এবিবি ফান প্রশ্ন- ৫৭১ || ভাঙ্গা মন জোড়া লাগানোর বুদ্ধি কি !

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

ভাঙ্গা মন জোড়া লাগানোর বুদ্ধি কি !

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

অভিজ্ঞদের মতামত চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি তাতে মনে হয় ভাঙ্গা মন জোড়া লাগালো সম্ভব নয়। তবুও যদি কেউ ভাঙ্গা মন কে জোড়া লাগাতে চায় তাহলে নতুন নতুন প্রেম করতে হবে। একবার ভাঙ্গলে নতুন করে আবার প্রেম করলেই ভাঙ্গা মন জোড়া লেগে যাবে। হি হি হি

 last year 

আপনি তো দেখছি দারুন আইডিয়া দিয়েছেন। নতুন নতুন প্রেম করলে টুকরো টুকরো মন অনেক কয়জনকে দেওয়া যাবে তাহলে। 😆

 last year 

আপু আপনার অভিজ্ঞতা অনেক।

 last year 

ভাঙ্গা মন জোড়া লাগানোর জন্য মনকে বলো, চিন্তা করিস না, তোর জন্য নতুন আপডেট আসছে, মন 2.0। মনের সকল বাগ ফিক্সেড ।

মন ভাঙলে ডাক্তারের কাছে নয়, কাঠমিস্ত্রির কাছে যেতে হবে সে অন্তত জোড়া লাগাতে জানে 😃😁।

 last year 

কাঠমিস্ত্রি পেরেক বা, তারকাঁটা মেরে মনকে ক্ষতবিক্ষত করে দিবে ভাই।

 last year 

ভাঙ্গা মন জোড়া লাগানোর বুদ্ধি কি !

ভাঙ্গা মন জোড়া লাগানোর কোনো বুদ্ধি নেই। তাই বৃথা চেষ্টা না করে,আইয়ুব বাচ্চুর "ভাঙ্গা মন নিয়ে তুমি,আর কেঁদো না" এই গানটি বারবার শোনা-ই উত্তম বলে মনে হয় আমার 🤣🤣।

 last year 

ভাঙ্গা মন জোড়া লাগানোর বুদ্ধি হচ্ছে --ফেবিকল আঠা।আর তাতেও যদি কাজ না হয় তাহলে বিয়ে করে আরেকটি বউ নিয়ে আসলেই ভাঙা মন জোড়া লেগে যাবে সতিনকে দেখে।☺️☺️

 last year 

বুদ্ধিটা খারাপ দেন নাই ভালই লাগলো শুনে।

 last year 

☺️☺️

 last year 

ভাঙ্গা মন জোড়া লাগানোর একটাই বুদ্ধি গ্লু গান। খুব সহজেই জোড়া লাগিয়ে দিবে হা হা হা।

 last year 

ভাঙ্গা মন জোড়া লাগানোর বুদ্ধি কি?

সাধারণত ভাঙ্গা মন জোড়া লাগে না। তবে ভাঙ্গা মন জোড়া লাগাতে হলে অতীতের কোন খারাপ স্মৃতি মনে রাখতে নেই। চোখ বন্ধ করে গভীর নিশ্বাস নিতে হবে। হৃদয়কে আপডেট দিতে হবে সকল দুঃখ কষ্টের স্মৃতি ভুলে যেতে হবে। সুন্দর মুহূর্তের অনুভূতি গুলো কল্পনা করতে হবে। আর একাকীত্ব না থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হবে তাহলে হয়তো ভাঙ্গা মন জোড়া লাগতে পারে।

 last year 

আমরা অনেক সময় অতীত ভুলে যেতে চাই কিংবা কষ্টের অনুভূতিগুলো ভুলে যেতে চাই। তবে সেগুলো ভুলে যাওয়াটাও অনেক কঠিন।

 last year 

আপনি ঠিক বলেছেন আপু।

 last year 

ভালোবাসা নামক কাঁঠালের আঠার প্রয়োজন। লাগলে পরে ছাড়ে না। 😆

 last year 

হা হা হা 🤣😅। এটা একদম ঠিক কথা বলেছেন আপনি।

 last year 

তাই নাকি আপু?

 last year 

ভাঙা মন জোড়া লাগানোর সবচেয়ে বড় বুদ্ধি হলো—সময়কে বন্ধু করে, ভালোবাসাকে সহযাত্রী করে ধৈর্যের সঙ্গে এগিয়ে চলা। কারণ কিছু অনুভব হৃদয়ে থেকে যায়, ঠিক যেমন ভাঙা কাঁচে সূর্যের আলোও কখনো রঙ ছড়ায়।

 last year 

শতভাগ বাস্তব কথা বলেছেন ভাই।

 last year 

যে মন ভেঙেছে তাকে বলতে হবে, চলে গেছো তাতে কি....নতুন একটা পেয়েছি.... তুমার থেকেও সুন্দরী.....সাথে বড় লোক, হা হা হা।🤭😛

 last year 

আসলে প্যারা না নিয়ে চিল মোড়ে থাকা উচিত।

 last year 

ভাঙ্গা মন জোড়া লাগানোর বুদ্ধি কি !

ভাঙা মন জোড়া লাগানোর ব্যাপারটা ঠিক কাজের জিনিস ভেঙে ফেলে জোড়া লাগানো আর সরি বলা। যতই ভাঙ্গা মন জোড়া লাগানোর চেষ্টা করুক না কেন, ফাটল অবশ্যই থেকে যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64101.65
ETH 1854.77
USDT 1.00
SBD 0.38