এবিবি ফান প্রশ্ন- ৪৯০ || মৌমাছির 🐝 মুখে যদি মধু থাকে তাহলে কামড় দিলে ব্যথা লাগে কেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

মৌমাছির 🐝 মুখে যদি মধু থাকে তাহলে কামড় দিলে ব্যথা লাগে কেন?

প্রশ্নকারীঃ

@ah-agim

প্রশ্নকারীর অভিমতঃ

পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী মধুও মনে হয় বিষ হয়ে থাকে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

বলা হয় যাদের মুখে মধু বেশী তাদের অন্তরে বিষ থাকে। তাছাড়া খুব মিষ্টি মিষ্টি কথা বলে সেই মিষ্টি কথা আড়ালে অনেক ব্যথা দিয়ে থাকে মানুষকে। মৌমাছিরও মনে হয় একই অবস্থা 😂

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু যাদের মুখে মধু তাদের অন্তরে বিষ থাকে।

 2 years ago 

আমিও আপনার সাথে একমত।

 2 years ago 

সেটােই তো ভাবছি বসে বসে। বিষয়টা হলো মুখ দিয়ে তো আর কামড় দেয় না । কামড় তো দেয় দাঁত দিয়ে। তাই মুখে যতই মধু থাক না কেন দাঁতে তো বিষ আছে। যেমন মিষ্টি কথার মানুষগুলোর মত। হি হি হি

 2 years ago 

হুম, দাঁত ভেঙ্গে দিতে হবে দেখছি তাহলে কামড় দিয়ে আর বিষ ঢেলে দিতে পারবে না হা হা হা।

 2 years ago 

হি হি হি। এটা একদম ঠিক।

 2 years ago 

আসলে মিষ্টি কথা বলা লোকগুলো কিন্তু সবসময় ডেঞ্জার হয় আপু

 2 years ago 

মিষ্টি কথা বলা মানুষগুলোর মধ্যেও এরকম বিষ।

 2 years ago 

ঠিক যেন পাশের বাসার ভাবি। মুখে মধু অন্তরে শুধুই বিষ। পাশের বাড়ির ভাবি হতে সাবধান। 😆

 2 years ago 

আপনি পাশের বাড়ির ভাবির পিছনে লাগলেন কেন...? একজন ভাবি ১০টা গার্লফ্রেন্ডের সমান।হা হা হা 🤭🫣

 2 years ago 

এই ছিল তাহলে মনে। একবার যদি পাশের বাড়ির মৌমাছির কামড় খান তাহলে বুঝবেন বিষ কত প্রকার ও কি কি।

 2 years ago 

সত্য কথা ভাই।ব্যাপক বিনোদন পাইলাম🤣🤣🤣।

 2 years ago 

এইডা কিছু হলো, কি প্রশ্ন করা হলো আর কি উত্তর দেয়া হলো। ধুর, ভাবিদের ভুল ধরতে নেই, হি হি হি

 last year 

ভাবিরা সব গঙ্গার জলের মত পবিত্র, হা হা হা

 2 years ago 

একদিন ঠিক বলেছেন ভাইয়া ভাবীদের ভুল ধরলে ভাইদের কপালে দুঃখ আছে। ভাইদের কপালে দুঃখ হলে তাতে আমার কি। 😆

 2 years ago 

ওই জন্যই তো হানি ট্র‍্যাপ কথাটার প্রচলন৷ মিষ্টি দেখে বোঝাই যাবে না ভেতরের বাঁশটা কত খানি আছোলা। আরও একটা বিষয় আছে। সেটা হল, মিষ্টি মুখের জয় সর্বত্র। তাই সূচ হয়ে ঢুকে মিষ্টি মুখে কাজ হাসিল করে ফাল হয়ে বেরিয়ে যাওয়া যায়। এই আর কি৷

 2 years ago 

সেটাইতো আপু, মুখ দেখে বুঝা বড়ই দায় তার ভিতরে কত বড় কুমন্ত্রণা গেথে রেখেছে।

 2 years ago 

যারা মিষ্টি মিষ্টি কথা বলে তাদের অন্তরে বিষ থাকে কারণ মিষ্টি কথা বলেই তারা মানুষকে ঘায়েল করে। আর মৌমাছির ও আমি মনে করি তাই।

 2 years ago 

কারণ মৌমাছির মুখে মধু থাকে তার দাঁতে আর হুলে মধু থাকে না তাই কামড় দিলেই ব্যথা লাগে☺️☺️

 2 years ago 

ঠিক বলেছেন দিদি।

 2 years ago 

মৌমাছির মুখে মধু থাকে কিন্তু কামড় দিলে ব্যথা লাগে এই কারণে তাদের দাঁতে অনেক বিষ। কিছু মানুষ আছে তাদের মুখে মধুর ভাষা আর ভিতরে বিষ থাকে কথার মধ্যে।

 2 years ago 

একবার সত্য কথা বললেন।

 2 years ago 

মৌমাছির মুখে মধু থাকলে, মনে হয় যেন সে "বিশ্বের সেরা স্ন্যাক" খাচ্ছে! কিন্তু যদি কামড় দেয়, সেটা যেন 'মধুর স্বপ্ন' ভেঙে গিয়ে, একেবারে হাড়ে হাড়ে ব্যথা পাঠিয়ে দেয়। মধু খাওয়ার সময় হাসি আর কামড়ের সময় কান্না—এভাবেই মৌমাছির দুটো গুণ!

 2 years ago 

একেই বলা হয় মুখে মধু আর অন্তরে বিষ।

 2 years ago 

মৌমাছি যদি কিস করতো তাহলে মুধর জন্য মিষ্টি লাগতো। কিন্তু সমস্যা হলো মৌমাছি তো কামড় দেয় তাই ব্যাথা লাগে,হা হা হা।😂

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 62057.21
ETH 1736.41
USDT 1.00
SBD 0.39