টাইটেলঃ এবিবি-ফান প্রশ্ন- ২৫২ || ছেলেরা কেন প্রেমে পড়লে প্রেমিকার প্রশংসা পঞ্চমুখে করেন ?steemCreated with Sketch.

Fun_Cover-4.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

ছেলেরা কেন প্রেমে পড়লে প্রেমিকার প্রশংসা পঞ্চমুখে করেন ?

প্রশ্নকারীঃ

@shapladatta

প্রশ্নকারীর অভিমতঃ

আমার অভিমত চাপাবাজী,বাকিটা আপনাদের কাছ থেকে শুনতে চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

ছেলেরা কেন প্রেমে পড়লে প্রেমিকার প্রশংসা পঞ্চমুখে করেন ?

উওর: ডক্টর যেমন কোন রোগীকে দেখে রোগ বুঝে ওষুধ দেন তেমনি ছেলেরাও তাদের প্রেমিকাদের পাম নামক বিনামূল্যের ওষুধ দিয়ে থাকে। পাম আছে তো প্রেম আছে 🤓🙃😁

 3 years ago 

ভাইয়া প্রকাশ্যে এভাবে সব গোপন তথ্য পাশ করে দিলে,সব মেয়েরা তো ব্রেকাপ করে ফেলবে,হি হি হি।

 3 years ago 

তাই নাকি ভাই। মনে ভয় ধরিয়ে দিলেন তো।

 3 years ago 

বন্ধু এভাবে তুই সরাসরি বলে দিলি ।তুই ওকে কি বৌদি কিভাবে পাম দিস। আমি কি এখানকার স্ক্রিনশট পাঠাবো নাকি ?তাইলে কিন্তু সংসারে আগুন জ্বলে যাবে। 😃😃

Posted using SteemPro Mobile

 3 years ago 

সত্যি কথা বলতে কি আর দোষ লাগবো! পাম মারলে সব জল হয়ে যায়।🤓

 3 years ago 

ছেলেরা কেন প্রেমে পড়লে প্রেমিকার প্রশংসা পঞ্চমুখে করেন ?

কারণ পৃথিবীতে কাউকে খুশি করতে গেলে এক মুখে প্রশংসা করলে হয় না এই জন্যই পঞ্চমুখে ছেলেরা প্রেমিকার প্রশংসা করেন ।

 3 years ago 

ছেলেরা কেন প্রেমে পড়লে প্রেমিকার প্রশংসা পঞ্চমুখে করেন ?

তার কারন রাজনৈতিক নেতারা যেমন নির্বাচনে জয়ী হওয়ার জন্য বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে নির্বাচনি প্রচারনা চালায়, তেমনি ছেলেরা প্রেমে পড়লে প্রেমিকাকে তার প্রতি আসক্ত করার জন্য প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখর থাকে। আসল চেহেরা দেখায় বিয়ের পরে,হে হে হে।🤣🤣🤣

 3 years ago 

প্রশংসা তো যেকোনো মানুষেরই প্রিয়।আর প্রেমিকের প্রশংসা তো প্রেমিকার নিকট আরো একটু বেশিই প্রিয়।প্রেমিকা খুশি থাকলে প্রেম ও খুশি ,আর প্রেমিক ও খুশি।তাই তো প্রেমিক প্রশংসা করে পঞ্চমুখ।সর্বোপরি প্রেমিক তার নিজের কথা চিন্তা করেই প্রশংসা করে ।😁😁

 3 years ago 

ঠিক বলেছেন আপু আপনি প্রেমিক তার নিজের কথা চিন্তা করে প্রশংসা করে।

 3 years ago 

হ্যা ঠিক।

 3 years ago 

ছেলেরা কেন প্রেমে পড়লে প্রেমিকার প্রশংসা পঞ্চমুখে করেন ?

মেয়েরা হচ্ছে বাসের চাকার মতো,পাম দিলেই ফুলে যায়😂😂। ছেলেরা ভাবে দামী রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাবার খাওয়ানোর চেয়ে, পাম দিয়ে ফুলানো ই ভালো। তাইতো সবসময় পাম মারতে থাকে মেয়েদেরকে,আর মেয়েরা ভাবে প্রশংসা করছে🤣🤣🤣।

 3 years ago 

ভাইয়া ভাবি যেন এই রিপলাই না দেখে। যদি ভাবি দেখে তাহলে রাতে ফ্লোরে ঘুমাতে হবে,হে হে হে।😂

 3 years ago 

ভাই আপনাদের ভাবি তো এই প্লাটফর্মে কাজ করে না, তাই দেখার সুযোগ নেই 😂।

 3 years ago 

মন হচ্ছে অভিজ্ঞতা অনেক বেশি।

 3 years ago 

মার্কেটের ডিমান্ডে এরকমটা করতে হয়। মেয়েদের যা ডিমান্ড চলছে আজকাল প্রশংসা না করলে অন্য জায়গায় চলে যাওয়ার একটা ভয় থেকেই যায়। আর যেহেতু মেয়েরা নিজেদের প্রশংসা শুনতে পছন্দ করে তাই বাধ্য হয়ে ছেলেদের এই ফেক প্রশংসা করতে হয়।

 3 years ago 

কারন তখন ছেলেদের চোখে সর্ষের ফুল আর মনে প্রেমের লাড্ডু ফোটে তাই প্রেমিকার প্রশংসাই পঞ্চমুখ হন।কোনো এক সময় এই প্রশংসাভরা পঞ্চমুখ আবার তীব্র সমালোচনায় কয়লায় ঘষা ঝামামুখ হয়ে যায়।☺️☺️

 3 years ago 

এটা কিছুটা রাজনীতির মত ভোট আসলে যেমন চারোদিকে বলে বেড়ায় যে আমি এটা করে দেবো সেটা করে দিবো। আর ভোট শেষে কোন পাত্তা নাই বিষয়টা কিছুটা এই রকম।

 3 years ago 

আরে কি বলেন ভাই এসব? প্রশংসা না করে পিটানি খাবে নাকি? সব প্রেমিকারা চায় তাদের প্রশংসা করুক প্রেমিকরা। আর প্রশংসা না করলেই ব্রেকআপ । তাইতো প্রেমে পড়লে প্রেমিকারা বেশি বেশি করে প্রেমিকার প্রশংসা করে। সেটা সত্য হোক আর মিথ্যা হোক।

 3 years ago 

ছেলেরা কেন প্রেমে পড়লে প্রেমিকার প্রশংসা পঞ্চমুখ করেন?

  • না হলে নিশ্চয়ই ভাববে তোমার অন্য মেয়েকে পছন্দ আমাকে ভালো লাগেনা।বেশি বেশি প্রশংসা করলে রেস্টুরেন্টের বিলটাও দেয়া লাগে না 🫣।মেয়েরা প্রশংসার পাগল। তাদের একটু সুনাম করলেই, 🫣

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 65344.25
ETH 1930.51
USDT 1.00
SBD 0.39