এবিবি ফান প্রশ্ন- ২২৫|প্রেমে পরলে মানুষ অন্ধ হয়ে যায় কেনো?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

প্রেমে পরলে মানুষ অন্ধ হয়ে যায় কেনো?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

প্রেম বোধহয় চোখে গুঁতো টুতো দেয়।নাহলে অহেতুক অন্ধ হয়ে যাবে কেনো!আমার তো তাই মনে হয়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

প্রেমে পড়লে প্রেমিকার বিল দিতে দিতে পকেট খালি হয়,ম্যানি ব্যাগ খালি হয়,মোবাইল একাউন্ট খালি হয়,এমন কি ব্যাংক একাউন্টও খালি হয়ে যায়। সব শেষে আর কোন উপায় না পেয়ে অন্ধ সেজে হাতে একটি থালা নিয়ে রাস্তায় বসে বলে,দুইটা টাকা ভিক্ষা দেন,হা হা হা ।😂😂

এই জন্যই বলে প্রেমে পরলে মানুষ অন্ধ হয়ে যায়। মূলত অন্ধ হয় না,অন্ধ সাজতে বাধ্য হয়।😆

 3 years ago 

কারন এক্সাম কাছে আসলে মানুষ যেমন চোখে হলুদ সর্ষের ফুল দেখে তেমনি প্রেমে পরলেও সারাদিন দুজন দুজনাকে দেখতে দেখতে চোখের সমস্ত চার্জ ফুরিয়ে যায়।ফলে চোখে সব কালো রঙের অন্ধকার এসে জমা হয়।

 3 years ago 

এটা কিন্তু দারুন বলেছেন আপনি। দুজন দুজনকে দেখতে দেখতে চোখের চার্জ ফুরিয়ে যায়। 😅😅

 3 years ago 

হি হি,ধন্যবাদ আপু।

 3 years ago 

মজা পেলাম আপু।🤣🤣

 3 years ago 

😊😊

 3 years ago 

প্রেমে পরলে মানুষ অন্ধ হয়ে যায় কেনো?

ভালোবাসার মানুষ এতো প্যারা দেয় যে চতুর্দিকে শুধু অন্ধকার দেখে। এতো অন্ধকার দেখে ভাবে যে অন্ধ হয়ে গিয়েছে 🤣। আসলে চোখ কিন্তু ভালোই 😂।

 3 years ago 

প্রেমে পরলে প্রেমের সুখে শুধু চোখের মধ্যে ঘুম আসে। আর শুধু প্রেমের স্বপ্ন গুলো চোখের মধ্যে ভাসতে থাকে। তাই চোখে আর কোন কিছু দেখার ইচ্ছে থাকে না। শুধু প্রেমিক প্রেমিকারা একজন আরেক জনকে দেখার জন্য অপেক্ষায় থাকে। চোখে এত রঙ্গিন ভাব চলে আসে তখন পৃথিবীর আর কোন কিছু দেখার ইচ্ছে থাকে না। তাই প্রেমে পরলে চোখ অন্ধ হয়ে যায়। হা হা হা 😄😍😆।

 3 years ago 

প্রেমে পড়লে মানুষ অন্ধ হয়ে যায় এর কারণ হলো প্রেম মানেই অন্ধ।
রাতের বেলা চ্যাট করতে করতেই চোখ অর্ধেক নষ্ট হয়ে যায়। প্রেমিকার চোখের দিকে তাকাতে তাকাতে চোখের ভোল্টেজ কমে যায় । আর প্রেমিকের রূপের আগুনে চোখ ঝলসে যায় ।

প্রেমে পরলে মানুষ অন্ধ হয়ে যায় কেনো? - বেপার টা খুবই মজার। তখন তারা আবেগ কাছে হেরে যায়। তখন তার নিজেরই চোখ বন্ধ হয়ে খালি সপ্ন দেখে। কত কিছু যে করবে।😆

হা হা। সপ্ন মনে হয় আপনি একটু বেশি দেখে ফেলেছেন 😃

 3 years ago 

প্রেমে পরলে মানুষের দিনকানা এবং রাতকানা রোগ দুটো একসাথে হয়। এই কারণে প্রেমে পড়লে মানুষ অন্ধ হয়ে যায়। সে না দিনে কিছু দেখতে পায়, না রাতে ! প্রেম চলাকালীন সময়ে তাকে ঘোরের মধ্যেই থাকতে হয় সবসময়।

 3 years ago 

দিনকানা এবং রাতকানা রোগের কারণ জানতে পারলাম ভাইয়া। 😅😅

 3 years ago 

হেহেহে 😂😂। আমিও এই নাম প্রথমবার ব্যবহার করলাম আপু।

 3 years ago 

আর আপু কি যে বলেন না। প্রেমে যে এত প্যারা। আর সেই প্যারার যন্ত্রণা খাইতে খাইতে, প্রেমিক প্রেমিকা সারাদিন রাত কেঁদে মরে। আর কাঁদতে কাঁদতে এক সময় অন্ধও হয়ে যায়। কারণ প্রেম করলে সব কিছু দেখতে হয় না।তাতে প্রেম টিকে না।

 3 years ago 

হাহাহ ভালো বলেছেন আপু।

 3 years ago 

আহারে কি দুঃখ। কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত চোখ অন্ধ হয়ে যায়। আমার তো মনে হয় একে অন্যের পিছে ডিউটি করতে করতে চোখ অন্ধ হয়ে যায়। 😅

 3 years ago 

প্রেমিকার প্যারা ভীষণ প্যারা। তাই প্রেমে পড়ার পরে প্যারার কারণেই অন্ধ হয়ে যায়।🤣🤣

 3 years ago (edited)

প্রেমে পরলে মানুষ অন্ধ হয়ে যায় কেনো?

প্রেম তো নিজেই অন্ধ, যার নেই কোন দৃষ্টিশক্তি, নেই কানে শোনার ক্ষমতা। সেই প্রেমে পড়লে মানুষ অন্ধ হবে এটাই তো স্বাভাবিক।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 62587.21
ETH 1770.97
USDT 1.00
SBD 0.39