আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১১৩
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
সারারাত বসেছিলাম তোমারই প্রতীক্ষায়
তুমি আসবে বলে কথা দিয়েছিলে
কিন্তু সে কথা রাখোনি তুমি
তবুও এখনো থাকি তোমারই প্রতীক্ষায়
লেখক
লেখক এর অনুভূতি:
এখানে প্রিয়জনের জন্য অপেক্ষার কথা বোঝানো হয়েছে। যদিও প্রিয়জন তার ওয়াদা রক্ষা করেনি। তবুও তার জন্য প্রতীক্ষার কথা বলা হয়েছে
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|
তুমি আসবে বলে,
রাতের আকাশ জুড়ে,
তারারা খেলা করে।
তুমি আসিবে বলে,
সন্ধ্যা নামে ধীরে ধীরে।
তুমি আসবে বলে,
গোধুলী বিকেলের আকাশ,
হয়ে যায় টুকটুকে লাল।
তুমি আসবে বলে,
সূর্যটা হয়ে যায় বেখেয়াল।
সেই তুমি আসবে কবে,
অপেক্ষায় আছি আমরা।
তোমায় কাছে পাবো বলেই,
দেই রাত-দিন পাহারা।
বাহ্ ভাই বেশ ছন্দে ছন্দে অনেক সুন্দর একটি অনু কবিতা তৈরি করে ফেলেছেন দেখছি। খুবই ভালো লাগলো ভাই।
কবিতার ছন্দ গুলো দারুন হয়েছে ভাইয়া। দারুন ভাবে একটি সম্পূর্ণ কবিতা লিখে ফেলেছেন। সত্যি ভাইয়া দারুন ছিল।
তোমার ভরসায় প্রিয় পরিবার ছেড়ে
পালিয়ে এসেছিলাম বিয়ের রাতে
এলে না কো তুমি, নিলে না কো খোঁজ
কীভাবে আজো আমি বেঁচে আছি রোজ।
হায়রে! অবুজ এ মন, মানে নাকো তবু
এমনের সাম্রাজ্যের এখনো তুমিই প্রভু।
মনের জানালা খুলে বসেছিলাম তোমারই প্রতীক্ষায়
তুমি দাওনি দেখা এক পলক
হৃদয়ের জ্বলুনি বাড়িয়েছো দ্বিগুণ
তবুও পথ চেয়ে থাকি দেখবো এক ঝলক।
তোমার অপেক্ষায় থাকতে থাকতে,
রাত কেটে হয়ে যায় ভোর।
তবুও তুমি দাও না সাড়া আমার ডাকে,
আমি কিন্তু তোমাতেই বিভোর।
সত্যি আপু অনেক সময় প্রিয়জনের প্রতীক্ষায় রাত কেটে ভোর হয়ে যায়। তবুও আমরা প্রতীক্ষায় থাকি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি অনু কবিতা লিখে উপহার দেওয়ার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ আপু। অণু কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
রাত্রি জাগা প্রহরগুলো হয়েছে আমার আপন
কখন তুমি ফিরবে প্রিয় ভাবি সারাক্ষণ
কোন এক বসন্তে দিয়েছিলে কথা
বিনিময়ে পেলাম শুধু হৃদয়ে তিক্ত ব্যথা।
তবু থাকি প্রতীক্ষায় ফিরবে তুমি প্রিয়
হৃদয় দিয়ে একটু না হয় আমায় খুঁজে নিও
কাছে এসে মিটিয়ে দিও ভালোবাসার ঋণ
তোমার প্রতীক্ষায় কাটছে যেন বছর, মাস, দিন
রাতের কালো আঁধার দিয়ে জীবন আমার গড়া
পেয়েছি শুধু অবহেলা পাইনি ভালোবাসা
তবুও মন স্বপ্ন দেখে মনে জাগে আশা
সবই যেন মিথ্যে আর শুধুই ধোঁয়াশা।
অনু কবিতাটি অনেক সুন্দর হয়েছে আপু। আপনার জন্য শুভকামনা রইল।
আমি দিবানিশি তোমার প্রতিক্ষায়
তুমি কথা রাখবে বলে, রাতের প্রহর অবসানতায়
কিন্তু তুমি সব কথা ভুলে ধোঁকা দিলে
তবুও এখনো অপেক্ষায় আমি নদীর তীরে।।
এখনও আশায় বসে থাকি,
তোমারই প্রতীক্ষায়।
তুমি দিবে ধরা, বাসবে ভালো আমাকে,
বলবো কথা, সাজাবো রঙিন স্বপ্ন
তোমায় নিয়ে।
কিন্তু তুমি আসোনি, তোমার কথা রাখোনি,
আমি আজও পথ চেয়ে থাকি তোমার আশায়।
তুমি আসবে বলে আনন্দে নেচে উঠেছিল মন,
আনন্দধারা বইছিল আমার হৃদয়
গড়ে ছিলাম ছোট্ট নীড় তোমার জন্য
কিন্তু এলে না তুমি
ভেঙ্গে দিয়ে আমার মন।
এই প্রতীক্ষার হবে না তো শেষ,
তোমাতেই স্বপ্ন বুনি আমি,
তোমার ভাবনায় হয়ে থাকি বিভোর,
পাবো কি তোমায় বেলাশেষে?
সারারাত বসেছিলাম আকাশের দিকে তাকিয়ে,
চাঁদনী রাতের আলোয় ঝলমলে।
তুমি কি আসবে আমার আঙিনায়,
হাতে হাত রেখে মিশে থাকবে টলমলে।
স্পর্শকাতর অনুভূতি নিয়ে রয়েছি।
নাকি হারিয়ে যাবে বহু দূরে।
তোমার এই প্রতীক্ষায় দিনগুনি,
মাতিয়ে তুলবে কি বাঁশির সুরে।