আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৬১

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

কনকনে শিতেও আমাকে বের হতে হয়
ঘুমে ভরা ক্লান্ত শরীরকে নিয়ে,
শহরের যানবাহনের ভিড় আর অলি-গলি ঠেলে
কখনো বা জনসমুদ্রের বাঁধ ভেঙে।
এই ছুটে চলা আসলেই কাদের জন্য?
সবকিছুই সুখের নির্ঘুম স্বপ্ন নিয়ে।

লেখক

@green015

লেখক এর অনুভূতি:

শীতের মধ্যেও কর্মরত মানুষের কথা তুলে ধরা হয়েছে এখানে।যারা তাদের প্রিয়জনকে সুখী রাখার জন্য ছুটে চলেছে অবিরত।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

কনকনে শিতেও আমাকে বের হতে হয়
ঘুমে ভরা ক্লান্ত শরীরকে নিয়ে,
শহরের যানবাহনের ভিড় আর অলি-গলি ঠেলে
কখনো বা জনসমুদ্রের বাঁধ ভেঙে।
এই ছুটে চলা আসলেই কাদের জন্য?
সবকিছুই সুখের নির্ঘুম স্বপ্ন নিয়ে।

তপ্ত রোদেও আমাকে ছুটে যেতে হয়
তাপদাহ থামিয়ে রাখতে পারে না,
লোকাল বাসে ঝুলে যেতে হয় দিক বেদিক
কখনোবা পরিশ্রম শরীরকে হার মানায়।
এই ছুটে চলা আসলেই কার জন্য?
সবকিছুই নিয়ন আলোর মতো ধোঁয়াশার গল্প।

 2 years ago 

স্বপ্নের উৎসবে, কল্পনার কুঞ্জে
সবুজের প্রান্তরে গোধূলি ভাসে,
হৃদয়ের গভীরতায় এই প্রতিবিম্ব,
কিসের জন্য বার বার আসে!
স্বপ্নময় রাতে, নিখুঁত এই পথে,
ছুটে চলা সংগ্রামের সাথে।

 2 years ago 

এই ভিড়ের শহরে চলতি পথে থমকে দাঁড়ায়
হঠাৎ কোন অজানায় নিজেকে হারাই
আবারো সেই অচেতন মনকে ফিরে আনা
আবারও অলিগলির ভিড়ে হারিয়ে যাওয়া,

যাচ্ছে জীবন জীবনের গতিতে
বিলীন হয়ে যাচ্ছি সময়ের স্রোতে
তবুও চলছি পথে ছুটে চলে
সেই ছুটে চালার অবদান
খুব সুন্দর সুন্দর স্বপ্নের অনুপ্রেরণায়।

 2 years ago 

কনকনে শিতেও আমাকে বের হতে হয়
ঘুমে ভরা ক্লান্ত শরীরকে নিয়ে,
শহরের যানবাহনের ভিড় আর অলি-গলি ঠেলে
কখনো বা জনসমুদ্রের বাঁধ ভেঙে।
এই ছুটে চলা আসলেই কাদের জন্য?
সবকিছুই সুখের নির্ঘুম স্বপ্ন নিয়ে।

ঘুম থেকে ওঠে ছুটি কাজের নেশায়
নেই কোনো বাধা শুধু রিজিকের আসায়,
রোদ বৃষ্টির মাঝে নেই কোনো সমাপ্ত
কাজ করে রিজিক আসবে এটাই গন্তব্য।

পরিবার পরিজন সবাই আমার কাঁধে
তাদের সুখের আসায় আমি লেগে পড়ি কাজে,
কনকনে শীতে শরীর ঘুমে ক্লান্ত
প্রিয়জনের সুখে আমি খুবই ব্যস্ত।

 2 years ago 

কনকনে এই শীতের ভোরে
আধো আধো ঘুমের ঘোরে
শুধুই ছুটে চলা, দুঃখ কষ্ট যন্ত্রনা গুলো
যায় না কাউকে বলা।
জীবন আর জীবিকার জন্য
করছি শুধু লড়াই
পান থেকে চুন খসলে
অপবাদে জড়াই।
জীবনের মানে বুঝি
করতে হবে লড়াই।

 2 years ago 

ছুটে চলি সংগ্রামী এক যোদ্ধার মত
অনেক সময় পথ চলতে হয় হৃদয় ক্ষত।

তবুও চলতে থাকি টিকে থাকার জন্য এধারায়
নতুন কিছু পাবার আশায় অনেক কিছুই হারায়।

এভাবেই আমার মত অনেকের চলছে দিন
মাঝে মাঝে নিজেরে লাগে অর্থহীন

তবুও টিকে থাকতে হবে আমার
সবকিছুর মাঝে ধন্যবাদ মহান সৃষ্টিকর্তার।

 2 years ago 

জীবন অনেক কঠিন ভাই
বাস্তবতায় আসো
ঘুমিয়ে তুমি স্বপ্ন দেখো
বিশ্ব বিজয় করো।

মধ্যে বিত্তে যাদের জন্ম
তাদের জীবন দেখো
কন কনে শীতের মাঝেও
জীবন যুদ্ধ লড়ে।

শীতের সকালে যারা থাকে
ঘুমের অচিন পুরে
তাদের সেবায় নিয়জিত
নির্ঘুম ক্লান্ত শরীর নিয়ে।

 2 years ago 

বাস্তবতা অনেক কঠিন,
জীবনকে গড়তে নতুনভাবে সাজাতে
স্বপ্নের সঠিক প্রান্তে,
যদি চাও পৌঁছাতে
লক্ষ্য যদি থাকে অটুট
জীবনে হতাস হতে হবে না কোন কিছুতে।

 2 years ago 

কুয়াশা ঘন ভোরেও উঠে যেতে হয়,
গন্তব্য হলো সেই জীবিকা নির্বাহের স্থান,
জীবন সংগ্রামে নেমে উঠার উপায় নেই,
পরিবার পরিজন সবই তো আপন।
আপনের ভাবনা মাথায় গুঁজে,
নিজেকে দিতে হয় কর্মে বলি,
এটাই জীবন এটাই স্বপ্ন,
এভাবেই মোরা আপন জীবন গড়ি।

 2 years ago 

দুচোখে হাজার স্বপ্ন নিয়ে
আমি ছুটে চলি হন্যে হয়ে
সুখের আশায় আশায় থেকে
অপেক্ষারা আজ নিয়েছে ছুটি।

আজো স্বপ্ন পূরণের আশায়
সকাল দুপুর আর সন্ধ্যা ঘনায়
ছুটে চলেছি নিরবধি
স্বপ্ন সত্যি হবে এবার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64759.21
ETH 1919.99
USDT 1.00
SBD 0.39