এবিবি ফান প্রশ্ন- ২১৭|আতা গাছে তোতা পাখি কবিতার বউটা কেনো ডাকলে কখনোই কথা বলে না?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
আতা গাছে তোতা পাখি কবিতার বউটা কেনো ডাকলে কখনোই কথা বলে না?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার মনে হয় জামাই টা ডাকতে ডাকতে এতোই বিরক্ত করে ফেলেছে এজন্যই বউটা কথা বলে না। কারণ শুনেছি জামাইয়ের অপর নাম নাকি বিরক্ত? আমার কিন্তু কোনো দোষ নেই, আমি শুধু শুনেছি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|
কবিতার বউটি কথা না বলার কারণ হলো,
আগামী কয়দিন ধরে আমার কাছে মেকআপ করার জন্য আটা ময়দা চাইছিল,
কিন্তু আমি তাকে বলে দিয়েছি আমার সাথে সংসার করতে হলে
এ ধরনের আটা ময়দার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ,
মূলত এই কারণেই কবিতার বউটির কথা বলে না।☺️☺️
আরে বউ কথা বলবে কেমনে সে বুঝতে পেরেছে যে তার স্বামীর একশ একটা গার্ল ফ্রেন্ড আছে । আর গার্ল ফ্রেন্ডদের কে সময় দিতে গিয়ে টাকা পয়সা সব উড়েয়ে ফেলে। আর সে জন্যই তার স্বামী তাকে স্নো আলতা পাউডার, অলংকার আর কাপড় চোপড় কিছুই কিনে দেয় না। এমন কি বাহিরে ঘুরতেও নেয় না। আর এ জন্য কবিতার বউ কথা কয় না।
কারন জামাই বউয়ের সব ফেইক আইডির পাসওয়ার্ড জেনে গেছে,হে হে হে।🤣🤣🤣
ঘটনা কি সত্যি নাকি আপনিও পাসওয়ার্ড জেনে গেছেন নাকি। আমার তো ব্যাপারটা সন্দেহ হচ্ছে ভাইয়া।😅😅
বউটা নিজের না তাই ডাকলেও কথা বলে না 😁😎🙃 যদি বউটা নিজের হতো তাহলে ডাকলে কথা তো বলতোই।
অন্যের বউকে ডাকা যাবে না ভাইয়া। তাহলে একেবারে বরসহ আপনার ডাকের উত্তর দিবে। 😅😅
এটা ভালো বুদ্ধি দিয়েছেন আপুন.. হাহাহা
সাধু বাবা বলেছে নিজের মুখ যতক্ষণ বন্ধ রাখবি ততক্ষণ তোর স্বামী অন্য কারো দিকে ফিরেও তাকাবে না। সেই ভয়ে বউ আর মুখ খোলে না। 😅😅😅
আতা গাছে তোতা পাখি কবিতার বউটা মৌ অর্থাৎ মধু চুরি করতে যায়।আর চুরি করার সময় কথা বললেই তো ধরা খেতে হবে মধুর মালিক মৌমাছির ঝাঁকের কাছে।তাই মৌমাছির কামড় খাওয়ার ভয়ে বউটাকে ডাকলেও কখনোই কথা বলে না।
কারণ বউয়ের মাথায় গ্যাস্ট্রিক আছে🤣। তাই কানে শোনে ঠিকই, কিন্তু মাথায় কাজ করে না। তাই কিছু বলতে পারে না 🤣।
ভাই মানুষের মাথায় গ্যাস্টিক থাকে না পেটে গ্যাস্টিক থাকে পেটে।
এটা একটা কমন ডায়ালগ আমাদের এখানে। কেউ উল্টাপাল্টা কিছু করলেই এই ডায়ালগ দেওয়া হয়।
মাথায় গ্যাস্ট্রিক হয় এই জীবনে প্রথম শুনলাম। হা হা হা.... জীবনে বেচেঁ থাকলে আরো কত কিছু শুনতে হবে কে জানে।😂
এই ডায়ালগ আমাদের এদিকে খুব জনপ্রিয়। ছোট থেকেই শুনে আসছি 🤣।
ফান করে এই ডায়ালগ ছেলে মেয়ে সবাইকে বলা হয়।
আতা গাছে তোতা পাখি কবিতায় বৌটি আসলে বোবা এজন্য তাকে ডাকলেও সে কথা বলতে পারেনা। 😁😁😁
বউ কে না নিয়ে শালিকে নিয়ে ঘুরতে যাওয়ায় বউ রাগ করেছে । তাই বউ-কে ডাকলেও বউ কথা কয় না হি,হি,হি🤭🤣
বউটা মনে হয় বোবা সেজন্য এত ডাকাডাকির পর কথা বলে না। মনে হয় আর কথা বলার কোন উপায় নেই তার।