এবিবি ফান প্রশ্ন- ৬৪৩ || সাদা রং পবিত্রতা, .... প্রতীক। তবে ব্যবসায় ....সাদা বাতি জ্বলে না কেন?


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

সাদা রং পবিত্রতা, শান্তি আর সৌন্দর্য্যের প্রতীক।তবে ব্যবসায় কেন সবুজবাতি আর লালবাতি জ্বলে,সাদা বাতি জ্বলে না কেন?

প্রশ্নকারীঃ

@green015

প্রশ্নকারীর অভিমতঃ

সাদাবাতি জ্বললে পুরোনো ছায়াছবির মতো দেখতে লাগবে তাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 10 months ago 

ব্যবসায় সাদা বাতি জ্বলে না কারণ সাদা আলোয় ক্রেতারা দোকানকে হাসপাতাল ভেবে দৌড় দিয়ে পালাবে।

 10 months ago 

তাহলে তো সব ব্যবসায়ীরা মহা বড় মুসিবতে পড়ে যেত ভাই 🤣🤣।

 10 months ago 

সাদা তো পবিত্রতার প্রতীক। তবে বর্তমানে ব্যবসায় কোন পবিত্রতা নেই। সবাই অসাধু উপায় অবলম্বন করে। কাস্টমারকে ঠকায়। যার কারনে সাদা বাত্তি জ্বলে না।

 10 months ago 

সাদা বাতি যদি ব্যবসায় জ্বলত, তখন সবাই ভাবত— এটা কি প্রফিট নাকি দুধ-সাওয়ার সেল শুরু হলো?”🤣।তাই ব্যবসায়ী লাল-সবুজই রাখছে, আর সাদা থাকলে তো হিসাব বইটাই হয়ে যেত টিউবলাইট! 😂🤣🤣

 10 months ago 

সাদা রং পবিত্রতা, শান্তি আর সৌন্দর্য্যের প্রতীক।তবে ব্যবসায় কেন সবুজবাতি আর লালবাতি জ্বলে,সাদা বাতি জ্বলে না কেন?

সাদা বাতি জ্বলে না, কারণ ব্যবসায় সবাই লাল “থামো” আর সবুজ “যাও” চায়😂😂—শান্তি দেখলে লাভ থেমে যাবে🤣🤣।

 10 months ago 

সাদা রং পবিত্রতা, শান্তি আর সৌন্দর্য্যের প্রতীক।তবে ব্যবসায় কেন সবুজবাতি আর লালবাতি জ্বলে,সাদা বাতি জ্বলে না কেন?

সব ব্যবসায় যদি সাদা বাতি জ্বলে, তাহলে তো সবাই ব্যবসা করতে চাইবে। এজন্যই সাদা বাতি কম জ্বলে 😁😆।

 10 months ago 

সাদা রঙ মানে শান্তি, কিন্তু ব্যবসায় সাদা বাতি জ্বলে না, কারণ সেখানে লাল-সবুজ লাভ,লোকসানের সিগন্যালই চলে!😂

 10 months ago 

সাদা রং পবিত্রতা, শান্তি আর সৌন্দর্য্যের প্রতীক।তবে ব্যবসায় কেন সবুজবাতি আর লালবাতি জ্বলে,সাদা বাতি জ্বলে না কেন?

আসলে প্রতিটা ব্যবসায় জ্বলে না। যারা নিজের লক্ষ্যকে স্থির রাখে আর সুন্দরভাবে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, তাদের ব্যবসার একদিন অবশ্যই সাদা বাতি জ্বলে।

 10 months ago 

যথেষ্ট সুন্দর উত্তর দিয়েছেন আপু। সৎ পথে আর সঠিক পন্থায় ব্যবসা করা হালাল।

 10 months ago 

সাদা রং এর বাতি হচ্ছে পবিত্রতার প্রতীক। তবে ব্যবসায়ীর ক্ষেত্রে এগুলো ভিন্ন। আর প্রতিটি ভাষার ক্ষেত্র রং এর ব্যবহার ভিন্ন হয় এই কারণে।

 10 months ago 

সাদা রং মানে শান্তির নির্ভরতা। আর ব্যবসায়ীর ক্ষেত্রে কিন্তু অন্যটা। কারণ ব্যবসায়ীরা মনে করে সাদা রং রাইট না ব্যবহার করলে ভালো। আর প্রতিটি ব্যবসায়ী চাই নীল বাতি দিয়ে ব্যবসার লাভ করতে হাহাহা।

 10 months ago 

সাধারণ পবিত্রতা শান্তি আর সৌন্দর্যের প্রতীক তবে ব্যবসায় সবুজ বাতি আর লাল বাতি জ্বলে কারণ ব্যবসা তো চলমান এখানে ভালো খারাপ সব মিলিয়ে চলতে হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64104.44
ETH 1820.21
USDT 1.00
SBD 0.38