এবিবি ফান প্রশ্ন- ২৬৭||শীতের রাতে আপনার একটি মাত্র ব্ল্যাঙ্কেটটি যদি ভিজে যায় তাহলে কি করবেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

শীতের রাতে যদি আপনার একমাত্র ব্ল্যাঙ্কেটটি যদি কেউ ভিজিয়ে দেয় তাহলে কিভাবে রাত পার করবেন?

প্রশ্নকারীঃ

@tangera

প্রশ্নকারীর অভিমতঃ

আসলে খুব বেশি ঠান্ডা পরলে ব্লাঙ্কেট ছাড়া ঘুমানো খুবই কষ্টকর একটি ব্যাপার।কিন্তু এই তীব্র শিতে যদি কারও একটিমাত্র কম্বল যদি কেউ শত্রুতা করে ভিজিয়ে দেয় বা কোন কারণে ভিজে যায় তাহলে তখন সে কি করবে? তাহলে এবার অপেক্ষার পালা আপনাদের মজার মজার আইডিয়া গুলো পড়ার।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

ভিজে ব্ল্যাঙ্কেট তো গাঁয়ে দিলে আরো ঠান্ডা লেগে যাবে তাই আমি তখন হাতের কাছে সেসব শুকনো কাপড়-চোপর পাবো সব গাঁয়ে জড়িয়ে নেব।তারপর যতক্ষণ শীত না পালায় ততক্ষণ যত জামা,প্যান্ট আছে সব পরে নিয়ে ভোম্বলের মতো মোটা হয়ে রাত পার করবো।

 3 years ago 

শীতের রাতে যদি কেউ আমার একমাত্র ব্ল্যাঙ্কেটটি ভিজিয়ে দেয় তাহলে আমি সেই ব্ল্যাঙ্কেটটিতে তাকে মুড়িয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর আমি সারা রাত তাকে পাহারা দিয়ে রাত পার করবো। আমি পাহারা দেওয়ার সময় এটা খেয়াল রাখবো, ভেজা সেই ব্ল্যাঙ্কেটটি তার শরীর থেকে যেন না সরে যায়। ব্ল্যাঙ্কেট ভেজানোর মজা কেমন লাগে সেই রাতে সে টের পাবে।

 3 years ago 

যদি একমাত্র ব্লাংকেটটি কোনভাবে ভিজেই যায়, তো সোজা রাস্তায় চলে যাবো। যারা রাস্তার ধারে ঘুমায় কোন ব্লাংকেট ছাড়াই তাদের সাথে রাত কাটাচ্ছি মর্মে একটি ক্যাম্পেইন করবো। এখন তো অনলাইন শো-অফের যুগ। আমার এই ক্যাম্পেইন দেখে বন্ধু-বান্ধব উৎসাহী হলে, তাদের থেকেই কিছু ফান্ড তুলে সেই রাস্তার মানুষ গুলোর জন্যও ব্লাংকেটের ব্যবস্থা হয়ে যাবে! যাকে বলে 'মেকিং গুডস আউট অফ ব্যাড সিচুয়েশন"

Posted using SteemPro Mobile

 3 years ago 

শীতের রাতে আপনার একটি মাত্র ব্ল্যাঙ্কেটটি যদি ভিজে যায় তাহলে কি করবেন?

আমি সোজা আমার এক্স এর কাছে ফিরে যাবো আর বলবো আমি তো একটা ভুল করে ফেলেছি সেই ভুলের মাশুল এখন বুঝতে পেরেছি তাই তোমার কাছে ফিরে এসেছি। অতঃপর তার ব্ল্যাঙ্কেটটি নিয়ে ঘুমিয়ে পড়ব হি হি হি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এক কাজ করতে পারেন তাকে যদি কখনো কোন জ্যাকেট গিফট করে থাকেন তা ফিরিয়ে নিতে পারেন। 😵‍💫

 3 years ago 

যে ব্ল্যাঙ্কেটটি ভিজে গেছে সেটা তো গেছেই এখন আমার করণীয় হচ্ছে কিভাবে আমি নিজেকে উষ্ণ রাখব অবশ্যই আমি পরিশ্রম করব তাহলেই তো আমি উষ্ণ থাকতে পারবো। পরিশ্রম বলতে হচ্ছে, যে আমার ব্ল্যাঙ্কেট ভিজিয়ে দিবে তাকে চার ঘন্টা ফ্রিজে ঢুকিয়ে রাখবো, আর চার ঘন্টা ট্যাংকির ঠান্ডা পানিতে চুবিয়ে রাখবো আর পরিশ্রম করে তাকে পাহারা দেবো যাতে সে এই কাজগুলোর মধ্যে কোন গাফিলতি করতে না পারে। বিচার ও একটু বুঝুক মানুষের ব্ল্যাঙ্কেট ভিজিয়ে দেওয়ার কি মজা।

 3 years ago 

শীতের রাতে যদি আপনার একমাত্র ব্ল্যাঙ্কেটটি যদি কেউ ভিজিয়ে দেয় তাহলে কিভাবে রাত পার করবেন?

আমার পাশে তো আমার বউ থাকে,সুতরাং আমার তেমন কষ্ট হবে না কম্বল ভিজে গেলে। এমন ২/৪ রাত কম্বল ছাড়া কাটানো কোনো ব্যাপার না🤣🤣🤣।

Posted using SteemPro Mobile

 3 years ago 

শীতের রাতে যদি আপনার একমাত্র ব্ল্যাঙ্কেটটি যদি কেউ ভিজিয়ে দেয় তাহলে কিভাবে রাত পার করবেন?

শিয়ালের মতো জোরে জোরে কান্না করবো আর বলবো রাত পোহালে ব্ল্যাঙ্কেট শুকাবো 🤓 কিন্তু রাত পোহানোর আগে শীতের রাতে জেগে থেকে কাঁপতে কাঁপতে আমি নিজেই শুকিয়ে যাবো 🥺। ব্ল্যাঙ্কেট ভিজে গেলে ভেবে নেবো যে স্বপ্ন ছিলো সব। 😎🙃

Posted using SteemPro Mobile

 3 years ago 

শীতের রাতে যদি আপনার একমাত্র ব্ল্যাঙ্কেটটি যদি কেউ ভিজিয়ে দেয় তাহলে কিভাবে রাত পার করবেন?

ব্ল্যাঙ্কেট যদি ভিজেই যাই তাহলে খাটের নিচে যে ব্লাঙ্কেট থাকে সেটা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়বো।

 3 years ago 

যে ভিজিয়ে দিয়েছে তার গুলো ভিজিয়ে প্রতিশোধ নিব তা না হলে তারটা নিয়ে নিবো।🥹🥹

 3 years ago 

সেটাই ভাবছি আপু কি করব? একটা বুদ্ধি করা যায় সাথে সাথেই ওয়াশিং মেশিনে শুকিয়ে নেব। আর যদি তাও না করতে পারি। তাহলে রান্নাঘরে যেয়ে পুরো দমে আগুন জ্বালিয়ে নিশ্চিন্তে রান্নাঘরের মেঝেতে ঘুমিয়ে পড়বো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

পরে দেখবেন আপনার চারিপাশে আগুন ছড়িয়ে পড়েছে এবং ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে 🤣🤣

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65597.28
ETH 1925.05
USDT 1.00
SBD 0.38