এবিবি ফান প্রশ্ন- ৫১৯ |সিয়াম ভাই এর বিয়ের জন্য উনাকে....

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

সিয়াম ভাই এর বিয়ের জন্য উনাকে কেমন/কি পরামর্শ দেবেন?(উত্তর মজার হতে হবে)

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

আমি পরামর্শ দেবো বউ এর সব কথা শুনতে।নাহলে জীবন শেষ!

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

টুম্পার জন্য একটা লাভ লেটার লিখতে বলবো। এরপর সুন্দর করে সেটার সমাধি বানিয়ে বিদায় দিতে বলব। কারণ টুম্পার দিন শেষ ভাবির বাংলাদেশ।

 last year 

হাহাহা।দারুন বলেছো।

 last year 

💞💫💞

 last year 

দারুণ, 😆

 last year 

💓💓

 last year 

জেনে শুনে বিপদ ডেকে আনতে যাচ্ছেন, এখন থেকে দুনিয়াতে বেঁচে থাকার উৎসাহ মূলক বই বেশি পড়বেন। কারন এখন আপনার কাছে জীবনটা বৃথা মনে হবে। আগেই ভালো ছিলাম, এমন মনোভাব আসবে,হা হা হা।😁

 last year 

জি ভাই, আগে ভালো ছিলাম শব্দটার মাঝে অনেক অর্থ লুকিয়ে থাকে।

 last year 

বিয়ের আগে এমন পরামর্শ দিলেন ভাই😀সিয়াম ভাই তো তাহলে বিয়ের পিঁড়িতে বসেও বিয়ের ডেট আরো তিন যুগ পিছিয়ে নিবে আপনার কমেন্ট পড়লে 🤣🤣।

 last year 

তাই নাকি। এরকম বললে তো ভাইয়া বিয়ের মঞ্চ থেকে উঠে চলে যাবে।

 last year 

সিয়াম ভাই, বিয়ের আগে এই কয়েকটা জিনিস মাথায় রাখবেন—ঘুমিয়ে নিন, কারণ পরে সেটা বিলাসিতা হয়ে যাবে। খাওয়ার স্টকে রাখুন, কারণ বাসর রাতে খিদে লাগলে ভাবী বুঝবে না।শ্বশুরবাড়িতে ঢুকেই প্রথম দিন "জামাই আদর" নিন, কারণ দ্বিতীয় দিন থেকেই দায়িত্বের পাহাড়।আর হ্যাঁ, সিদ্ধান্ত নেয়ার আগে ভাবীকে জিজ্ঞাসা করতে ভুলবেন না—কারণ বিয়ের পর ‘স্বাধীনতা’ শব্দটা শুধু ইতিহাস বইতেই থাকবে! 😆🎉

 last year 

বাহ বাহ নিজেই আমল করবেন দেখছি।আপনি তো বিয়ের বিষয়ে একদম এক্সপার্ট দেখছি।

 last year 

ওয়াও. বাস্তবতা.....

 last year 

আপনি তো দেখছি সবকিছুই ভালোভাবে জানেন। এই বুদ্ধিটা ভাইয়াকে আগে দেওয়া উচিত ছিল।

 last year 

আপনার অভিজ্ঞতা দারুন ভাই।

 last year 

বিয়ে এক মজার জার্নি, যেখানে হিসাব মিলানোর চেষ্টা করলে শুধু হিসাবই বাড়বে। তাই হিসাব-নিকাশ বাদ দিয়ে হাসিমুখে মেনে নাও উত্তম।দেখবে জীবন হবে মাখন এর মতো মসৃণ।

শুভকামনা রইলো সিয়াম ভাইয়ার জন্য।

 last year 

আমি পরামর্শ দিবো ভাইকে প্রাক্তনকে ভুলে নতুন জীবন করতে। ভাবীর কথার ব্যতিক্রম যেন না হয়। নয়তো জীবন শেষ হয়ে যাবে 🙂। দিনশেষে পুরুষ মানুষ বউয়ের কাছে ধরা।

 last year 

বিয়ে তো হয়েই গেল,পরামর্শ থাকবে বউয়ের সামনে যেন অন্য কোনো মেয়ের প্রশংসা না করে। তাহলে জীবনটা তেজপাতা থেকে পাতা ছাড়া শূন্য গাছ হয়ে যাবে।

 last year 

সিয়াম ভাই এর বিয়ের জন্য উনাকে কেমন/কি পরামর্শ দেবেন?

বেশি বেশি ব্যায়াম করতে হবে এবং বেশি বেশি প্রোটিন খেতে হবে 🤣🤣।

 last year 

সিয়াম ভাই এর বিয়ের জন্য উনাকে কেমন/কি পরামর্শ দেবেন?

আপনি যে সিঙ্গেল শেষবারের মতো অনূভব করে নিন ভাই। কেননা পরবর্তীতে আর চাইলেও আপনি দাবি করতে পারবেন না আপনি সিঙ্গেল।

 last year 

এরপরে তিনি শুধু কল্পনাতে সিঙ্গেল থাকবে ভাই বাস্তবে নয় ।

 last year 

এরপর তিনি মিঙ্গেল। আর কখনো সিঙ্গেল দাবি করতে পারবে না।

 last year 

বউকে প্রচুর ভালবাসতে হবে আর মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেতে হবে।

 last year 

প্রচুর পরিমাণে ভিটামিন যুক্ত খাবার খেতে হবে, যাতে শরীর মন চাঙ্গা থাকে।

 last year 

শরীর মন চাঙ্গা থাকলে মাথা বেশি গরম হবে না, আর বিবাহিত জীবন সুখের হবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 64352.38
ETH 1813.56
USDT 1.00
SBD 0.39