এবিবি ফান প্রশ্ন- ২২০ | স্বদেশের মানুষ টুথপেস্ট শেষ হয়ে গেলে কি করে?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

স্বদেশের মানুষ টুথপেস্ট শেষ হয়ে গেলে কি করে?

প্রশ্নকারীঃ

@morioum

প্রশ্নকারীর অভিমতঃ

টুথপেস্ট এর প্যাকেট বটি দিয়ে কেটে ব্রাশ দিয়ে শেষ টুথপেস্টটুকু ছিনিয়ে নিয়ে আসে। আপনাদের মতামত কি।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

কি আর করবে তখন চুলা থেকে ছাই নিবে। আর সেই ছাই দিয়েই দাঁত মাজা শুরু করবে। টুথপেস্ট এর অল্টারনেটিভ ওয়ে আর কি।🤣🤣🤣

 3 years ago 

টুথপেস্ট শেষ হয়ে যাওয়ার পরেও হাতে টিপে টিপে দুইদিন ব্যবহার করে, তারপর পাটাতে রেখে শীল দিয়ে পিষে আরো দুইদিন ব্যবহার করে। তারপর দা দিয়ে পেট ফেঁরে অপারেশন করে আরো দুইদিন ব্যবহার করে। তারপর ধার দেনা করে আরো দুইদিন চলে। তারপর চিন্তা করে একটা টুথপেস্ট কেনা দরকার,হা হা হা।🤣🤣🤣

 3 years ago 

স্বদেশের মানুষ টুথপেস্ট শেষ হয়ে গেলে কি করে?

ব্রাশ বাদ দিয়ে, কাঠ পোড়ানো ছাই দিয়ে দাঁত ই ই ই ই ই করে,আঙুল দিয়ে দাঁত মাজা শুরু করে 🤣🤣🤣।

 3 years ago 

স্বদেশের মানুষ টুথপেস্ট শেষ হয়ে গেলে প্যাকেটের পিছন দিকে প্রথমে তারপর টুথপেস্ট এর মুখ কেটে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পেস্ট বের করে।সবশেষে প্যাকেটের ভিতর জল দিয়ে নেড়েচেড়ে ব্রাশ করে।আর সেটাও যদি শেষ হয়ে যায় তাহলে মাটির চুলায় কয়লা সংগ্রহে কিংবা নিমগাছতলায় উকি মেরে অথবা নুনের পাত্রে নেমে পড়ে দাঁত ব্রাশ করতে।😁😁

 3 years ago 

স্বদেশের মানুষ টুথপেস্ট শেষ হয়ে গেলে বাগানে গিয়ে নিম গাছের ডাল ভেঙে নিয়ে আসে এবং তাই দিয়ে ব্রাশ করে। এই কাজ জীবনে আমিও অনেকবার করেছি, বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম।

 3 years ago 

টুথপেস্ট শেষ হয়ে গেলে স্বদেশের মানুষ টুথপেস্টের মুখে যতটুকু লেগে থাকে তা দিয়ে ৩ দিন চালায়। একইসাথে টুথপেস্টের মাথা থেকে পা পর্যন্ত কেটে ফেলে ডাক্তারি পেশার পরিচয় প্রদান করে। তারপর টুথপেস্টের পুরো শরীর থেকে পেস্ট নিয়ে আরো ৩ দিন চলে। তারপর বাকি ৩ দিন ভিন্ন পদ্ধতি অবলম্বন করে। তারপর টুথপেস্ট কেনার পরিকল্পনা করে।

 3 years ago 

টুথপেস্ট শেষ হয়ে গেলে সেই টুথপেস্টিকে সিজার করে কিছুদিন ব্যবহার করে। তারপর হাতের কাছে থাকা সরিষার তৈল ও লবণ দিয়ে
কিছুদিন চলে দাঁতের যত্ন তার সাথে নিম ডালের কোন জুড়ি নেই।

 3 years ago 

স্বদেশের মানুষ টুথপেস্ট শেষ হয়ে গেলে লারকি চুলা থেকে কয়লা বের করে সেই কয়লা দিয়ে দাঁত মাজে।

 3 years ago (edited)

স্বদেশের মানুষ টুথপেস্ট শেষ হয়ে গেলে কি করে?

স্বদেশের মানুষের টুথপেস্ট শেষ হয়ে গেলে নিম গাছের ডাল ভেঙে ব্রাশ করে।

 3 years ago 

টুথপেস্ট ব্যবহার করতে করতে এমন একটা পর্যায়ে এসে দাঁড়ালো টুথপেস্টের প্যাকেট ছিঁড়ে দাঁত মাজার মত দাঁতের সাথে ঘষাঘষি শুরু করে দিয়েছিলাম একবার।🤩🤩

Posted using SteemPro Mobile

 3 years ago 

শেষ পর্যন্ত টুথপেস্ট এর প্যাকেট ব্রাশ হয়ে গেল দেখছি। নতুন আইডিয়া পেল বাঙালিরা। আশা করছি অনেকেই অনুপ্রেরণা পাবে। 😅😅

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64895.76
ETH 1877.80
USDT 1.00
SBD 0.38