এবিবি-ফান প্রশ্ন ১৯৫ | আপনার গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড অতিরিক্ত প্যারা দিলে আপনি কি করেন ??

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

আপনার গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড অতিরিক্ত প্যারা দিলে আপনি কি করেন ??

প্রশ্নকারীঃ

@ayrinbd

প্রশ্নকারীর অভিমতঃ

বয়ফ্রেন্ডের অতিরিক্ত প্যারায় আমার তো ইচ্ছে করতো সকালে একবার ও বিকেলে একবার তাকে পানিতে চুবাতে। কিন্তু সেটাতো আর পারতাম না, তাই চুপকরে সব সহ্য করতাম।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

আপনার গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড অতিরিক্ত প্যারা দিলে আপনি কি করেন ??

বেশি কিছু না,শুধুমাত্র একটা জিনিসই করতে ইচ্ছে করে। সেটা হচ্ছে মোটা গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে, অনেক গুলো লাল পিঁপড়া সামনে ছেড়ে দিয়ে, সেই লাল পিঁপড়া গুলো দিয়ে কামড় খাওয়াতে ইচ্ছে করে 🤣🤣।

 3 years ago 

কিছু টাকা পয়সা খরচা করে সব ঠান্ডা করে দিবো। বুঝলেন নাতো? তাকে নিয়ে রেষ্টুরেন্ট এ চলে যাবো, খুব করে খাবার অর্ডার দিবো, তারপর আর কি চিকনে কেটে পড়বো, হি হি হি।

 3 years ago 

ও আচ্ছা বুঝলাম ভাই, এভাবেই সামলাতেন বুঝি? 🤪

 3 years ago 

ভাই আপনার তো সেই বুদ্ধি 😍 পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা।

ওরে বাপ রে, আপনি তো দেখছি আর এক কাঠি উপরে হাফিজ ভাই।😂😂

 3 years ago 

বয়ফ্রেন্ড নেই☹️ তাও বলছি। আদর করেন অনেক গুলো ঝাল ঝাল মরিচ দিয়ে হালিম রান্না করে খাওয়াতাম। সে ঝাল খেয়ে বাথরুমে আসবে আর যাবে।তবে আমিও তার কাছে ভালোই থাকবো।সে মনে করবে আমি ইচ্ছা করে করি নাই।😁😁😃😃🤭🤭।আমার প্রতিশোধ নেওয়াও হয়ে যাবে।

আমি আবার অভিনব কায়দায় সব কিছু ম্যানেজ করি। যেহেতু আমার দুটো গার্লফ্রেন্ড তাই একজন অতিরিক্ত প্যারা দিলে সেটার উপর রাগ করে অন্যটার কাছে গিয়ে বসে থাকি। তখন সে মনে করে তার ব্যাবহারে হয়তো খুব কষ্ট পেয়ে চোখের জল ফেলছি। কিন্তু আমি যে কি করছি সেটা তো আমি ভালো করেই জানি। আবার যখন অন্যটা প্যারা দেবে তখন আবার আগের টার কাছে চলে যাবো। এইভাবে আসলে চলতেই থাকবে। তবে দুই জন যদি এক সাথে প্যারা দেয় তাহলে আমি সব ছেড়ে দিয়ে সন্ন্যাস নিয়ে হিমালয়ে চলে যাবো। ওখানে গিয়ে বরফ এর ঘর বানিয়ে শান্তিতে ঘুমিয়ে থাকবো। দরকার হলে সারা জীবন বরফ খাবো, তবে তাদের কাছে ফিরে আসবো না আর।
 3 years ago 

একটাই সামলাতে পারে না মানুষ আর আপনার দুইটা😁😁।অবশ্য ঠিক আছে একটা রাগ করে থাকলে কথা বলার প্যারা থাকে না অন্য আরেক টা তো আছেই😁😁😁মজা পেলাম ভাই।তবে ধরা খেয়ে যান কি না দেখবেন🤣🤣।

 3 years ago 

বলেন কি দুটো!!!! 😳সামলান কিভাবে?

ওটা তো মজা করার জন্যই বললাম আপু।🤭 গার্লফ্রেন্ড আমার একটাই আছে এবং তাকে নিয়ে আমি অনেক বেশি হ্যাপি।

 3 years ago 

সেটা তো দেখলেই বোঝা যায় 🤪। আমি তো মাঝে মধ্যেই দেখি ছবিতে তোমাদের খুব কিউট লাগে দুজনকে 😍।

আসলে আমাকে কিউট লাগে না। আমার gf অনেক বেশি কিউট। আর তার পাশে থাকার জন্য আমাকেও একটু লাগে আর কি।🤭🤭

 3 years ago 

আচ্ছা বুঝলাম।😁

 3 years ago 

আমার গার্লফ্রেন্ড প্যারা দিলে বেশি কিছু করতাম না কচু গাছের সাথে গলায় দড়ি দিতাম
আর তাতেও মৃত্যু না হলে ডুবলো ঘাসের সাথে গলায় দড়ি দিতাম আর বলতাম রাখবো না এই জীবন ।

 3 years ago 

আমার তো বয়ফ্রেন্ড-ই নেই তাই চিন্তাও নেই।তবে থাকলে আমি তাকে বলতাম,ভাইয়া সরি!হয়তো পথ ভুলে দেখা হয়ে গিয়েছিল 🤣।

 3 years ago 

বুড়িগঙ্গা নদীর কাছে নিয়ে গিয়ে মাথাটা ধরে কিছু সময়ের জন্য চুবরে ধরে রাখবো।

 3 years ago 

আপনার গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড অতিরিক্ত প্যারা দিলে আপনি কি করেন ??

মাঝে মাঝে ইচ্ছে করে কচু গাছের সাথে ফাঁসি দেই 😄
পরে চিন্তা করি না এইটা করা যাবেনা, বেশি প্যারা দিলে তেলে বেগুনে জ্বলে ওঠে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেই। না এক বিন্দু ছাড় দেয়া যাবেনা 🤪

 3 years ago 

আগে বুঝানোর চেস্টা করবো, না বুঝলে আগে মাথা ফাটাবো এবং বলবো দুরে গিয়া মর হাহাহা।

 3 years ago 

সাবধান ভাই আমাদের হবু ভাবি এই কমেন্ট দেখে ফেললে আবার সমস্যা আছে। 😍

 3 years ago 

ধুর এতে তো নিজেরই লস হবে।

 3 years ago 

বাপরে বাপ, কি সাংঘাতিক ! তাই বলে একেবারে মাথাই ফাটিয়ে দেবেন ?😐😐😐😐😐

আপনার বউ এর কপালে দুঃখ আছে সিয়াম ভাই। হা হা হা... তবে বউ এর মাথা ফাটাতে গিয়ে নিজের মাথা ফেটে না যায় এটা খেয়াল করবেন।😂😂😂

 3 years ago 

বয়ফ্রেন্ড যখন বেশি প্যারা দিত , তখন তাকে ভালোবাসার ছলনায় ভুলিয়ে লাল পিপড়ার মাঝখানে নিয়ে দাঁড়া করিয়ে রাখতাম। যাতে ব্যাটা বুঝতে পারে, প্যারা খেলে কেমন লাগে. হি হি হি

আপনি কি এত নিষ্ঠুর হতে পারবেন আপু....?😭😭 লাল পিঁপড়ে কামড়ালে অনেক কষ্ট হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64781.27
ETH 1862.92
USDT 1.00
SBD 0.38