আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৫৬

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

নিদারুণ নীলিমার নিস্তব্ধ নেশায়।
নিরুদ্দেশ নিশানায় নামিয়েছি নৌকা।
নদীর নিকটে নীলিমার নীল।
নয়ন নেশায় নিহিতে মিল।

লেখক

@nevlu123

লেখক এর অনুভূতি:

দুর্লভ কিছু পাওয়ার আকাঙ্ক্ষায় নিরুদ্দেশ হয়ে ছুটে বেড়ানোর অনুভূতি এই অনু কবিতায় তুলে ধরা হলো।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

নিদারুণ নীলিমার নিস্তব্ধ নেশায়।
নিরুদ্দেশ নিশানায় নামিয়েছি নৌকা।
নদীর নিকটে নীলিমার নীল।
নয়ন নেশায় নিহিতে মিল।

নিশানা নিখোঁজ তবু লক্ষ্য দৃঢ়।
নিয়নের আলোয় চোখ করেছি জড়ো।
নড়বড় মন যেন নব উদ্যম।
বুকেতে সাহস আর বাহুতে দম।

 2 years ago 

ওয়াও আপু অনেক সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

খুব দারুণ মিলিয়েছো ধন্যবাদ।

 2 years ago 

উদ্মত্ততায় হারিয়ে দিশাহীনভাবে।
খুঁজে ফিরি অজানাকে নিশাচর হয়ে।
আকাশের বুকে আকাশ কুসুম।
ভাবুক হৃদয় মোহেতে হয় গুম।

 2 years ago (edited)

আপনার অনু কবিতা পড়লে সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার লাগে। অনেক চমৎকার হয়েছে অনু কবিতাটি।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 years ago (edited)

আশায় আশায় ছুটে চলেছি
সীমানায় মিলবে গিয়ে অপেক্ষার তরী
আশায় বাঁচে মন যে আমার
ছুটে চলেছি নিরবধি।

 2 years ago 

বাহ দারুন হয়েছে।

 2 years ago 

মেঘের আকাশে নীলিমা,
নীলের নীলে আমি হারায় সীমানা,
নিশিথে বসেছে মেঘের মেলা,
নিরুদ্দেশ এখন নীলের ভেলা।

 2 years ago 

দারুণ লিখেছেন ভাই।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

নিদারুণ নীলিমার নিস্তব্ধ নেশায়।
নিরুদ্দেশ নিশানায় নামিয়েছি নৌকা।
নদীর নিকটে নীলিমার নীল।
নয়ন নেশায় নিহিতে মিল।

নিয়ন আলোয় ঝিকিমিকি আলোছায়া
নিভৃত সংগীত বাজে কুন্জ ছায়ায়।
নিশীথ রাতের শীতলতম মায়ায়
নয়ন জোড়া ব্যাকুল প্রিয়ার হিয়ায়।

 2 years ago 

যদি লক্ষ্য থাকে অটুট
জীবনের ভাবনা গুলোয় যদি থাকে,
পরিপূর্ণ বিশ্বাস,
মনের তরি যদি
স্রোতে ভেসে যায় নিরুদ্দেশ,
হতাশ নেই কারণ
তোমার সাথে আমার
মনের মিল সর্বক্ষণ ।

 2 years ago 

বাহ বাহ দারুন লিখেছেন আপু।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

নয়নে নয়নে আঁখিতে আঁখিতে,
ভেসে যেতে চাই।
আমি তোমারি সাথে।
তোমার সাথে পথ চলতে,
খুবি আমার ইচ্ছা করে।

এই ইচ্ছাগুলো পূরণ করে দাও,
হাতে হাত রেখে পাশাপাশি পথ চলে।
তোমার সাথে জীবন আমার,
গড়তে খুবই ইচ্ছে করে।
তোমার সাথেই জীবন আমার,
সাজাতে চাই ভালোবাসা দিয়ে।

 2 years ago 

খুবি সুন্দর হয়েছে 💖

 2 years ago 

নয়ন দিয়ে অশ্রু ঝরে,
শুধু তোমার কথা ভেবে।
তোমার জন্য পথ চেয়ে থাকি,
দূর ওই নিলিমার মাঝে।

কখন আসবে তুমি নৌকা নিয়ে,
পার করে নিয়ে যাব তোমাকে,
ভালোবাসার ওই সমুদ্র মাঝে।
হারিয়ে যাব আমি তোমারি সাথে,
স্বপ্ন ভরা ঐ নীল আকাশে ।

 2 years ago 

ওয়া ভাই বেশ দারুণ লিখেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।

 2 years ago 

আমি এক গতিহারা পথিক
সঙ্গি নেই খুঁজে দিতে জীবনের
সঠিক দিক,
তাই আমি ছন্নছাড়া এদিক ওদিকে
ঘুরে বেড়ায় হয়েছি দিশেহারা
শুধু তোমাকে খোঁজার নেশায় মগ্ন।

 2 years ago 

মাঝে মাঝে জীবনের গতি হারিয়ে যায়। আর জীবনটাকে ঠিক করার জন্য হয়তো কাউকে প্রয়োজন পড়ে। অনেক সুন্দর ভাবে কবিতাটি লিখেছেন আপু।

 2 years ago 

হিয়ার মাঝে তব বৃহৎ আশা,
চলেছি একা, দিয়েছি পাড়ি।
দূর্গম পথ, মনে সাহস দৃঢ়,
দূর্বোধ্য কিছু পাওয়ার আশায়,
দিয়েছি পাড়ি অজানায়।

 2 years ago 

হয়তো দূর্বোধ্য কিছু পাওয়ার আশায় আমরা দূর অজানায় পাড়ি জমাই। কিংবা কোন কিছু খুঁজে বেড়াই। অজানায় হারিয়ে যেতে চাই। দারুন লিখেছেন ভাইয়া।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু 🌼

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65541.47
ETH 1905.52
USDT 1.00
SBD 0.38