এবিবি ফান প্রশ্ন- ২৮৭ || সাপ আর বেজির মধ্যে এত শত্রুতা কেন..?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

সাপ আর বেজির মধ্যে এত শত্রুতা কেন..?

প্রশ্নকারীঃ

@joniprins

প্রশ্নকারীর অভিমতঃ

একজন সরকারি দলের প্রার্থী আরেকজন সরকার সমর্থনে বিদ্রহী প্রার্থী, হা হা হা।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

সাপ এবং বেজির দুইজন দুইজনারি প্রিয় খাবার, তাই দুজনের খাওয়ার জন্য প্রাণপণ লড়াই করে এমন কি মৃত্যু কেউ ভয় পায় না। যেরকম দুই সতিনের লড়াইকে আমরা সাপে বেজির লড়াই বলে থাকি। কারণ এখানেও দুজনের একটাই পছন্দ সেটা হচ্ছে তার স্বামী।

 2 years ago 

সঠিক বলেছেন ভাই।

 2 years ago 

অসাধারণ বলেছেন

 2 years ago 

কারণ সাপ চায় সবসময় গুটিয়ে থাকতে আর বেজি চায় সব রহস্যের উন্মোচন করতে ফেসবুক ইউটিউবের মতো।সাপের এটা পছন্দ নয় এইজন্য এদের মধ্যে এত শত্রুতা।☺️☺️

 2 years ago 

সাপ আর বেজির মধ্যে এত শত্রুতা কেন..?

একসময় বেজির একটি বউ ও একটি গার্লফ্রেন্ড ছিলো এবং দু'জনেই খুব সুন্দরী ছিলো। সাপ তাদের দু'জনকে, সাপের মনির লোভ দেখিয়ে ভাগিয়ে নিয়ে বিয়ে করে ফেলে😂😂। তারপর থেকে সাপ আর বেজির মধ্যে শত্রুতা শুরু হয় 🤣🤣।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সাপে কাজটা করলো কি এটা ভাই 😂😂

 2 years ago 

ভাইয়া আপনি এত তথ্য জানলেন কেমনে, আপনি সাপের সাথে ছিলেন না কি,হা হা হা।🤣

 2 years ago 

ভাই সাপের সাথে আমার হট কানেকশন আছে, তাই সব খবর জানি🤣🤣।

 2 years ago 

সত্যি ভাই, উপমা অসাধারণ হয়েছে।

 2 years ago 

😅🤣

 2 years ago 

সাপ আর বেজির মধ্যে এত শত্রুতা কেন..?

সাপ আর বেজির মধ্যে একজন হচ্ছে শাশুড়ি আর একজন আছে বৌমা!🤭 আমরা জানি শাশুড়ি আর বৌমার লড়াই সারা জীবনই চলে, সেই জন্যই সাপ আর বেজির মধ্যে এরকম দ্বন্দ্ব সবসময় দেখা যায়। তবে এক্সাক্টলি কোনটা সাপ আর কোনটা বেজি তা উল্লেখ করলাম না। কোন শাশুড়ি বা বৌমা এই উত্তর দেখলে আমাকে হাতা খুন্তি নিয়ে তাড়া করবে। হিহিহি🤣🤣

 2 years ago 

ভাই বাসায় যদি ভাবি আপনার পোস্টটি দেখে তাহলে খবর আছে 😆😁😄।

 2 years ago 

ভাই আমি এখনো বিয়ে করিনি, বিপদমুক্ত আছি আপাতত। হিহি🤣🤣

 2 years ago 

পাকা ধানে মই দিছিল।ব্যাপারটা এরকম ছিল যে, সাপের পূর্ব পুরুষের প্রেমে বিঘ্ন সৃষ্টি করেছিল বেজির পূর্ব পুরুষ।সেই সূত্রপাত ধরেই শত্রুতা বহমান রয়েছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

তাই নাকি আপু 😄

 2 years ago 

সাপ বেজির গার্লফ্রেন্ড নিয়ে বেগে গেছে তাই সাপ আর বেজির মধ্যে এত শত্রুতা।🤣🤣

 2 years ago 

সাপ আর বেজি হলো ব্রেকআপ হওয়া গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মত। একজন আরেকজনকে দেখলেই যেন পুরনো রাগ জেগে উঠে। যার কারণে এরা শত্রুতায় মেতে ওঠে।

 2 years ago 

সাপ বেজির বউয়ের জাস্ট ফ্রেন্ড।এজন্য দুইজনের মাঝে এত শত্রুতা।

 2 years ago 

কেউ উনাকে নোবেল প্রাইজ গিফট করেন,হা হা হা।

 2 years ago 

একজন অপর জনের গার্লফ্রেন্ডেকে ডিস্টার্ব করে মনে হয়,হা হা হা।😂

 2 years ago 

মনে হয় সাপ বেজির পাকা ধানে মই দিয়েছিল এজন্য তাদের মধ্যে এত শত্রুতা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64529.31
ETH 1873.71
USDT 1.00
SBD 0.38