এবিবি ফান প্রশ্ন- ২৭৫ |অলস হলে কি কি সুবিধা পাওয়া যায়?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

অলস হলে কি কি সুবিধা পাওয়া যায়?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

আমার মতে তো সবচেয়ে বড় সুবিধা হলো অলস ব্যাক্তি পরিচিত হয় খুব সহজেই।কারণ সবাই জানে ওই মানুষটিই অলস,হিহিহি।খুব সহজেই পরিচিত হওয়ার বেস্ট উপায়!আপনাদের কাছ থেকে কিন্তু মজার উত্তর চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

অলস হওয়ার একটা বড় সুবিধা রয়েছে, সেটা হলো সবার কাছ থেকে ফ্রি ফ্রি অনেক জ্ঞান পাওয়া যায়। তাহলে দেখা যাচ্ছে যে যত বেশি অলস হবে, লোকের কাছ থেকে সে তত বেশি জ্ঞান অর্জন করতে পারবে । তাহলে অলস হওয়ার ফলে সবার কাছ থেকে জ্ঞান অর্জনের মাধ্যমে সে সর্ব জ্ঞানী হয়ে উঠবে। 🤣🤭

 3 years ago 

অলস হলে অনেক সুবিধা পাওয়া যায়।যেমন--

1. প্রথমত ঘুমানোর সুবিধা পাওয়া যায়।
2.দ্বিতীয়ত অন্যের ঘাড়ে চেপে বসে বসে খাওয়া যায়।
3.তৃতীয়ত কুটিল বুদ্ধি খাটিয়ে অন্যের পিছনে কাঠি করা যায়।
4.চতুর্থত গাটির খেয়ে অন্যের সব গন্ডগোলে সাক্ষী হিসেবে নাম লেখানো যায়।
☺️☺️

 3 years ago 

পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর লেখার মতো করে উত্তর দেওয়ার জন্য , তোমাকে দশের ভিতর দশ দেওয়া হল বোন। 🤣🤣

 3 years ago 

☺️☺️,আসলে অলস মানুষের নমুনার শেষ নেই দাদা।আমি অবশ্য এর ভিতর ঘুমপ্রেমী।

 3 years ago 

🤣😁😁😁

 3 years ago 

অলস হলে কি কি সুবিধা পাওয়া যায়?

আসলে অলস হলে সুবিধার কোনো শেষ নেই। যেমন বউ বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসবে সংসার চালানোর জন্য। তারপর শ্বশুর বাজার করে বাড়িতে দিয়ে যাবে। বউ গোসল করিয়ে দিবে,মুখে তুলে খাইয়ে দিবে, আবার আমার পা টিপেও দিবে 🤣🤣🤣। সবদিক দিয়ে সুবিধা আর সুবিধা। ভাবছি আজকে থেকেই অলস হওয়ার প্র্যাকটিস করবো 😂😂।

Posted using SteemPro Mobile

 3 years ago 

তাহলেই আজকেই কপালে দুঃখ আছে আপনার। 🤣🤣

 3 years ago 

অলস হলে অনেক সুবিধা পাওয়া যায়,যেমন-
০১/ শীতের দিনে গোসল করা লাগে না।
০২/ শশ্বর বাড়িতে ঘর জামাই থাকা যায়।
০৩/ অলসের মস্তিষ্কে শয়তানের কারখানা হয়।
০৪/ বউয়ের কামাই খাওয়া যায়,ইত্যাদি হে হে হে।😛😛

 3 years ago 

ভাই অলস ব্যক্তি যদি এত সুযোগ-সুবিধা পেয়ে যায় তাহলে তো সবাই অলস হতে চাইবে! 🤭🤭🤣🤣

 3 years ago 

বাপরে বাপ এখন তো দেখছি অলসদের জন্য বেশ সুবিধা আছে। ফ্রিতে সব কিছু করা যায়। 🤣🤣

আমি প্রচন্ড অলস। সেজন্য লিখতেও ইচ্ছে করছে না অলস হওয়ার কি কি সুবিধা। হা হা হা...

 3 years ago 

অলস হলে কি কি সুবিধা পাওয়া যায়?

অলস হলে সবচাইতে বড় যে সুবিধা পাওয়া যায় সেটা হলো জনপ্রিয়তা। দেখবেন কোন কারণ ছাড়াই মানুষ আপনাকে চিনবে অলস বলে ডাকবে হা হা হা। আর কাজ তো করাই লাগবে না।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অলস মস্তিষ্ক যেহেতু শয়তানের কারখানা, তাই যে অলস তার মাথায় অলরেডি ঢুকে গেছে শয়তান! অলস ব্যক্তিরা বলতে গেলে ঘুমের একটা সুবিধা পেলেও মায়ের কাছ থেকে বকার সুবিধাটাও পেয়ে থাকে। সকাল থেকেই শুরু হয় সেই যাত্রা আর যেটা সারাদিনই চলে 😂

 3 years ago 

আপু, অলস ব্যক্তির সবচেয়ে বড় সুবিধে হচ্ছে অন্যের ঘাড়ে বসে খায়। যেহেতু সে অলস তাই কাজ করার প্রশ্নই ওঠেনা, তাই গালিগালাজের সাথে সাথে তার খাবারটাও ফ্রি হয়ে যায়। আর বর্তমান সময়ে বসে বসে খাবার খাওয়াটা বড়ই ভাগ্যের ব্যাপার😁🙃😃।

 3 years ago 

অলস হলে ক্রাশকে ঘনঘন কাছে পাওয়া যায়। চিন্তা করুন সারাদিন রাত একটানা ঘুমাচ্ছেন আর সেই ঘুমের ঘরে স্বপ্নে আপনার ক্রাশকে কাছে পাচ্ছেন। তাহলে অলস হলে কত বড় একটা সুবিধা পাচ্ছেন হি হি হি।

 3 years ago 

সারা জীবন স্বপ্ন দেখলে হবে। তাহলে আমরা দাওয়াত পাবো কি করে। স্বপ্ন ভেঙে এবার ঘুম থেকে উঠুন আর ক্রাশ কে পটানোর চেষ্টা করুন ভাইজান। 🤣🤣

 3 years ago 

অলস হলে সব থেকে বেশি সুবিধা হলে মানুষের খোটা খাওয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এটা একদম ঠিক বলেছেন ভাইয়া যে অলস তাকে উঠতে বসতে কথা শুনতে হয়। 🤭🤭

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63943.66
ETH 1844.02
USDT 1.00
SBD 0.38