এবিবি ফান প্রশ্ন- ৫৯৪ | জামাই ও বউ এর মাঝে কোন বিষয় নিয়ে বেশি ঝগড়া হয়?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

জামাই ও বউ এর মাঝে কোন বিষয় নিয়ে বেশি ঝগড়া হয়?

প্রশ্নকারীঃ

@alsarzilsiam

প্রশ্নকারীর অভিমতঃ

আমার তো নতুন বিয়ে হয়েছে, এখনও ঝগড়া করা হয় নি, তাই এ বিষয়ে তেমন কিছু জানি না। তবে ঝগড়া হলে জানিয়ে দিবো, হাহাহা।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

জামাই ও বউ এর মাঝে কোন বিষয় নিয়ে বেশি ঝগড়া হয়?

জামাই ও বউয়ের সবচেয়ে বড় ঝগড়া হচ্ছে, টিভির রিমোট কার হাতে থাকবে এটা নিয়ে 😂😂।
খেলা বনাম সিরিয়াল = চিরন্তন যুদ্ধ 🤣🤣।

 last year 

জামাই আর বউয়ের মাঝে মোবাইল ফোন নিয়ে বেশি ঝগড়া হয়।কারণ কেউ কারো ফোন চাপা সহ্য করতে পারে না🤣🤣🤣।

 last year 

সত্যি বলেছেন আপু। দুজনের মধ্যে কেউই সহ্য করতে পারে না ফোন দেখা।

 last year 

একেবারে বাস্তব কথা বলেছেন আপু।

 last year 

জামাই এবং বউ এর মধ্যে ঝগড়া হয় বেশিরভাগ ছেলের মা-বাবাকে নিয়ে। কারণ ছেলের মা-বাবাকে বেশিরভাগ বউ দেখতে পারে না তাই। আর এগুলো প্রত্যেক ঘরে ঘরে কমবেশি দেখা যায়।

 last year 

বাস্তব ভাই

 last year 

জামাই ও বউ এর মাঝে কোন বিষয় নিয়ে বেশি ঝগড়া হয়?

মশারি টঙ্গানো নিয়ে। এই ব্যাপারে কেউ কাউকে ছাড় দিতে রাজি না,হা হা হা।😄😂

 last year 

মশারি টঙ্গানো নিয়ে যুদ্ধ লেগে যায় হা হা হা😁।

 last year 

এটা কিন্তু আমিও মনে করি। একদম ঠিক কথা। 😂😂

 last year 

জামাই ও বউ এদের মধ্যে কখনো ঝগড়া হয় না বিতর্ক প্রতিযোগিতা হয়। বিষয় বস্তু হলো সময় উপযোগী যা কতৃপক্ষ নির্ধারণ করে। 😂

 last year 

আজ একটা বউ নাই বলে এই প্রশ্নের উত্তর দিতে পারলাম না।

 last year 

আমার তো মনে হয়, পকেট খরচ নিয়ে জামাই ও বউ এর মাঝে বেশি ঝগড়া হয়।কারণ জামাই কিপ্টামো করে পকেট খরচ দিতেই চায় না, আর বউ পকেট খরচ না পেয়ে রান্নায় করতে চায় না।হি হি☺️☺️

 last year 

আপনি ঠিক বলেছেন আপু 😁😁।

 11 months ago 

😊😊

 last year 

জামাই ও বউ এর মাঝে কোন বিষয় নিয়ে বেশি ঝগড়া হয়?

  • টিভি রিমোট কার হাতে থাকবে
    বউ চায় নাটক দেখবে, জামাই চায় খেলা দেখবে শেষে দুজনেই রিমোট নিয়ে যুদ্ধ শুরু।

  • খাবারে লবণ বেশি না কম
    জামাই বলে, লবণ কম হয়েছে, বউ বলে, লবণ ঠিক আছে। ভালো লাগলে খাও না হয় উঠে যায়।

  • মোবাইলে পাসওয়ার্ড কিসের জন্য
    বউ ভাবে জামাই লুকোচুরি করে কিছু আড়াল করছে। এই নিয়ে তর্ক শুরু জামাই বলে নিজের প্রাইভেসি কিছু আছেতো।

  • বাজার করে কি আনলে
    বউ বলেছে এক রকম আর জামাই নিজের পছন্দ মতো বাজার করে নিয়ে আসলো। বাজার দেখে ঝগড়া হয় শুরু দুজনের মধ্যে।

 last year 

এই ঝগড়ার কোন সিলেবাস নাই। যখন তখন যে কোন বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়ে যেতে পারে। 😆

 last year 

আনলিমিটেড সিলেবাস ভাই।

 last year 

জামাই ও বউ এর মাঝে কোন বিষয় নিয়ে বেশি ঝগড়া হয়?

তেমন বেশি কিছু না, বিছানা গুছানো নিয়ে মনে হয় একটু বেশি ঝগড়া হয় আর কি 🤣😂।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 64518.18
ETH 1673.68
USDT 1.00
SBD 0.41