এবিবি ফান প্রশ্ন-৫৮৩ || সকল জ্ঞানীই পাগল, কিন্তু সকল পাগল জ্ঞানী নয় কিন্তু কেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

সকল জ্ঞানীই পাগল, কিন্তু সকল পাগল জ্ঞানী নয় কিন্তু কেন?

প্রশ্নকারীঃ

@kazi-raihan

প্রশ্নকারীর অভিমতঃ

এটা বন্ধু @ripon40 এর ডায়লগ তাই বন্ধু রিপন ভালো বলতে পারবে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

সকল জ্ঞানীই পাগল, কিন্তু সকল পাগল জ্ঞানী নয় কিন্তু কেন?

জ্ঞানী মানুষের মাথায় এতটাই জ্ঞান যে তাদের জ্ঞান মাথা ফেটে বের হয়ে যায়😅। আর তখন তারা পাগল হয়ে যায়। আর পাগল লোকেদের মাথার সিট পুরোই খালি🤯। এইজন্য কোনো জ্ঞান নেই😆।

 last year 

সকল জ্ঞানীই পাগল, কিন্তু সকল পাগল জ্ঞানী নয় কিন্তু কেন?


জ্ঞানীরা জ্ঞান আহরণের পাগল তাই সকল জ্ঞানী পাগল , কিন্ত সকল পাগল জ্ঞানী নয় কারণ তারা কেউ প্রেমের পাগল,কেউ বউ পাগল,কেউ মা পাগল, কেউ বিড়াল পাগল আর কেউ মনের খুশিতে পাগল 😁😁😁

 last year 

আপনার কথা বেশ যুক্তি আছে প্রেমের পাগল,কেউ বউ পাগল হাহাহা ।

 last year 

বেশ ভালো কথাই আপনি বলেছেন।

 last year 

সকল জ্ঞানীই পাগল, কারণ তারা এত ভাবতে ভাবতে মাথার তার ছিঁড়ে ফেলে। কিন্তু সকল পাগল জ্ঞানী নয়, কারণ তারা তার ছিঁড়েই শুরু করে ভাবার টাইমই পায় না 😜

 last year 

আপনি ঠিক বলেছেন ভাই।

 last year 

ভাবতে গেলে আর যা তার আছে সেগুলো ছিঁড়ে যাবে 🤓।

 last year 

সকল জ্ঞানীই পাগল, কিন্তু সকল পাগল জ্ঞানী নয় কারন কিছু কিছু পাগল বউ আর গার্লফ্রেন্ডের প্যারায় পাগল হয়।😄😁

 last year 

কারণ বেশি জ্ঞান দিতে দিতে সে খুব সহজেই সম্মানের তালিকা থেকে পাগলের তালিকায় নাম নথিভুক্ত করায় আর সেই পাগল পাগলাগারদের হাওয়া খেয়ে জ্ঞানের ডায়লগগুলি ভুলে যায়।☺️☺️তাই সকল জ্ঞানীই পাগল, কিন্তু সকল পাগল জ্ঞানী নয়।

 last year 

হা হা হা 🤣🤣। দিদি আপনার কথা তো বেশ ভালোই লাগলো।

 last year 

তাই ☺️☺️

 last year 

সকল জ্ঞানীই পাগল, কিন্তু সকল পাগল জ্ঞানী নয় কিন্তু কেন?

সকল জ্ঞানী পাগল, কারণ তারা এতো বেশি চিন্তা করে মাথা গরম করে ফেলে! আর সকল পাগল জ্ঞানী নয়, কারণ তারা তো মাথা গরম করতেই পারদর্শী, চিন্তা করতে নয়! 🤣🤣।

 last year 

কোন বিষয়ে জ্ঞান অর্জন করতে হলে ঐ বিষয়ের উপর পাগল হতে হয়। কারণ পাগল হওয়া ছাড়া জ্ঞান অর্জন হওয়া যায় না তাই সকল জ্ঞানীই পাগল । কিন্তু সকল পাগল জ্ঞানী নয় তার কারণ কিছু কিছু পাগল জন্ম থেকে পাগল। আবার কিছু পাগল অল্প বয়সে মানসিক বিকৃত গ্রস্থ হয়ে পড়ে। যার ফলে কোনো কিছুর উপর গভীরভাবে জ্ঞান অর্জন করা সম্ভব হয় না তাদের। তারা যদি জ্ঞানী হতো তাহলে তারা শুধু পাগল হতো না জ্ঞানী পাগল হতো 😄😁😁।

সকল জ্ঞানী যেকোনো সাধারণ বিষয়ে তাদের মাথায় প্রশ্ন, বিশ্লেষণ, চিন্তা, আর যুক্তির ঘূর্ণিঝড় চলে ধাপে ধাপে। আর পাগল সব সময় মনের মধ্যে চলা ঘূর্ণিঝড় নিয়ে কল্পনার জগতে হারিয়ে যায়। তাই সকল পাগল জ্ঞানী নয়।

 last year 

জ্ঞানীরা পাগল হয় কারণ তারা দিনরাত বই পড়ে ভাবতে থাকে 'আমি কে?', 'জগৎ কী?', 'চা কেন ঠান্ডা হলো?'
আর পাগলরা এসব প্রশ্ন শুনে বলে ভাই, আমি আগেই সব ছেড়ে দিয়েছি, এখন শুধু ভাত আর ঘুম চাই!" 😜 কারণ তারা তো একেবারে 'Auto Mode' এ থাকে সব সময় ।

জ্ঞানীদের 'পাগলামি' আসলে চিন্তার মুক্তি, আর পাগলের 'পাগলামি' চিন্তার অভাব।

 last year 

সকল জ্ঞানীই পাগল, কিন্তু সকল পাগল জ্ঞানী নয় কিন্তু কেন?

যারা প্রয়োজনের থেকে বেশি জ্ঞানী তাদের মাথার তার ছিঁড়ে যায়, যার কারণে তারা পাগল হয়ে যায়🤓। আর পাগলদের তো শুরু থেকেই তার ছেঁড়া থাকে 🤣😂।

 last year 

বাহ দারুন বলেছেন আপনি।

 last year 

জ্ঞানীরা পাগল কারন বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য। আর পাগল জ্ঞানী নয় কারন পাগলামী করতে করতে তার সকল বুদ্ধি বিবেচনা হারিয়ে যায়। জ্ঞান অর্জনের সুযোগই আর থাকে না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62546.27
ETH 1774.38
USDT 1.00
SBD 0.38