এবিবি ফান প্রশ্ন- ২৩৭ || বৃষ্টিমুখর সন্ধ্যায় এতো প্রেম প্রেম জাগে কেন মনে?steemCreated with Sketch.

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

বৃষ্টিমুখর সন্ধ্যায় এতো প্রেম প্রেম জাগে কেন মনে?

প্রশ্নকারীঃ

@rme

প্রশ্নকারীর অভিমতঃ

আমি জানবো কি করে? আমি তো আর প্রেম করিনি কখনো।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

আসলে বৃষ্টিমুখর সন্ধ্যায়, একেবারে আকাশ থেকে পড়া জলে ভিজে সবার মন একদম পবিত্র হয়ে যায়। আর প্রেম তো খুব পবিত্র জিনিস। তাই সবার মনে হালকা হালকা প্রেম প্রেম জাগে, হি হি হি।

 3 years ago 

বৃষ্টি মূখর সন্ধ্যায় ঠান্ডা ঠান্ডা অনুভূতিতে প্রেম জাগে গাঢ় লিকারের চায়ের সাথে রবীন্দ্র সঙ্গীত শুনতে।এটাই হচ্ছে আমার প্রেম, এই বৃষ্টি মূখর সন্ধ্যা বেলায়।💕💕💕🥰

 3 years ago 

দারুণ তো আপু!! বৃষ্টির সময়ে আমারো বসে বসে কড়া লিকারের চা খেতে মন চায়। আর রবীন্দ্র সংগীত এর বদলে অবশ্য হাতে বই থাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

যতো প্রেমের গান সব বৃষ্টিকে কেন্দ্র করেই হয়।বৃষ্টির সময় ওই প্রেমের গানগুলো মনে জাগে আর নিজেকে সেই গানের প্রেমিক প্রেমিকার মতো কল্পনা করে মানুষ।তাই বৃষ্টিমুখর সন্ধ্যায় প্রেম জাগে মনে।😁

 3 years ago 

বৃষ্টিমুখর সন্ধ্যায় এতো প্রেম প্রেম জাগে কেন মনে?

বৃষ্টির উষ্ণ শীতল পরিবেশ ভেতরের রোমান্টিক মানুষকে জাগিয়ে দেয়। এইজন্যই সম্ভবত সন্ধ্যায় প্রেম প্রেম জাগে হাহা। আমি কী করে জানব আমিও সিঙ্গেল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি সিঙ্গেল হয়েও কিন্তু বেশ কিছু বুঝে ফেলেছেন ভাইয়া। না জানি কপালে আপনার কি কি আছে। তবে মন্তব্যটা ভালো ছিল ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপু।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার মনে হয়,বৃষ্টিমুখর সন্ধ্যায় একেক জনের প্রেম আলাদা আলাদা বিষয়ের প্রতি জাগে।আমার তো ভাজাপোড়া খাওয়ার প্রতি প্রেম জাগে, কারো আবার চায়ের নেশা বাকিটা আর বললাম না।☺️☺️

 3 years ago 

ঠিক বলেছেন আপু, সন্ধ্যায় বৃষ্টি বিলাসে আমার কফি খেতে ইচ্ছা জাগে।

 3 years ago 

সবকিছুই হলো বউয়ের হাতের কিংবা গার্লফ্রেন্ডের হাতের মজার মজার খাবার খাওয়ার ধান্দা।😅😅

 3 years ago 

একজন গায়ক গেয়েছেন, বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার কথাই ভাবছি।আর সেই ভাবনা থেকেই ভাবতে ভাবতেই মনে অনেক প্রেম জেগে ওঠে।🤣🤣

 3 years ago 

সন্ধ্যার সময় বৃষ্টি হলে অন্য কোন কাজ থাকে না, চুপচাপ ঘরে বসে থাকা ছাড়া। সেই জন্য মানুষের ভেতরের কবিত্ব জাগ্রত হয় এই সময়ে। আর এই কবিত্ব থেকেই প্রেম জেগে ওঠে মনের মধ্যে।

 3 years ago 

বাহ ভাই বেশ চমৎকার বলেছেন 😆😮।

 3 years ago 

বৃষ্টিমুখর সন্ধ্যায় এতো প্রেম প্রেম জাগে কেন মনে?

এটা ফিল্মের নায়ক নায়িকারা খুব ভালো বলতে পারবে দাদা। কারণ সন্ধ্যায় বৃষ্টি হলে তারা বৃষ্টির সময় রোমান্টিক গানের সাথে চমৎকার ডান্স করে 🤣🤣। ওদের সেই ডান্স দেখলে আমার মনেও প্রেম প্রেম জাগে 😂😂।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই আমার কিছু প্রেম ধার দিয়েন 😍🥰

 3 years ago 

আমরা বলতেই পারি বৃষ্টির পানির শব্দ হলো এক ফোঁটা ভালবাসা ঝলকানি। তাই বৃষ্টি হলে ধীকে ধীকে মনের মধ্যে প্রেম জেগে ওঠে। নিরব নিস্তব্ধ সময়ে প্রেমিকার কথাই বেশি মনে পড়ে।

 3 years ago 

বৃষ্টির শব্দে তো কানে কিছুই শুনিনা। আর আপনার মনে প্রেম জাগে। বাপরে বাপ ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। 😅😅

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64037.03
ETH 1842.56
USDT 1.00
SBD 0.38