এবিবি ফান প্রশ্ন- ৫৬৯ | আদালতে খুনির সাক্ষী একজনই যথেষ্ট কিন্তু...

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

আদালতে খুনির সাক্ষী একজনই যথেষ্ট কিন্তু বিয়েতে তিনজন সাক্ষী কেন প্রয়োজন?

প্রশ্নকারীঃ

@alsarzilsiam

প্রশ্নকারীর অভিমতঃ

নতুন নতুন বিয়ে করেছি তো, সেটা এখনো ভালোভাবে অনুধাবন করতে পারছি না। তবে এটা অনুভব করতে পারছি, খুনের থেকে বিয়ে বেশি ভয়ানক, হাহাহা। তাই তো তিনজন সাক্ষী প্রয়োজন।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

বিয়ের পরে বউয়ের চাপে পুরোপুরি চেহারার পরিবর্তন হয়ে যায় এই জন্য তিনজন সাক্ষী রাখা হয় যেন তিনজন মিলে পরবর্তীতে ভালোভাবে আসামিকে চিনতে পারে হা হা হা।

 last year 

বিয়ে হচ্ছে আজীবনের জেল তাই তিনজন সাক্ষী লাগে যেন পালানোর রাস্তা না থাকে😅😂🤣🤣।

বিয়েতে বর-কনের জন্য তিনজন সাক্ষীর প্রয়োজন হয় যেন পরবর্তীতে বলতে না পারে আমি কিছু জানি না, আমি কিছু করি নি, আমি আসামি নয় হা হা হা 😀😄😁😁।

 last year 

কারণ খুনি মুহূর্তের মধ্যেই কাজ সেরে ফেলে বেশি কষ্ট দেয় না, কিন্তু বিয়ে করে তিলে তিলে মরতে হয় তাতে অনেক বেশি যন্ত্রনা।তাই খুনির সাক্ষী একজন ও বিয়ের সাক্ষী তিনজন।

 last year 

বাস্তব কথা বলেছেন আপু, বিয়ে করে তিলে তিলে মরতে হয়😅😂🤣‌‌।

 last year 

☺️☺️

 last year 

আদালতে খুনির সাক্ষী একজনই যথেষ্ট কিন্তু বিয়েতে তিনজন সাক্ষী কেন প্রয়োজন?

কারণ খুনিরা শেষ পর্যন্ত নিজেদেরকে বন্ধু করতে পারে আর নিজেরাই দোষ স্বীকার করে। কিন্তু বিয়ের সময় স্বামী-স্ত্রী বন্দী জীবনে যেতে চায়না। এইজন্য তিনজন মিলে বিয়ের সময় সাক্ষী দেয়।

 last year 

বিষয় হইতেছে, খুনের স্বাক্ষী একবার স্বাক্ষী দিলেই খুনীর খেলা খতম হইয়া যায়। কিন্তু বিয়ার স্বাক্ষী কবে স্বাক্ষী দেয়া লাগবে, আদোও লাগবে কিনা, স্বাক্ষী দেয়ার দরকার হওয়ার আগেই যদি সে পটল তুলে, তাই কেউই রিস্ক নিতে চায়না। এইজন্য তিন জন লাগে ব্যাকাপ হিসাবে।

 last year 

খুন করলে মানুষ লুকায়, আর বিয়ে করলে সবাই দাওয়াত খেতে আসে।তাই খুনের জন্য একজন, আর বিয়ের জন্য লাগে কমপক্ষে তিনজন হাসি, কান্না আর স্মৃতির সাক্ষী হয়ে থাকতে 😃😁।

 last year 

বেশ সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন ভাই 😁😁।

 last year 

আদালতে খুনির সাক্ষী একজনই যথেষ্ট কিন্তু বিয়েতে তিনজন সাক্ষী কেন প্রয়োজন?

খুনির সাক্ষী দেওয়ার পরে তো ঝামেলা শেষ হয়ে যায়, কিন্তু বিয়ের পর তো একের পর এক ঝামেলা লেগেই থাকে 😂😂। তাইতো সেই ঝামেলা গুলোর সমাধান করার জন্য ৩ জন সাক্ষী প্রয়োজন। ইউ হ্যাভ টু বুঝতে হবে 🤣🤣।

 last year 

আদালতে একজন সাক্ষীই যথেষ্ট, কারণ খুনি নিজেই স্বীকার করে নেয়! আর বিয়েতে তিনজন সাক্ষী লাগে, কারণ বর-কনে পরে 'আমি তো কিছু বলিনি' দাবি করবে

 last year 

বিয়ে সম্পূর্ণ হয় তিন কবুলে আর তিন কবুলের জন্যে তিনজন সাক্ষী লাগে।খুনিকে তো দেখা যায় আর বিয়ের পর বউয়ের ঘূর্ণিঝড় উপলদ্ধি করাও দুষ্কর।

 last year 

মনের কথা বলেছেন ভাই।

 last year 

হা হা হা। এটা বেশ ভালোই বলেছেন আপনি।

 last year 

বিয়েতে তিনজন সাক্ষী এই কারণে দেয় এটা পবিত্র এবং আজীবনের বিয়ে। আর সারা জীবন যেন একজনের পাশে একজন থাকতে পারে। আর আদালতে খুনিদের একজনের সাক্ষী যথেষ্ট। কারণ ওই জায়গাতে একজন সাক্ষী দিলে অপরাধীর জন্য যথেষ্ট হয়ে যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62119.69
ETH 1735.64
USDT 1.00
SBD 0.39