আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৭৫

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

আকাশ কুসুম ভাবনারা,
ডানা মেলেছে কোন পাড়ায়?
আমার তোমার মিলন বুঝি,
হবে না আর এই বেলায়?

ভালোবাসার যাতনা এতো!
সইতে কত পারি শত?
ভালোবেসে মরবো বুঝি?
প্রেম যে যেনো দিচ্ছে ফাঁকি।

লেখক

@nusuranur

লেখক এর অনুভূতি:

ভালোবাসায় দুজন মানুষ কতো আকাশ কুসুম ভাবনাই না ভাবে।কিন্তু তাদের সে ভাবনা সবসময় জয় লাভ করেনা।তাই তাদের মনে এক অজানা ভয় থেকেই যায়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

ইচ্ছে হাওয়ায় ভালোবাসার স্বপ্ন
কল্পনায় রঙিন,
বাস্তবতায় ভীতিতে মন
ধূসরে বেরঙিন।

কষ্টে আঁকা নীলচে বেদনা
ঘিরেছে মনে অবেলায়,
পূর্ণতার জোয়ারে বাঁধা
পড়বো কি তবে শেষ বেলায়?

 2 years ago 

ওয়াও বন্ধু বেশ দারুণ ও কবিতা লিখেছো দেখছি। আসলেই বন্ধু বাস্তবতার ভয়ে মন ধূসর হয়ে থাকে। তোমার জন্য শুভকামনা রইল বন্ধু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মাঝে মাঝে কষ্টের নীল বেদনা অবহেলায় ফিরে ধরে। অসাধারণ লিখেছেন ভাইয়া। দারুন লাগলো কবিতার লাইনগুলো।

 2 years ago 

অপেক্ষার প্রহর গুনি,
জেগে রই নিশেথে,
তোমার জন্য হৃদয়ে জাগে,
প্রেমেরই আবেস চুপিসারে ।।

জানি আসিবে না প্রিয়
তবুও তোমায় খুঁজে,
প্রেমময় দু নয়ন,
সিক্ত হৃদয় আর,
ব্যাথিত হৃদয়।।

 2 years ago 

অপেক্ষার প্রহর সত্যি অনেক কঠিন। হয়তো রাত পেরিয়ে ভোরের আলো ফুটে ওঠে। তবুও অপেক্ষার প্রহর শেষ হয় না। দারুন লিখেছেন আপু।

 2 years ago 

ভাবনাগুলো ডানা মেলে
ইচ্ছেরা দেয় ইশারা
তোমায় পাওয়ার ব্যাকুলতা
করেছে দিশেহারা।
প্রেমের পাখি দিচ্ছে ফাঁকি
ডাকছে ইসারায়
আশারা সব ঘুরে বেড়ায়
নীড় খুঁজে নাহি পায়।
ভালোবাসার যাতনায় প্রিয়
ব্যাকুল এই মন
তুমি ছাড়া শূন্য হৃদয়
শূন্য এই জীবন।

 2 years ago 

অমবস্যায় পূর্ণিমা স্বপ্নগুলো
হারিয়েছে কোন অচিন মেলাতে
মিলন আমার তোমার সনে
হবে না বুঝি এই ধরাতে।।

প্রেমের মাঝে এত বেদনা
মন সইতে তা পারে না।
তবে কি ভালোবেসে
যেতে হবে হারিয়ে?
প্রেমের মায়া যে আজ
গেলো অসারে।

 2 years ago 

আকাশ কুসুম ইচ্ছেরা আমার,
ছড়িয়ে পড়েছে চারিদিকে।
কবে হবে তোমার সাথে দেখা,
উড়ে যাবো হাতে হাত রেখে।

ভালোবাসা এক পাখির মত,
শুধু উড়ে বেড়ায়।
ধরতে চাইলেও ধরা যায় না,
শুধুই হাত ফসকে বেরিয়ে যায়।

নিশ্চুপ নির্মল থাকি আমি,
ভাবনারা ডানা মেলে উড়ে।
আমার সেই ইচ্ছে গুলো,
চারিদিকে ছড়িয়ে পড়ে।

 2 years ago 

বাহ্ আপু আপনার অনু কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। ছন্দে ছন্দে বেশ দারুন অনু কবিতা লিখেছেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাবনাগুলো বড্ড এলোমেলো,
বাঁধা নেই তো কোনো নিয়ম?
দুজনার-ই সংযোগ বুঝি
হবে না আর এই শুভক্ষণে?

ভালোবাসায় বিরহ এতো!
সবই তো মনেরই ক্ষত?
যায় না তো দেখানো কাউকে?
প্রেম যেন সবই মিছে।

 2 years ago 

মনের মাঝে উত্তাল ঢেউ,
নেই তো কেউ দেখার।
নিজের মাঝে নিজেই হারি,
করে অস্তিত্ব পারাপার।
যেথায় আমি আত্মভোলা,
সেথায় আমি দুঃখী,
কপালে যদি না থাকে সুখ,
জোর করে হয়না কেউ সুখী।

 2 years ago 

স্নিগ্ধ পরশে কল্পনাতে
ইচ্ছেরা মেলেছে রোজ ডানা
তোমার আমার মিলনমেলা
তবে কি আজ দূরহ আশা।।
ভালোবাসাতে বিরহ এত
সইবে এই মন কত?
ভালোবেসে হারিয়েছি আজ
প্রেম যে করেছে নিরাশ ।।

 2 years ago 

আকাশ কুসুম ভাবনারা,
ডানা মেলেছে কোন পাড়ায়?
আমার তোমার মিলন বুঝি,
হবে না আর এই বেলায়?

ভালোবাসার যাতনা এতো!
সইতে কত পারি শত?
ভালোবেসে মরবো বুঝি?
প্রেম যে যেনো দিচ্ছে ফাঁকি।

ভালোবাসার মিষ্টি শিহরণ,
ছড়িয়েছে পুরোটা হৃদয়ে কেন?
তোমার আমার সুখের মিলন,
স্বপ্নীল চাদরে ঘেরা কেন?

ওফ তীব্র যাতনা হৃদয় হেন!
পারি কি মুখে আর কইতে?
মরণ যেন না ছোঁয় প্রেমিক হৃদয়,
ধুকপুক প্রাণ তোমার কথাই কয়।

 2 years ago 

বাহ্ ভাই আপনি এবিবি ফানের অনু কবিতার সাথে আরও আটলাইন যুক্ত করে পূর্ণাঙ্গ একটি কবিতা তৈরি করে ফেললেন। অনেক সুন্দর লিখেছেন পড়ে বেশ ভালো লাগলো ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাই।

 2 years ago 

তোমার আমার মিলন,
ওই আকাশের মতন কি সরল!
প্রেমের পথে রয়েছে হাজার বাধা
এই মিলন হবে কি এত সোজা!
প্রেমের আঁধারে আমাদের ভালোবাসা,
খুঁজে পাই না কোনো দিশা।
আশা নিয়ে তাও অপেক্ষায় বসে
কাটাচ্ছি একা এই বেলা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63943.66
ETH 1844.02
USDT 1.00
SBD 0.38