এবিবি ফান প্রশ্ন- ২১৬ | ছ্যাঁকা খেলে কাদের বেশি কষ্ট হয় ছেলেদের নাকি মেয়েদের?steemCreated with Sketch.

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

প্রশ্নঃ ছ্যাঁকা খেলে কাদের বেশি কষ্ট হয় ছেলেদের নাকি মেয়েদের?

প্রশ্নকারীঃ

@rahimakhatun

প্রশ্নকারীর অভিমত:

প্রশ্নকারীর মতামতঃআমি আর কি বলবো, এই সম্পর্কে ধারনাটা একটু কম, দেখি আপনারাই কি বলেন।তারপর না হয় বুঝবো ছ্যাঁকা খেলে কারা বেশি ব্যাঁকা হয়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

কারোই না। সব থেকে বেশি কষ্ট হয় সিম কোম্পানীর। প্রেম চলাকালীন ঘন্টার পর ঘন্টা কথা বলত, ফলে তাদের প্রচুর লাভ হত।কিন্তু এখন কথা বলা বন্ধ তাই তাদের লস হচ্ছে।এজন্য সব থেকে কষ্ট তারাই পায়। 😁

কথায় তো যুক্তি আছে। এই ভাবে তো কোনোদিন ভেবে দেখিনি।😂

 3 years ago 

আমি কিছুদিন ধরে ব্যবসা নিয়ে ভাবছি। এখন সব কিছুতেই ব্যবসা দেখি।

 3 years ago 

আগুনের ছ্যাকা খেতে খুবই কষ্টের। আগুনের ছ্যাকা টা মেয়েরা একটু বেশি খায় কারণ তারা রান্না করে। মেয়েদের জন্য এটা একটু বেশি কষ্টের।

বিশেষ দ্রষ্টব্যঃ প্রশ্নের উল্লেখ নেই প্রেমের ছ্যাকা নাকি আগুনে ছ্যাকা। 🤣🤣🤣

 3 years ago 

আমার মনে হয় ছ্যাঁকা খেলে দুইজন সমান সমান কষ্ট পায় কিন্তু মেয়েরা খুব তাড়াতাড়ি আরেক জন কে খোজে নেই। এর একটা কারন আছে একটা মেয়ে ছ্যাঁকা খাওয়ার পর রিলেশন ছাড়া থাকতে পারবেনা।

 3 years ago 

যে খাইবে ছ্যাঁকা সে হইবে বেঁকা। হোক ছেলে হোক মেয়ে যে খায় ছেঁকা সেই পায় কষ্টের দেখা। দেখিতে দেখিতে জীবন নষ্ট, মেয়েদের থেকে ছেলেদের বেশি কষ্ট।
কবি কবি ভাব আমার.........🤣🤣🤣🤣🤣।

 3 years ago 

ছ্যাঁকা খেলে মেয়েদের বেশি কষ্ট হয়।কারন ছেলেরা একবারে অনেকের সঙ্গে প্রেম করে তাই তাদের একজনের সঙ্গে ছ্যাঁকা খেলে বেশি কষ্ট হয় না অন্যরা আছে এটা ভেবে।কিন্তু মেয়েরা মনে একজনের বেশি অন্য কাউকে জায়গা দিতে পারে না তাই তাদের বেশি কষ্ট হয়।

 3 years ago 

আমি মনে করি মেয়েদেরই অনেক বেশি কষ্ট হয়। কারণ এত কষ্ট করে মেকআপ করেও যদি ছ্যাঁকা খায় তাহলে তো দুঃখের সীমা নেই। 🤣🤣

 3 years ago 

ছ্যাঁকা খেলে কাদের বেশি কষ্ট হয় ছেলেদের নাকি মেয়েদের?

ছেলে বা মেয়ে বুঝি না, যে সত্যিকারের ভালোবাসে সেই ছ্যাঁকা খেলে কষ্ট পায়।

 3 years ago 

ছ্যাঁকা খেলে কাদের বেশি কষ্ট হয় ছেলেদের নাকি মেয়েদের?

আপু দুজনের ভালোবাসাটা যদি সত্য হয়, তাহলে দুজনেরই সমপরিমাণ কষ্ট হয়। কিন্তু এখানে আরেকটি বিষয় আছে সেটা হল মেয়েরা অন্য কোন পুরুষ পেলে সে নিজের ফেলে আসা কালকে ভুলে যায় কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটি ঘটে না। কোন ছেলে যদি কোন মেয়েকে সত্য কারের ভালোবাসে তাহলে সেই ছেলেটি সারা জীবন সেই মেয়ে টিকে নিজের করে পাওয়ার আশা নিয়ে বসে থাকে সে তাকে পাবেনা জানার পরেও সে মেয়েটির জন্য অধীর আগ্রহে বসে থাকে। এর জন্যই আমার মতে কষ্ট দুজনই পায় কিন্তু ছেলেরা এক্ষেত্রে একটু বেশি ব্যথিত হয়ে থাকে।

 3 years ago 

আরে ছ্যাকা খেলে ছেলেদের কেন কষ্ট হবে? ওরা তো ভালোবাসতেই জানেনা। একসাথে ইনা মিনা আর টিনার সাথে প্রেম করে। আর মেয়েরা তো একবার যাকে মন দেয় তার জন্য জীবনও দিতে পারে। আর তাই তো ছ্যাকা খেলে মেযেদের বেশী কষ্ট হয়। আর ছ্যাকা খেলে ছেলেরা ডিজে পার্টি দেয়। আর সে পার্টিতে থাকে ইনা মিনা আর টিনা। হি হি হি।

 3 years ago 

যার মনে অনেকের জায়গা সে তো নিজেই একটা ছ্যাকার শোরুম সে আর কি ছ্যাকা খাবে।😅😅

 3 years ago 

ছ্যাঁকা খেলে কাদের বেশি কষ্ট হয় ছেলেদের নাকি মেয়েদের?

কারোরই কষ্ট হয় না। বরং খুশিতে আত্মহারা হয়ে ব্রেক আপ পার্টি করে আর নাচানাচি করে 🤣🤣🤣।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64646.06
ETH 1896.59
USDT 1.00
SBD 0.37