আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৭৩

jokes Cover-1.png

আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।

আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।

আজকের বিষয়ঃ

শীতকালে ব্যাডমিন্টন খেলা নিয়ে মজার কোন জোকস বা অনুগল্প।

বিষয় নির্বাচনকারীঃ

@rex-sumon

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
  • কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
  • এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

শীতকালে ব্যাডমিন্টন খেলা নিয়ে মজার কোন জোকস বা অনুগল্প।

শীতের রাতে ব‍্যাডমিন্টন খেলতাম আমরা কয়েকজন বন্ধু। তবে এরমধ্যে সবচাইতে ধূর্ত ছিল শিমুল।

ব‍্যাডমিন্টনের কক যদি কোর্টের মধ্যেও পড়তো তারপরও শিমুল বলত বাইরে পড়ছে।

আমি এমন ও দেখেছি শিমুল নিজে হাত দিয়ে কক বাইরে সরিয়ে দিয়ে বলেছে কক বাইরে পড়েছে।

পরবর্তীতে শিমুল কে যখন জিজ্ঞেস করতাম এমন করার কারণ ও শুধু বলত আমি করি তো কী হয়েছে পারলেও তোরাও কর 🙂🙂

 2 years ago 

অনুগল্প:

ছোটবেলায় একবার শীতের দিনে আমার বাবা আমাকে ও আমার দাদাকে একটি করে র‍্যাকেট কিনে দিয়েছিলো সঙ্গে একটি পালক।প্রতিদিন বিকেলে ঘরের পিছনে স্কুলের মাঠে খেলতে যাওয়া সেটা নিয়ে।আবার কখনো বাড়ির উঠানে খেলা হয়, একদিন বিকেলে খেলবো বলে র‍্যাকেট ও পালক নিতে গিয়েই মাথায় হাত।আমার র‍্যাকেটের মাঝের তার ছেড়া,বাঁকা আর পালকটা উধাও।শীতের সময় ইঁদুরের উৎপাত তাই এটা ইঁদুরের-ই কর্মকান্ড।পালকটা তন্ন তন্ন করে খোঁজার পরও পাওয়া যায়নি।তারপর অনেকদিন কেটে যায়,গ্রামের দিকে মাটির ঘর সকলের।তাই একবার মা ঘরের দেওয়াল লেপন দিতে গিয়েই ইঁদুরের খাঁদ দেখতে পায়,সেই খাঁদের ভিতর শীতে জড়ো করে রাখা কাপড়ের ছোট ছোট টুকরো ছিল।খাঁদের ভিতরে সাপ ঢুকে থাকতে পারে তাই মা সেই কাপড়ের টুকরোগুলি বের করতেই চোখে পড়ে সেই পালকটি।যেটার পালক অর্ধেকটা ভালো, বাকি অর্ধেক চিবিয়ে টুকরো করা।ভাবুন তখন আমার ছোট্ট মনে কতটা আঘাত পোহাতে হয়েছিলো সেইসময়।।😢😢

 2 years ago 

ব্যাডমিন্টন যদিও ছেলেদের জন্য অনেক প্রিয় একটি খেলা। তবে আমিও অনেক বেশি পছন্দ করতাম। আমরা কাজিনরা শীতকালে একত্রে হলে ব্যাডমিন্টন খেলতাম। একদিন পথের উপরে ব্যাডমিন্টন খেলছিলাম এমতাবস্থায় আমাদের বাড়ির যাকে আমি একদমই দেখতে পারিনা,যে সব সময় আমার পিছে লেগে থাকে হঠাৎ করেই সে রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল। ফ্যাদারটা যখন উপরের দিকে উড়ছিল তখন আমি এটা মারতে গিয়ে হঠাৎ তার মাথায় দিলাম বাড়ি। পরে তাকিয়ে দেখি যাকে দেখতে পারিনা তারই মাথায় বাড়িটা পড়লো।তখন কোন রকম নয়-ছয় করে বেঁচে গেলাম। পরে হাসতে হাসতে অবস্থা খারাপ যে একভাবে না একভাবে প্রতিশোধ নিয়েছি।

 2 years ago 

হাহাহ।।।লোকটা কে আমার ভালো করেই চেনা আছে।।আর ভালোই করেছো বাড়িটা দিয়ে।

 2 years ago 

শীতকালে ব্যাডমিন্টন খেলা নিয়ে একদিন দুই বন্ধু পরস্পরের সঙ্গে খেলছিল। হঠাৎ এক বন্ধু বলল, “আজকেই তো হাওয়া একটু কম, বলটা কেমন যেন শীতল হয়ে গেছে!” অন্য বন্ধু হাসতে হাসতে বলল, “তুমি কি মনে করছো, বলেরও শীত লাগে? আর একটু পর হয়তো বলও নিজের কোঁচ কেটে শীত থেকে পালাবে!” প্রথম বন্ধু মুচকি হাসতে হাসতে বলল, “আরে না, শীতকাল মানে একটু ঠাণ্ডা থাকতেই হবে, না জানি কবে বলটা আসবে, কাঁপতে কাঁপতে!” এরপর দুজনেই হাঁসতে হাঁসতে আবার খেলা শুরু করল, জানালার পাশে ঠাণ্ডা হাওয়া বয়ে যাচ্ছিল!

 2 years ago 

আমরা যে মাঠে ব্যাডমিন্টন খেলতাম সেই মাঠে একদিন হালকা বৃষ্টি হওয়ার কারণে ব্যাডমিন্টন খেলতে পারিনি। পরের দিন ব্যাডমিন্টন খেলতে এসে দেখি নেট বরাবর কিছুটা অংশ ভেজা রয়েছে। আর যে কোন মুহূর্তে মানুষ স্লিপ করে পড়ে যেতে পারে। যাইহোক খেলার লোভ সামলাতে পারলাম না তাই যথারীতি আগের মতই খেলা শুরু করে দিলাম। যদিও একটা অংশ কিছুটা ভেজা ছিল সেটা আমরা জানতাম, তবে আমার এক ভাতিজা এসেছিল খেলার জন্য।তবে তার জানা ছিল না এখানে ভেজা ছিল। বেচারা খেলতে নেমে যখনই দৌড়ে এসে চাপ দিতে গেল তখনই জালের নিচ দিয়ে এদিক থেকে ওদিকে স্লিপ করে চলে গেল। সবাই হাসতে হাসতে শেষ অনেক মজা হয়েছিল তখন।

 2 years ago 

মজার জোকস:

কোন এক শীতকালে ব্যাডমিন্টন খেলতে যেয়ে শাটল দিয়ে মেরে ব্যাট ভেঙ্গে ফেলেছিলাম😂😂। তা দেখে এক বুইড়া চাচা লুঙ্গি খুলে মাথায় তুলে নাচছিল 😆😆।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64311.55
ETH 1880.56
USDT 1.00
SBD 0.38