এবিবি ফান প্রশ্ন- ৪০৯| মানুষ কেন দুঃখ পেলেও কাঁদে আনন্দেও কাঁদে?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

মানুষ কেন দুঃখ পেলেও কাঁদে আনন্দেও কাঁদে?

প্রশ্নকারীঃ

@rupok

প্রশ্নকারীর অভিমতঃ

আপনাদের মনের কথা জানতে আগ্রহী।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-2.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

মানুষ কেন দুঃখ পেলেও কাঁদে আনন্দেও কাঁদে?

কান্না এমন একটা জিনিস যেটা আপনাকে কখনোই ছেড়ে যাবে না। প্রত্যেকটা সিচুয়েশনে কান্না ই পাশে থাকে🥰। কান্না কারো সাথে বিশ্বাসঘাতকতা করে না। তাই তো মানুষ আনন্দে এবং দুঃখে সবসময় কাঁদে☺️।

 2 years ago 

মানুষ কেন দুঃখ পেলেও কাঁদে আনন্দেও কাঁদে?

মানুষ দুঃখ পেলে কাঁদবে এটাই স্বাভাবিক, কিন্তু সুখ পেলে কাঁদে এটার কারণ হচ্ছে, নিজেকে তখন সফল মনে হয় এবং আত্নবিশ্বাস অনেক বেড়ে যায়।

 2 years ago 

মানুষ কাঁদে কারণ চোখের পানিরও একটা সামাজিক জীবন আছে—ওরা শুধুমাত্র দুঃখে বাইরে আসলে বোরিং হয়ে যাবে! তাই আনন্দেও একটু ঘুরে আসার জন্য বের হয়ে আসে। 😄

 2 years ago 

চোখে কোন উঁচু বাঁধ দেওয়া নেই যে৷ তাই যেকোন আবেগের সুনামি হলেই জলোচ্ছ্বাস হয়।

সে আনন্দই হোক বা দুঃখ।

 2 years ago 

মানুষ বিভিন্ন ভাবে দুঃখ পেলে কাঁদে এটা স্বাভাবিক। আবার আনন্দেও কাঁদে কারন মানুষ জানে আনন্দ বেশিক্ষন স্থায়ী হবে না। চার আঙ্গুলের কপালে আবার সেই দুঃখই আসবেই,হা হা হা। 😛

 2 years ago (edited)

ভাই আপনার কথা শতভাগ বাস্তব 🥹।

 2 years ago 

কারন অনুভূতি, মানুষ দুঃখ পেলে চোখ থেকে মনের যন্ত্রণাভরা অনুভূতিগুলি নিঙড়ে বের করে মুক্তি পেতে চায় আর তাই কাঁদে আর আনন্দের অনুভূতিতে চোখ বাঁধা মানে না অজানা ধাঁধার ঘোরে থাকে তাই কাঁদে।

 2 years ago 

মানুষ কেন দুঃখ পেলেও কাঁদে আনন্দেও কাঁদে?

চোখের পানি দুঃখ এবং আনন্দ যেটাই হোক না কেন সব সময় চলে আসে। মানুষ সবকিছু কন্ট্রোল করতে পারলেও, চোখের পানি খুব কমই কন্ট্রোল করতে পারে।

 2 years ago 

মানুষের চোঁখ তিন ভাগ পানি আর এক ভাগ মাটি দিয়ে গঠিত এ জন্য চোঁখে পানির পরিমান বেশি হওয়ার কারনে সুখ এবং দুঃখ দুটোই অনুভব করার সাথে সাথে আগে পানি ছেড়ে দেই। এ জন্য মানুষ দুঃখ পাক আর সুখ উভয় অবস্থাতে চোখে পানি চলে আসে।

 2 years ago 

জি ভাই চোঁখে পানির পরিমান বেশি‌ ।

 2 years ago 

সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

মানুষের দেহের বেশিরভাগই পানি . তাছাড়া আমার মনে হয় দুঃখ এবং আনন্দ দুজনে অনেক ভালো বন্ধু । তাই দুজনের দুঃখ এবং আনন্দে চোখের পানিতে ঝরিয়ে দেয় । তাছাড়া দুঃখ এবং আনন্দের দুটি মানুষের অনুভূতি বহিঃপ্রকাশ । আর এই অনুভূতিগুলোই চোখে পানিতে প্রকাশ করা হয় ।

 2 years ago 

জি আপু, অনুভূতিগুলোই চোখে পানিতে প্রকাশ হয়ে থাকে 😂।

 2 years ago 

আবেগ এর জন্য কাঁদে।আনন্দ এবং দুঃখ দুইটাই আবেগের সাথে সম্পর্কিত।তাই মানুষ আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলে দুই ক্ষেত্রেই।

 2 years ago 

আপু আপনি ঠিক বলেছেন, আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলে দুই ক্ষেত্রেই 😁।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64579.16
ETH 1870.82
USDT 1.00
SBD 0.38