 years ago 

বাহ বাহ বাহ! কি ছন্দ কি আবেগ, মিলেমিশে একাকার হয়ে গেছে সব।

 3 years ago 

কল্পনাতে নয় বাস্তবে সে আপনার জীবনে হয়তো আছে আপু। তাকে নিয়ে কুঁড়ে ঘর বাঁধার স্বপ্ন পূর্ণ হোক এটাই আমার চাওয়া। দারুন লিখেছেন আপু।

 3 years ago 

পূর্ণিমার চাঁদের আলোতে
তোমার ছবি ভাঁসে
দক্ষিনা হাওয়ার মাঝে
তোমার কেশ উড়ে।

আমার হৃদয়ের মধ্যখানে
তোমার পদধ্বনি বাজে
চারপাশ আনন্দে হাসেঁ
আমার আঙ্গিনায় তুমি এলে।

 3 years ago 

আর কি কি হয় ভাই, জাতি জানতে চায় হা হা হা। ভালো হয়েছে।

 3 years ago 

আরো অনেক কিছু হয় ভাইয়া। এগুলো বললে ঘরে জায়গা পাওয়া যাবে না,হা হা হা।

 3 years ago 

কল্পনাতেও তোমায় খুঁজি,
তোমার সুবাসে সুবাসিত হতে।
স্বপ্নেও তোমায় খুঁজি,
তোমার সৌরভে সৌরভিত হতে।।

 3 years ago 

বাহ! বাহ! ভাইজান দেখছি আইন আদালত রেখে কবিতায় মজেছেন, হি হি হি।

 3 years ago 

যাকে প্রথম দেখেছিলাম
বারান্দাতে বিকেল বেলায়,
মাঝ রাতে তার প্রেমেই নিমজ্জিত ছিলাম
স্বপ্নের মাঝে ঘুমের ঘুরে।

তোমার আমার যদি দেখা হলে
পদ্ম পাতার জলের তলে,
সোনালি মাছ, ফড়িং আর ঘাস
তারার মতো নীলাভ জ্বলে।

 3 years ago 

তুমি আছো প্রতিক্ষনে
হৃদয়ের সুশীতল ছায়ায়
মিশে আছো তুমি আমার
ভালোবাসার মায়ায়।

জীবনের চরম দুঃসময়ে
ভেঙ্গে যখন পরি
আশার আলো জ্বালাও তুমি
দূর থেকেও জানি।

 3 years ago 

হৃদয় গহীনে রয়েছ প্রিয়
ভুলিনি তোমায় আজো
শুনতে কি পাও প্রিয়,
না বলা সেই কথা
আজো স্মৃতির ভাঁজে তোমায় খুঁজি
বেড়ে যায় হৃদয়ের ব্যাকুলতা।
হৃদয়ে জমা আজও প্রিয়
তোমায় না বলা সেই কথা
তোমার কথা ভেবে হৃদয় হয় চঞ্চল
কল্পনায় আজো ভাসে
তোমার সেই প্রিয় মুখ
হারিয়েছি জীবনে আমার
প্রিয় ভালোবাসার সেই সুখ।

 3 years ago 

আমি বাস্তবতার কষাঘাতে,
যখন নির্তেজ হয়ে যায়।
তখন হৃদয়ের কল্পনায় ভাসাই,
তোমার রঙিন ছবি,
আর ঠিক তখনই আমি
আবার সতেজ হয়ে উঠি।
আমার হৃদয়ের কল্পনাতে,
তুমি রংধনুর মতো,
আমার হৃদয়ের আকাশ জুড়ে,
তোমার মহিমা খ্যাত।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 61923.74
ETH 1755.88
USDT 1.00
SBD 0.38