এবিবি ফান প্রশ্ন- ৪৬০ || মেয়ে পটানোর জন্য সবচেয়ে বড় টিপস কি?


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

মেয়ে পটানোর জন্য সবচেয়ে বড় টিপস কি?

প্রশ্নকারীঃ

@narocky71

প্রশ্নকারীর অভিমতঃ

বলা যাবে না, অনেক বড় সমস্যা আছে। আপনাদের কাছ থেকে জানতে চাই?

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

মেয়ে পটাতে হলে ভিডিও কল দিয়ে অগোছালো ঘরটা দেখাবো, যেখানে শুধু টাকা পড়ে থাকবে।আর এগুলো দেখেই মেয়ে পটে যাবে।

 2 years ago 

অগোছালো ঘর দেখলে আপনার ভিডিও কল কেটে দিবে ভাইয়া। একটু গুছিয়ে তারপর কল দিয়েন।

 2 years ago 

টাকা থাকলে অগোছালো কোন জিনিস থাকলে সমস্যা হবে না আপু।

 2 years ago 

টাকা থাকলে মেয়ে পটে যাবে ভাই ।

 2 years ago 

বেশী করে পুষ কিনে দিলেই মেয়ে পটে যাবে মনে হয়। তবে আমার মনে হয় মেয়ে পটানোর জন্য কোন পদ্ধতি নেই। যে পটার এমনিতেই পটে যাবে। হি হিহি

 2 years ago 

আপনার আইডিয়াটা অনেক সুন্দর।

 2 years ago 

জি আপু আপনি ঠিক বলেছেন, যে পটার সেই এমনিতেই পটে যাবে।

 2 years ago 

ওরে বাপরে বাপ আপনি তো দেখছি আরেক আইডিয়া নিয়ে হাজির হয়েছেন। এই পদ্ধতিতে অবশ্যই পটবে আপু।

 2 years ago 

মেয়ে পটানোর জন্য সবচেয়ে বড় টিপস কি?

মেয়ে পটাতে হলে কিডনি বিক্রি করে লেটেস্ট মডেলের আইফোন গিফট করতে হবে😂😂। তাহলে মেয়েটা ভাববে সেক্রিফাইস করার মন-মানসিকতা আছে। এতে করে শুধু মেয়ে না, বরং মেয়ের মা ও পটে যাবে 🤣🤣।

 2 years ago 

মেয়ে তো পড়বে ঠিক, কিন্তু নিজেকেই তো আর বাঁচানো যাবে না 🤣।

 2 years ago 

ভাই এক কিডনি থাকলেও বাঁচা যায়। তাছাড়া প্রেম করাটাই তো মুখ্য বিষয় 😂।

 2 years ago 

সব থেকে সহজ পদ্ধতি হলো একটি ফুচকার দোকান দিয়ে, মেয়ের বান্ধবী কে ফ্রিতে এক প্লেট ফুচকা খাওয়ালে, মেয়ের বান্ধবী সব ব্যবস্থা করে দিবে, হা হা হা।😜🤣

 2 years ago 

বাস্তব ভাই, ফুচকা খাওয়ালে মেয়ের বান্ধবী সব ব্যবস্থা করে দিবে।

 2 years ago 

এক মেয়েকে পটানোর জন্য বলছিলাম, "জানো আমার কাকা বিলিয়নের"। এখন সেই মেয়ে আমার কাকি।তাই আমার মতামত হল মেয়ে পটানোর জন্য আপনার কাছে যে টাকা আছে, এটা মেয়ে আর মেয়ের মা কে কৌশলে জানাতে হবে।হাহাহাহা।

 2 years ago 

এরপর থেকে নিজের নাম বলবেন তাহলে বউ হবে কাকি নয়।

 2 years ago 

ভাল আইডিয়া।

 2 years ago 

সেটা যদি জানতাম তাহলে আজ ১-২ টা gf থাকতো, হিহিহি।

 2 years ago 

এতদিনে যদি এই কথা বলেন তাহলে তো জাতি হতাশ হয়ে যাবে ভাইয়া। 😂

 2 years ago 

ভাইয়া আমার সিঙ্গেল সংস্থার সভাপতি 🤣🤣।

 2 years ago 

এতো বয়স হয়ে গেলো এখন gf নাই ভাইয়া তা কি মানা যায়।

 2 years ago 

বুঝলাম ভাইয়া। এই জন্যই তো আপনি সিঙ্গেল প্রো মেক্স। যেমন আমি 🤭😁।

 2 years ago 

আমার তো মনে হয় এর দুটি ভাগ রয়েছে।এক্ষেত্রে ভালো পড়াশুনা করা ও একটু হ্যান্ডসাম ছেলেদের জন্য এক ভাগ মেয়ে পটে যায় ।তাদের ক্ষেত্রে লেখাপড়া প্রযোজ্য।আরেক টাইপের মেয়ের জন্য ছেলেরা কিছু সিগারেট-বিড়ি ফুকে সস্তার জিনিস কিনে উপহার দিলেই পটে যাবে।☺️☺️

 2 years ago 

এমনভাবে মেয়েদের প্রশংসা করুন যেন সে ভাসতে ভাসতে তুঙ্গে উঠে যায়। তাদের কথাকে গুরুত্ব দিন। তাদের খারাপ লাগা বিষয়গুলোকে পরিহার করুন। এসব করেও কোন কাজ হবে না ভাইয়া🤔, এসব তো থাকতে হবেই সেই সাথে টাকাও থাকতে হবে কাড়িকাড়ি, এটা হল চরম সত্য কথা ভাই। কারণ টাকা হলে টাকলা কাকুকেও মেয়েরা স্বামী বানাতে দ্বিধাবোধ করে না 🤣🤣।

 2 years ago 

দেখবেন শেষে ভাসতে ভাসতে আবার অন্য কোন ঠিকানায় গিয়ে না পৌঁছায়। বেশি প্রশংসা ভালো নয় ভাইয়া।

 2 years ago 

বেশি প্রশংসা করলে আবার মেয়েরা পাত্তা দেবে না ছেলেদেরকে। সেজন্য লিমিট বজায় রেখে প্রশংসা করতে হবে।

 2 years ago 

জি ভাই, টাকা হলে টাকলা ও কালো কাকুকে মেয়েরা স্বামী বানাতে দ্বিধাবোধ করে না।

 2 years ago 

মেয়ে পটানোর জন্য সবচেয়ে বড় টিপস কি?

আমি মনে করি মেয়েদেরকে সম্মান করতে জানলেই মেয়েরা পটে যাবে। তবে মন থেকে সম্মান করা লাগে দেখিয়ে নয়।

 2 years ago 

জন্মদিন, দেখা হওয়ার তারিখ, প্রথিম কথা বলার তারিখ প্রথম এক সাথে হাসার তারিখ, কেঁদেছিল কখন, এইগুলো মিনিমাম মনে রেখে ওই দিনগুলো উদযাপন করার ব্যবস্থা করলে অনেক ক্ষেত্রে মেয়েরা পটতে পারে।

 2 years ago 

সকালে ভাত খেয়েছে কি দিয়ে যে ব্যক্তি তা ভুলে যায় তার কি হবে আপু?

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64579.16
ETH 1870.82
USDT 1.00
SBD 0.38