এবিবি-ফান প্রশ্ন ১৩৫ || নিজের শপিং করা শেষ হলেই পা ব্যথা করে কেনো?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ



নিজের শপিং করা শেষ হলেই পা ব্যথা করে কেনো?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

আসলে আমরা যখন নিজেদের জন্যে শপিং করি তখন দিন দুনিয়ার কোনো খবর ই আমরা রাখি না।আর নিজেদের কেনাকাটা শেষ হলেই দিনদুনিয়ার সব খবর আবার মনে পরে যায়।তাই আরকি,হাহাহাহা।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

শপিং এর ব্যাগগুলো সাথের জনের ঘাড়ে চাপানোর জন্য পা ব্যথা ভীষণ উপকারী। পা ব্যথা থেকে যদি ভালো কিছু হয় তাহলে না হয় পা ব্যথাই ভালো।😅😅

মাঝেমধ্যে পা ব্যথা থেকে দারুণ কিছু হয়।

 3 years ago 

পকেটের সাথে পায়ের একটা দারুণ সম্পর্ক আছে, গবেষণায় এটা প্রমানীত হয়েছে যে, যতদ্রুত পকেট ফাঁকা শুরু করে ততো দ্রুত পায়ের শক্তি হ্রাস পেতে থাকে। সুতরাং শপিং যত কম করা হয়, পকেট ততো কম ফাঁকা হয় এবং পায়ের ব্যথাও কম হয়। হি হি হি

পকেটের সাথে তো দেখছি পায়ের ব্যস্তানুপাতিক সম্পর্ক। পকেট যখন ভরা থাকে তখন পায়ের ব্যথা কম থাকে, আবার পকেট খালি হলে পায়ের ব্যথা বাড়ে। এটা দারুন বলেছেন হাফিজ ভাই।😂

 3 years ago 

না হলে কি আর বউ পালা যায়, হা হা হা।

 3 years ago 

ভাবীর সাথে থাকতে থাকতে কতো সুন্দর ফিজিক্স ও শিখে ফেলেছেন!মেয়েদের কতো গুণ!

 3 years ago 

হুম, মেলা গুন মেয়েদের বলতে গেলে সংসদ অধিবেশন শেষ হয়ে যাবে, হি হি হি।

 3 years ago 

ঠিক,যদিও মেয়েরা নিজেদের প্রশংসা শুনতে একেবারেই পছন্দ করেনা।

 3 years ago 

তা আপনি ভাবিকে শপিং নেওয়ার সময় পকেট ভর্তি করে নিয়ে যান,নাকি পা ব্যথা হয়ে যাওয়ার ভয়ে অল্প করে নিয়ে যান😉

 3 years ago 

ধুর কেউ চায় নাকি তার পা ব্যথা হোক, হি হি হি।

 3 years ago 

নিজের শপিং করতে করতেই পা ব্যথা হয়ে যায়। আবার নাকি নিজের শপিং করার পরে আবার নাকি অন্য কাউকে করে দেবো। হুম ঢং কত😬😬
আমি তো আবার নিজের শপিং করা শেষ হয়ে গেলে বলি তাড়াতাড়ি বাড়িতে চলেন।
বাকি শপিং পরে দেখা যাবে 🤪
আসলে এটা তাড়াতাড়ি পালানোর বুদ্ধি 😄😆

 3 years ago 

হাহাহা,এই কাজ আমিও করি ফ্রেন্ডদের সাথে।

 3 years ago 

কারন নিজের শপিংগুলি করতে বয়ফ্রেন্ড বা হাজবেন্ড এর পকেট খালি হয়ে যায় তখন সেগুলো বহন করার জন্য বিনামূল্যে কুলির প্রয়োজন হয়।শপিং এর ব্যাগগুলো বয়ফ্রেন্ড বা হাজবেন্ড এর কাঁধে ঝুলিয়ে দিয়ে নিজে ও কোলে উঠে পড়ার বায়নায় শপিং করা শেষ হলেই পা ব্যথা শুরু হয়।🤣🤣

সততার সাথে সত্যি কথা বলার জন্য ধন্যবাদ। হা হা হা...😂

 3 years ago 

অভিজ্ঞতা নেই,বর্তমান প্রেক্ষাপটে বললাম আরকি!☺️☺️

 3 years ago 

নিজের শপিং শেষে মনে হয় দুনিয়া উদ্ধার করে ফেলেছি। কিন্তু পাশের জন শপিং করতে শুরু করলে তখনই মনে সে যেন লেট করে ফেলছে। এ কারণেই নিজের শপিং শেষে পা ব্যথা অনুভূত হয়।

 3 years ago 

নিজের জন্য কেনাকাটা শেষ করলে পায়ে ব্যথা করে যাতে অন্যের জন্য আর কিনতে না হয় শুধু একটু উছিলা ধরা আর কি।

 3 years ago 

ঠিক ঠিক,নিজের কেনাকাটা শেষ হলেই বাসায় চলে আসতে ইচ্ছে করে।

 3 years ago 

হাহা! এটা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা ছেলেরা আবার এসব বলিনা, লয়াল! আগে পরের জনের মার্কেট তারপর নিজের 😁

হ্যা,খুব লয়াল। তা তো মনে হচ্ছে শুধু জিএফ এর ক্ষেত্রেই!

 3 years ago 

যদি মেয়েরা বলে পা ব্যথা করে তাহলে বুঝতে হবে হিংসা করে বলতেছে । কারন মেয়েরা কখনোই চাই না যে তার থেকে সুন্দর কিছু অন্য মেয়েরা কিনুক। তারা সবসময় চাই নিজেকে বিশ্বসুন্দরীর মত লাগুক আর অন্য মেয়েদেরকে পেচাঁর মত লাগুক, হি হি হি।🤣🤣🤣

আর যদি ছেলেরা বলে পা ব্যথা করে তাহলে বুঝতে হবে বউয়ের সাথে মাকের্টে ঘুরতে ঘুরতে বেচারার বারোটা বেজে গেছে। কারন বউরা কুড়িটা জিনিষ যাচাই বাছাই করে একটি কিনে, হা হা হা।😅😅😅

 3 years ago 

কি বলেন!এতোকিছু তো জানতাম না।

তারা সবসময় চাই নিজেকে বিশ্বসুন্দরীর মত লাগুক আর অন্য মেয়েদেরকে পেচাঁর মত লাগুক, হি হি হি।🤣🤣🤣

এটা কিন্তু সত্যি কথা, মেয়েরা মারাত্মক হিংসুটে। তারা অন্যের ভালো কোনদিনও দেখতে পারেনা। আর সেটা যদি হয় মেয়েমানুষ তাহলে তো কথাই নেই।

 3 years ago 

আচ্ছা,বিয়ে করার পর বউ এর সামনে এসব বলেন কিনা তাই দেখবো আরকি!

তখন তো আর বলতে পারবো না, তাই এখন বলে নিচ্ছি মন খুলে।🤭

 3 years ago 

নিজের শপিং করা শেষ হলেই পা ব্যথা করে কেনো?

নিজের শপিং করা শেষ হলে হাত-পা দুটোই ব্যথা করে। নিজের শপিং করা শেষে যেহেতু নিজের কেনা জিনিসগুলো হাতে অনেকক্ষণ ধরে ঝুলানো থাকে তাই হাতে ব্যথা হয় স্বাভাবিক কারণে। আর অস্বাভাবিক কারণে পায়ে ব্যথা হয় সেটার কারণ হলো যদি তখন পায়ে ব্যথা হচ্ছে না বলা তাহলে অন্য যার শপিং করতে বাকি আছে, সে সারা বাজার ঘুরিয়ে ঘুরিয়ে তার শপিং করবে। তাই আগে থেকেই পা ব্যথা হয়েছে বলে দেয়া ভালো তাহলে সে কম ঘুরাবে তার শপিং করতে। এই জন্য মূলত নিজের শপিং করা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে হাতের সাথে পায়ে ব্যথা শুরু হয়ে যায়।

 3 years ago 

হাহাহা,দ্বিতীয় কারণটাই সঠিক।

 3 years ago 

নিজের শপিং করা শেষ হলেই পা ব্যথা করে কেনো?

বউ যখন শপিং করে তাদের সাথে চলতে চলতে শপিং শেষে পা ব্যথা করে।

 3 years ago 

এসব বউ এর সামনে বললে তো খবর ই আছে বোধহয়!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61297.41
ETH 1704.74
USDT 1.00
SBD 0.38