আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৫৫


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

আজকের অনু কবিতা:
জীবন চলছে নদীর স্রোতের মতো,
কোথায় যাচ্ছে, কিছুই জানি না তো।
আলো-ছায়ায় ভরা এ পথের খেলা,
স্বপ্নের মতো সব, ধরা দেয় না।

লেখক:

@mohamad786

লেখকের অনুভূতি:

জীবনের এই প্রবাহ অজানা, তবু স্বপ্নের পথে এগিয়ে চলার এক অসীম অনিশ্চয়তার গল্প।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

জীবন চলে মেঘের মতো,
কোথায় যাবে, কেউ জানে না তো।
দূরের আকাশে রঙের খেলা,
স্বপ্নের মতো, ধরা দেয় না কিছুই।

যতই হাঁটো, ততই কাঁটা,
পথের শেষে কিছুই পাওয়া যায় না।
তবুও হেঁটে চলি, নির্ভীক মনে,
ভবিষ্যতের দিকে চোখ রাখা যায় না।

চোখের জলে, স্মৃতির রেখা,
মাঝে মাঝে হৃদয়ে শূন্যতা থাকে।
কিন্তু এ জীবন, আকাশের মতো,
সীমাহীন, বিস্ময়ের গল্প লেখা থাকে।

পথের মোড়ে মোড়ে কতই না বাঁকা,
কখনো হাসি, কখনো হাহাকার।
তবুও আশা ছেড়ে না, কখনো,
যতদূর যাওয়া যায়, ততদূর চলে যাব।

 2 years ago 

আসলেই আন্টি জীবন মেঘের মতো চলে জীবনের গন্তব্য কোথায় সেটা কেউই বলতে পারেনা। অনেক সুন্দর অনু কবিতা লিখেছেন পড়ে ভালো লাগলো।

 2 years ago 

দারুন হয়েছে আপু।

 2 years ago 

অজানা কোন এক গন্তব্যে, একলা পা বাড়াই।
চারিদিকে মরীচিকা কেউ পাশে নাই।
তবু এই সংগ্রামী জীবন চলছে দুরন্তর।
মুখে হাসি বুকে বল নিয়ে চলবে চিরন্তর।

 2 years ago 

ওয়াও অনেক সুন্দর লিখেছেন ভাই পড়ে অনেক ভালো লাগলো। মানুষের পুরো জীবনটাই সংগ্রামের হয়।

 2 years ago 

ভালো লিখেছো।

 2 years ago 

💞💞🪷

 2 years ago 

স্বপ্ন শুধু স্বপ্ন হয়েই থাকে
চলতে হয় অজানা নদীর বাঁকে
মুহুর্ত যত জড়িয়ে যায় পায়ে
জীবন থামে না অন্য কোন দায়ে

জীবন যেথায় শূন্য পারাপার
স্বপ্ন সুধায় অনন্ত সুখ বুঝি তার?
নাম শুনিনি, গ্রাম জানিনা
আগামী সব বড্ড অচেনা।

 2 years ago 

অনেক সুন্দর অনু কবিতা লিখেছেন পড়ে খুব ভালো লাগলো দিদি।

 2 years ago 

ভেবেছিলাম ভোরে আলো,
দিলাম দেখে ছুট।
কাছে গিয়ে বুঝতে পারলাম,
পুরোটাই ঝুট।
আবার করলাম নতুন শুরু,
পেলাম নতুন দিশা।
যাচ্ছি আমি সে পথে, কারন
জীবন মানেই আশা।

 2 years ago 

জীবন চলছে কোন অজানায়
কোথায় যাচ্ছে কোন পথে থামছে
কোন গন্তব্যে ছুটছে,
তা তো নেই জানা।
সংগ্রামী জীবনে সুখ দুঃখ নিয়ে
এই পথ চলা
স্বপ্ন দেখতে নেই মানা,
চলছি দুর দুরান্তে ,
জানিনা ভাগ্যে কি আছে,
তবুও এক বুক আশা নিয়ে
বেঁচে আছি জীবনের তরে ।

 2 years ago 

আসলে জীবনের গন্তব্য খুঁজে পাওয়াটা কঠিন ব্যাপার। অনেক সুন্দর হয়েছে আপু।

 2 years ago 

জন কোলাহলে শহর নগরী আজ ব্যস্ত।
স্বপ্নের চলছে বেচাকেনা এ শহরে।
কারো স্বপ্ন ভাঙছে আবার কেউ কেউ গড়ছে।
কেউ কেউ আবার দুঃখের অনলে পুড়ছে।

 2 years ago 

জীবন চলছে নদীর স্রোতের মতো,
কোথায় যাচ্ছে, কিছুই জানি না তো।
আলো-ছায়ায় ভরা এ পথের খেলা,
স্বপ্নের মতো সব, ধরা দেয় না।

জীবন চলছে জীবনের গতিতে
কখনো হাসি, কখনোবা কান্নার অশ্রুতে।
ঝিকিমিকি তারা জ্বলে রাতের আঁধারে
হাতটা ধরেনি কেউ ভালোবাসার আদরে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64219.95
ETH 1861.34
USDT 1.00
SBD 0.39