এবিবি ফান প্রশ্ন- ৩৭৫ | সরকার বেঁচে আছে জনগণের টাকায়।জনগণ বেঁচে আছে কার টাকায়?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

সরকার বেঁচে আছে জনগণের টাকায়।জনগণ বেঁচে আছে কার টাকায়?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

যদিও এটা একটি বাস্তব কষ্টের ব্যাপার।তবে এটার মজার উত্তর চাই।দেখি কে কেমন মজার উত্তর দিতে পারে!

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

সরকার বেঁচে আছে জনগণের টাকায়।জনগণ বেঁচে আছে কার টাকায়?

জনগণ বাঁচে জ্বীন পরীদের টাকায়। যেমন ছেলেদেরকে পরী টাকা দিয়ে যায় প্রতি রাতে, আর মেয়েদেরকে জ্বীন টাকা দিয়ে যায় প্রতি রাতে। সেজন্যই তো আমি প্রতিদিন গভীর রাতে ছাঁদে যাই পরীর কাছ থেকে টাকা আনতে। পরীকে বলেছিলাম প্রতিদিন অল্প অল্প করে টাকা না দিয়ে, এক মাসের টাকা একসাথে দিয়ে দিতে 😂😂। কিন্তু পরী আমাকে বলে যে, আমি তো টাকা দিতে আসি তোমাকে দেখার জন্য। আর তোমাকে না দেখলে তো আমি বাঁচবো না🤣🤣।

 2 years ago 

জনগণ বেঁচে আছে শ্বশুরবাড়ি টাকায়। বউয়ের উপরে অত্যাচার চারো দিকে তাই টাকার হাহা কার।

 2 years ago 

বাহ! ভালো বলেছেন, নিঃসন্দেহে আপনার অভিজ্ঞতা আছে এই বিষয়ে।

 2 years ago 

জণগণ বেঁচে আছে আমার বাংলা ব্লগের টাকায়। 🤣

 2 years ago 

জনগণের মধ্যে কেউ বাবার টাকায়,কেউ হাজবেন্ডের টাকায়,কেউ বয়ফ্রেন্ড এর টাকায়,আবার কেউ বা গার্লফ্রেন্ডের টাকায়।নিজের টাকায় বেঁচে থাকা জনগণ একটু কমই আছে আমাদের দেশে।😁

 2 years ago 

এটা অবশ্য ঠিক বলেছেন আপু নিজের টাকায় বেঁচে থাকা লোকজন খুবই কম। শুধু আমাদের মত কিছু ভালো মানুষরাই নিজের টাকাই বাঁচে।😆😆

 2 years ago 

সরকার বেঁচে আছে জনগণের টাকায়।জনগণ বেঁচে আছে কার টাকায়?

সবাই কেমনে বাচেঁ সেটা আমি জানি না। তবে আমি বেঁচে আছি বড়লোক গার্লফ্রেন্ডের বাবার টাকায়,হে হে হে।😜😉

 2 years ago 

মনে মনে তাহলে এই ছিল। আমাদেরকে ভাগ না দিলে ভাবিকে সব বলে দিবো। 😆😆

 2 years ago 

বউ জানে যে আপনার গার্ল ফ্রেন্ড আছে?

 2 years ago 

সরকার বেঁচে আছে জনগণের টাকায়।জনগণ বেঁচে আছে কার টাকায়?

জনগণ বেঁচে আছে আমার টাকায়। কারণ আমি স্বপ্নের মধ্যে জনগণকে প্রচুর টাকা দেই । তারপর ঘুম থেকে উঠে দেখি, আমার কাছে কোন টাকা নেই। আসলে আমি বাস্তবে গরিব মানুষ তাই স্বপ্নের মধ্যেই জনগণকে টাকা দিয়ে থাকি। এক্ষেত্রে জনগণ কোন টাকা না পেলে আমার কোন দোষ নেই। হি হি হি..🤣🤣🤣

 2 years ago 

বড়ই কঠিন প্রশ্ন। কোন উত্তর দিতে গিয়ে কোন উত্তর দিয়ে আবার ধরা খাই সেটাই চিন্তা করছি। তবে আমার মনে হয় আমরা মেয়েরা বেচেঁ আছি আমাদের ঘাম ঝড়ানো ইনকামের টাকায়। সকালে বাসে উঠলে ঠেলাঠিলিতে যে হারে ঘাম ঝরে সেটা যদি কেউ দেখতো তাহলে বুঝতো। হি হি হি

 2 years ago 

জনগণ বেঁচে আছে ঘামভেজা পরিশ্রমের টাকায়।সেই ঘাম দিয়েই জলের সংকট মিটিয়ে জনগণ বেঁচে আছে গরমে☺️☺️.

 2 years ago 

সুন্দর বাস্তবসম্মত কথা বলেছেন।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, সমর্থন করার জন্য।

 2 years ago 

সরকার বেঁচে আছে জনগণের টাকায় আর জনগণ বেঁচে সরকারের মায়া। জনগণ সবাই সরকারকে ১ টাকা করে দিলেও সরকারের ২০ কোটি টাকা হয়ে যায়। আর সরকার ১ টাকা করে জনগনকে দিতে গেলে সেটি ভিক্ষার আওতাও পড়ে না। 😆😆😆😆 তাই সরকার ধনী আর জনগণ পথের ফকির।🫣🫣🫣

 2 years ago 

সরকার বেঁচে আছে জনগণের টাকায়।জনগণ বেঁচে আছে কার টাকায়?

সরকারকে টাকা দেওয়ার পর অবশিষ্ট যে টাকা তাদের কাছে থাকে, তার থেকে কিছু টাকা জমিয়ে রেখে, আর যে অবশিষ্ট টাকা থাকে তার দিয়েই জনগণ বেঁচে আছে 🤣🤣।

 2 years ago 

হুম, সুন্দর কথা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62154.06
ETH 1736.43
USDT 1.00
SBD 0.38