এবিবি ফান প্রশ্ন- ৩০৫ | বাসর ঘরে বিড়াল মারতে হয়,এটা কেনো বলা হয়?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

বাসর ঘরে বিড়াল মারতে হয়,এটা কেনো বলা হয়?

প্রশ্নকারীঃ

@mohinahmed

প্রশ্নকারীর অভিমতঃ

কেনো বলা হয় সেটা জানি না,তবে আমি বিড়াল মেরেছিলাম। আপনারাও বিড়াল মেরেছেন নাকি?

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

বাসর ঘরে বউ লাল শাড়ি পড়ে এসে রেট সিগনাল দিয়ে থাকে। আর এই রেড সিগন্যালকে প্রথম রাতেই সাইজ করতে হয়। তা না হলে জীবনের বারোটা বাজিয়ে দিবে।তাই বাসর রাতে বিড়াল মারতে বলা হয়।

Posted using SteemPro Mobile

 2 years ago 

শুনেছি, বিড়াল মেরে বউকে শিক্ষা দেওয়া হয়। তবে দিনকাল যা পড়েছে বিড়াল মেরে বউকে শিক্ষা দিতে গেলে, বউই আমাকে মেরে উল্টো শিক্ষা দিয়ে দেবে।🤭🤭 এইজন্য ভাই, ওই রাতে বিড়াল মারার কোন দরকার নেই আমার। ওই রাতে আরো অনেক কাজ থাকবে, সেই কাজ করতে হবে। বিড়াল মারার পিছনে শুধু শুধু নিজের এনার্জি নষ্ট করলে চলবে না, এনার্জি বাঁচিয়ে রাখতে হবে অন্য কাজের জন্য। হিহি.. 😁😁🤣🤣😂

 2 years ago 

বাঘের উপরে যে টাঘ আছে, সেটা বোঝানোর জন্যই বাসর রাতে এমন কোন কিছু করা হয়। যাতে করে বউ বুঝতে পারে যে সারা জীবন ঠিকঠাক হয়ে চলতে হবে। না হলে অবস্থা খারাপ হবে। মূলত এই রকম বিষয়কে এই বাক্য দ্বারা বোঝানো হয়।

 2 years ago 

বাসর ঘরে বিড়াল না মানলে সারা জীবন প্যারা দিতে দিতে জীবনটা শেষ করে দিবে। যার কারণে প্রথম রাতেই বিড়াল মারতে হয়। আর এই বিড়াল মারা দেখেই বউ সজা পথে চলবে

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাসর ঘরে বিড়াল মারতে হয়,এটা কেনো বলা হয়?

কারন বিয়ের পরে নিজের খাবারে বিড়াল যেন আর ভাগ বসাতে না পারে সে জন্য,হা হা হা।🤣🤣🤣

বুদ্ধিমানরা বুঝে বাকিরা শুধু চিন্তা করে,হি হি হি

 2 years ago 

কেন যে বিড়াল মারতে হয় সেটা তো বিয়ের পর জানতে পারবো।এখনো তো সিঙ্গেল তাই অভিজ্ঞতা নেই,☺️☺️.

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাসর ঘরে বিড়াল মারতে হয়,এটা কেনো বলা হয়?

উত্তর:-বাসর রাত হলো নতুন দম্পতিদের জীবনে এক ঐতিহাসিক রাত। মনে করুন উক্ত রাতে আপনার খাটের নিচে একটা বিড়াল লুকিয়ে আছে, যখন আপনারা মধুর কার্যক্রম খাটের উপর শুরু করেছেন তখন যদি হঠাৎ করে খাট ভেঙ্গে যায় তাহলে বিড়ালটি চিল্লাতে চিল্লাতে দৌড় দিবে। আর বিড়ালের চিল্লানি শুনে আপনার নতুন বধু পালাতে শুরু করবে, তখন পুরো ফিলিংসটাই মাটি হয়ে যাবে। তাই মধুর কার্যক্রম নির্বিঘ্নে করার লক্ষ্যেই বাসর রাতে প্রথমেই বিড়াল মারতে হয় 🤪🤪

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই প্রশ্নটা শুনেই চলেছি কখনো সঠিক উত্তর পাইনি। রহস্যময় একটি প্রশ্ন বিয়ে করে এই প্রশ্নের উত্তরটা জেনে নেব হা হা। 🤩🤩

 2 years ago 

ঠিক তেমন ধারণা নেই এই বিষয়ে। আমার ধারণা মতে বিড়াল কে মেরে বউকে শিক্ষা দেওয়া হয়। এটা কোন ধরনের শিক্ষা কেউ একটু বুঝিয়ে বলুন তো? আমার বিয়ের সময় বিড়াল মারেনি কেউ মেরে থাকলে বলেন😆🤣😁।

 2 years ago 

বেড়াল মারার প্লান করা ইঁদুরের কাজ এই নিয়ে বেশি চিন্তা করে মাথা নষ্ট করে লাভ নাই। আজকাল মেয়েরা মেকআপ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে কান্নাকাটি বন্ধ করে দিয়েছে আর আপনি আছেন বিড়াল মারা নিয়ে।🤣🤣🤣

 2 years ago 

আজকাল মেয়েরা মেকআপ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে কান্নাকাটি বন্ধ করে দিয়েছে আর আপনি আছেন বিড়াল মারা নিয়ে।🤣🤣

আপু, মেয়েরা এখন ওয়াটারপ্রুফ মেকআপ ব্যবহার করে, এই সমস্যাকে এড়িয়ে যাওয়ার জন্য। হিহি🤣🤣

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65541.47
ETH 1905.52
USDT 1.00
SBD 0.38