আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১০০

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

এই পৃথিবীতে সেই বোঝে না বলার মানে,
যে পেরিয়েছে অনেক অন্ধকার
দুচোখে হাজারো স্বপ্ন নিয়ে।
একদিন খুব ভোরে দেখা হবে শিউলি সুবাসে
কমে যাবে দূরত্ব সব অভিমান ভুলে।

লেখক

@swagata21

লেখক এর অনুভূতি:

এখানে সত্যিকারের ' না ' কে বোঝানো হয়েছে।আর এই বাস্তব বিশ্বাসকে অন্ধ বিশ্বাস করলে ও দেখা মেলে ভালোবাসার।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago (edited)

হেঁটে যাবো বহু দূরে
তোমার হাতে দুটি হাত রেখে
ভুলে যাবো সব মান অভিমান
ভালোবাসায় মোরা গাথিবো মনোপ্রাণ ।

দেখিবো তোমার ও দুচোখে
রাত্রির নির্জনতা আর ভরা জোছনা
ভুলিব সকল ব্যথা বেদনা
ভোরের স্নিগ্ধ সেই ভালোবাসায়।।

 3 years ago 

দুচোখ ভরা স্বপ্ন আর জীবনে ধোঁয়াশা
অপূর্ন রয়ে গেল প্রিয় তোমার হাতটি ধরে
বহু পথ পাড়ি দেওয়ার তীব্র আশা।
দুচোখের স্বপ্ন আজ অপূর্ণতায় ভরা
তবুও অপেক্ষায় কাটে প্রহর
হয়তো ভালোবাসবে কোন একদিন
এই মনে এইটুকুই আশা।
হয়তো প্রিয় তুমি দেবে কোনদিন সারা
তোমার অবহেলা আর আমার অভিমান
হবে কোন একদিন প্রিয় জীবনের অবসান।

 3 years ago 

বাহ্ আপু আপনার অনু কবিতাটি অনেক চমৎকার হয়েছে।

 3 years ago 

একদম কাছে আসব চলে,
বেধে রাখব তোমায় বাহুডোরে,
জানি এই স্বপ্ন হবে একদিন সত্য
আমার ভালবাসা হবে সেদিন ব্যক্ত।

দুচোখ ভরে দেখব তোমার মুখ
তোমায় দেব দুনিয়ার সব সুখ,
সব ভুলে চলে এসো আমার কাছে
তুমিই আমার বেচে থাকার মানে।

 3 years ago 

যতই না বলো ,
বুঝি আমি চোখের ভাষা।
যতই কষ্ট দাও,
হৃদয়ে যাবে স্বপ্নের আশা।

যতই নীরবে সহ্য করি,
মন থেকে চাইবো না খারাপ।
যতই দূরে ঠেলে দিও,
আড়াল থেকে শুনবো তোমার আলাপ।

 3 years ago 

তোমার না বলা কথাগুলো
তোমার না বলা ভাবনাগুলো,
আমাকে ভাবায় প্রতিদিন।
আমার দু চোখ ভরা স্বপ্ন
অনেক পথ দেব পাড়ি
পাশে থাকবে তুমি শুধুই আমারি।
অপূর্ণ থাকে মনে অনেক
আবেগ আশা অনুভূতিগুলো,
তবে কোন একদিন
কোন এক সময়,
হয়তো তুমি বলবে
ভালোবাসি প্রিয়
তোমায় নিয়েই বাঁচবো ।

 3 years ago 

এ জগৎ বড় বিভীষিকাময়
আবার কখনো স্বপ্নপুরীর রাজ্য,
সব বাধা পেরিয়ে, না কে সঙ্গী করে
দক্ষিণা হাওয়ায় মেলে ধরা নিজেকে।
শুভ্র শরতের কাশবনে দেখা হবে
সব বাঁধা ঠেলে হাসি মাখা গোপনে।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64659.87
ETH 1856.65
USDT 1.00
SBD 0.38