এবিবি ফান প্রশ্ন- ২৮১|| এই হাড়কাঁপানো শীতে হঠাৎ মাথা গরম হলে, ঠান্ডা করার উপায় কি?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

এই হাড়কাঁপানো শীতে হঠাৎ মাথা গরম হলে, ঠান্ডা করার উপায় কি?

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

কার কখন মাথা গরম হয় তা বলা মুশকিল, তবে আপাতত আমাকে এখনো এই অবস্থায় পড়তে হয় নি।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

এই হাড়কাঁপানো শীতে হঠাৎ মাথা গরম হলে, ঠান্ডা করার উপায় কি?

অবশ্যই ঠাণ্ডা পানি মাথায় দিতে হবে।এরপর টেবিল ফ্যানের সামনে গিয়ে ঠাণ্ডা বাতাস মাথায় নিতে হবে।তাহলে অনেক ভালো ফলাফল পাওয়া যাবে।আমি নিজেও এমনটাই করি।মাঝে মাঝে শীতের দিনে মাথা অনেক গরম হয়ে যায়।এতো গরম হয়ে যায় মনে হয় মাথা ফেটে যাবে।তখন কোনো উপায় না পেয়ে ঠাণ্ডা পানি মাথায় ঢালতে হয়।

 3 years ago 

এই হাড়কাঁপানো শীতে হঠাৎ মাথা গরম হলে, ঠান্ডা করার উপায় কি?

এই হাড় কাঁপানো শীতে হঠাৎ মাথা গরম হয়ে গেলে যার জন্য মাথা গরম হয়েছে তার কম্বল জলে ভিজিয়ে দেবো দাদা! 🤣🤣 তার কম্বল যখন জলে ভিজে ঠান্ডা হয়ে যাবে, তখন আমার মাথাও ঠান্ডা হয়ে যাবে। হিহি 🤣🤣 আসুক শুধু কেউ এইবার মাথা গরম করতে! 🤭🤭

 3 years ago 

আমি আরও চাই মাথা গরম হোক! যে লেভেলের ঠান্ডা পরেছে, কান সহ মাথা তব্দা মেরে বসে থাকে। মাথাটা গরম হলে আরামছে একটা ঘুমও দেয়া যাবে 😂

 3 years ago 

এই হাড়কাঁপানো শীতে হঠাৎ মাথা গরম হলে, ঠান্ডা করার উপায় কি?

শীতে মাথা গরম হয়ে গেলে বউয়ের সাথে ঝগড়া করতে হবে। তাহলে ঘরের বাইরে যাওয়ার টিকিটটা কনফার্ম হয়ে যাবে। এতে মাথাটা ঠান্ডা করা সহজ হবে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এই হাড়কাঁপানো শীতে হঠাৎ মাথা গরম হলে, ঠান্ডা করার উপায় কি?

উত্তর:-সব থেকে ভালো হয় মাথার চুলগুলো ছেটে দিয়ে মাথাটি ন্যাড়া করে দিতে হবে। আর ন্যাড়া মাথা থাকলে এক বদনা ঘোল ঢেলে দিতে হবে। মাথা তো ঠান্ডা হবেই সাথে মনটাও ঠান্ডা হয়ে যাবে 😇😇

 3 years ago 

এই হাড়কাঁপানো শীতে হঠাৎ মাথা গরম হলে মাথায় কয়েক বালতি ঠান্ডা জল ঢালতে হবে।তবে বরফ মেশানো যাবে না।

 3 years ago 

নিজের মাথা গরম হলে বরফ মেশানোর দরকার নেই অন্যের মাথা গরম হলে অবশ্যই বরফ মিশিয়ে পানি ঢালতে হবে। যাতে করে ভুলেও আর কখনো মাথা গরম না করে।

 3 years ago 

মাথা ঠান্ডা করার সহজ উপায় টেপের পানি দিয়ে গোসল করলেই ঠান্ডা হবে, কারণ রম ট্যাপের পানি যে পরিমাণ ঠান্ডা থাকে গরম হওয়ার আর কোন চান্সই নাই।

 3 years ago 

এই হাড়কাঁপানো শীতে হঠাৎ মাথা গরম হলে, ঠান্ডা করার উপায় কি?

এই তীব্র শীতেও কারো মাথা গরম হয়ে গেলে, তার হাত পা শক্ত করে বেঁধে, রুমের দরজা জানালা লাগিয়ে, এসির ঠান্ডা বাতাসের সামনে দাঁড় করিয়ে রাখতে হবে😂😂। তাহলে শুধু মাথা ই ঠান্ডা হবে না, পুরো শরীর ঠান্ডা হয়ে একেবারে জমে যাবে। তারপর ভুলেও আর কোনো দিন মাথা গরম করবে না জীবনে 🤣🤣। কারণ ন্যাড়া বেলতলায় একবারই যায় 😂😂।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এই হাড়কাঁপানো শীতে হঠাৎ মাথা গরম হলে, ঠান্ডা করার উপায় কি?

তাকে দিল্লিতে পাঠিয়ে দিলেই হবে,কারন সেখানে ৩ ডিগ্রি তাপমাত্রা,হা হা হা।🤣🤣🤣

 3 years ago 

যোগ আর যোগ = বিয়োগ হয়। তাহলে অবশ্যই মাথা ঠাণ্ডা করতে হলে , ঠান্ডা পানির মধ্যে মাথাকে দুই ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তাহলেই মাথা ঠান্ডা হয়ে যাবে 😄😄😄😄😄

 3 years ago 

এই শীতে ঠান্ডা পানিতে মাথা ভিজিয়ে রাখলে অবস্থা হালুয়া হবে😵‍💫

 3 years ago 

পরিস্থিতি যাই হোক আর মাথা গরম করবো না ভাই। এই ঠান্ডায় নিজেকে ঠান্ডা জলের মধ্যে দুই ঘন্টা ভিজিয়ে রাখতে পারব না । 🥶🥶

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64467.92
ETH 1884.21
USDT 1.00
SBD 0.37