এবিবি ফান প্রশ্ন- ৩০৪ | প্রেমের মরা জলে ডুবে না। তাহরে প্রেমের মরা কিসে ডুবে?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

প্রেমের মরা জলে ডুবে না। তাহরে প্রেমের মরা কিসে ডুবে?

প্রশ্নকারীঃ

@rayhan111

প্রশ্নকারীর অভিমতঃ

এই মতামত নিয়ে অনেক কল্পনা আমার মনে জাগে, তাই আপনাদের কাছে মজার মতামতের অপেক্ষা আছি।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

প্রেমের মরা জলে ডুবে না সেটা ঠিক আছে ভাই তবে প্রেমের মরা ভাতের মাড়ে ডুবে।🤪

 2 years ago 

হাহাহা দারুণ বলেছেন। মজা পাইলাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হাহাহ।।।

 2 years ago 

তাহলে তো অনেক ভাতের মাড়ের প্রয়োজন পড়বে ভাই! হিহিহিহি🤣🤣

 2 years ago 

প্রেমের মরা জলে না ডুবলেও কাদার মধ্যে ডুবে যায়। আমার কথা বিশ্বাস না হলে একবার পরীক্ষা করে দেখতে পারেন ভাই। তবে সেক্ষেত্রে বলবো আপনার নিজের যদি কোনো প্রেমের মরা বন্ধু থাকে, তাহলে তার উপর এরকম টেস্ট করে দেখতে পারেন। হিহি 😂🤣

 2 years ago 

প্রেমের মরা জলে ডুবে না। তাহরে প্রেমের মরা কিসে ডুবে?

আগের দিনে প্রেমের মরা পানিতেই ডুবতো,কিন্তু এখন পুকুরের বড়ই অভাব। তাই বর্তমানে প্রেমের মরা ডুবে বিল্ডিংয়ের যে ময়লার টাংকি থাকে সেখানে 🤣🤣।

বিঃদ্রঃ মডার্ন যুগ বলে কথা, সবকিছুই আপডেট এখন 😂😂।

Posted using SteemPro Mobile

 2 years ago 

গার্লফ্রেন্ড রে গিফট দিতে আর খাওয়াতে খাওয়াতে দেনায় ডুবে যায়,বিশ্বাস না হলে আপনার যে কোন বন্ধুকে জিজ্ঞেস করে দেখুন।

 2 years ago 

প্রেমের মরা কেরোসিন এ ডুবে,বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন।😁

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি চেষ্টা করবো ঠিক আছে, এক ট্রাক কেরোসিন পাঠিয়ে দিয়েন হি হি হি।

 2 years ago 

ভাবির কাছ থেকে পারমিশন নিয়ে প্রেম করেন।তারপর প্রেম বৈধ হলে এক ট্রাক কেরোসিন না হয় পাঠাইলাম😁😁।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু আপনি ট্রাই করেছিলেন নাকি। তবে কেরোসিনের দাম যে হারে বেড়ে যাচ্ছে তাতে করে কেরোসিনে ডুবে মরাও মুশকিল।

 2 years ago 

না ট্রাই করতাম আগামীতে তবে আপনি যা শুনালেন দাম বেশি কেরোসিনের তাই আর রিস্ক নিচ্ছিনা এদিকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বিশ্বাস করে নিলাম আপু, ট্রাই করার কোনো দরকার নেই। হি হি হি 🤭🤭🤣🤣

 2 years ago 

হাহা, এইতো এভাবেই সবকিছু বিশ্বাস করে নিবেন গুড বয়।😁😁

Posted using SteemPro Mobile

 2 years ago 

গুড বয় হয়ে থাকাই ভালো কাজ আপু 👨। হিহি🤭🤭

 2 years ago 

প্রেমের মরা জলে ডুবে না। তাহলে প্রেমের মরা কিসে ডুবে?

প্রেমের মরা ছ্যাকা খেয়ে, অবশেষে ঘরের বউয়ের নাকানিচুবানিতে ডোবে 😄

 2 years ago 

প্রেমের মরা জলে ডুবে না ঠিকই কিন্তু প্রেমের মরা গার্লফ্রেন্ডের প্যারা খেতে খেতে ডুকে শুরু করে,আর শেষমেষ যখন বিয়ে করে বিয়ের পরে ঠিকই বউ সকাল সন্ধ্যা প্যারা খেতে খেতে জীবনটা ঝালা ঝালা হয়ে যায়, তখন প্রেমের মরা ঠিকই ডুবে যায়।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হাহাহা একদম মনের কথা বলেছেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রেমের মরা জলে ডুবে না ভাই, কিন্তু প্রেমের মরা ডুবে যায় সংসারের চাপের কারণে। বউয়ের বকবক শুনতে শুনতে প্রেমের মরা ঠিকই ডুবে যায়।

 2 years ago 

হাহাহাহা বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন, দারুণ বলেছেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রেমের মরা ডিজেল, অকটেন, আর পেট্রোল এ ডুবে।

 2 years ago 

ডিজেল, অকটেন আর পেট্রোলের মধ্যে এত প্রেমের মরা ডুবে মরে গেলে, এইসব তেল বিক্রি বন্ধ হয়ে যাবে আপু। 🤭🤭 গাড়ি চালানোর জন্য ওইসব তেল আর তখন কেউ ব্যবহার করতে চাইবে না।

 2 years ago 

প্রেমের মরা জলে না ডুবলেও যন্ত্রণার অশ্রুতে ডুবে যায়।কারণ যন্ত্রনায় না পড়লে তো প্রেমিকরা অকালে মারা যেত না তাইনা।☺️☺️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64437.74
ETH 1851.67
USDT 1.00
SBD 0.38