এবিবি ফান প্রশ্ন- ৩৮৪ | ঠেলার নাম বাবাজি কেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

ঠেলার নাম বাবাজি কেন?

প্রশ্নকারীঃ

@maksudakawsar

প্রশ্নকারীর অভিমতঃ

বিষয়টি আমার জানা নেই। অনেক চিন্তা করলাম খুজেও পেলাম না। তাই আপনাদের মতামত জানতে চাই ।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

ঠেলার নাম বাবাজি কেন?

ঠেলায় পড়লে বাবার নামই মনে হয় আগে আসে😜। আর এই জন্যই মনে হয় ঠেলার নাম বাবাজি হয়ে গিয়েছে আস্তে আস্তে🤣। যখন বাবার নাম নেওয়া হয় তখন মনে হয় ঠেলা থেকে সবাই উঠে যেতে পারে। তাই মূলত এরকমটাই হয়েছে 😁😁।

 2 years ago 

মজার উত্তর পেলাম কিন্তু।

 2 years ago 

ঠেলার নাম বাবাজি কেন?

আগের দিনে তো ঠেলাগাড়ি দিয়ে মালামাল আনা নেওয়া করা হতো। তো পিছন থেকে যারা ঠেলাগাড়ি ঠেলা দিতেন, তারা গানের সুরে সুরে বলতেন ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি 😂😂। তো পরবর্তীতে এই ডায়ালগ জনপ্রিয় হয়ে যায়। আর সেজন্য সবাই বলে ঠেলার নাম বাবাজি 🤣🤣।

 2 years ago 

হাহাহা, এটা তো আমিও শুনেছিলাম।

 2 years ago 

কারন আবার কি ঠেলা ছাড়ায় মেয়েরা কাজ করে যায়,আর ছেলেদের কোন কাজ দিলে ঠ্যালা ছাড়া কাজ আদায় করা যায় না।ছেলেদের ঠ্যালে ঠ্যালে কাজ করানো লাগে বিদায় ঠ্যালার নাম বাবাজি😂😂

 2 years ago 

ঠিক ঠিক, এটা আমার সাথে ও হয়।

 2 years ago 

ঠেলার নাম বাবাজী কথার অর্থই হল আজীবন যাকে অবজ্ঞা করেছে বিওদে তাকেও সমাদর করে৷ এই বিপদই হলো ঠেলা।

মানুষ এমন এক জাতি যে ঠেলায় পড়লে বা বিপদে পড়লে শত্রু থেকে অবহেলিত বস্ত সকলেরই পায়ে পড়তে দুবার ভাববে না, যে এতোদিন পায়ের নিচে ছিল তাকেও বাবা বাছা করে সমাদর করে৷ তাই এই বাগধারা। ঠেলার নাম বাবাজি।

 2 years ago 

ঠিক বলেছেন।।।

 2 years ago 

"ঠেলার নাম বাবাজি" একটি প্রচলিত বাংলা প্রবাদ বা বাগধারা। এর মানে হল যে কোন কাজ বা সমস্যার সমাধানের ক্ষেত্রে চাপে পড়ে বা পরিস্থিতির কারণে কেউ কোন কিছু করতে বাধ্য হয়। এই প্রবাদটি বোঝাতে চায় যে যখন কারো উপর চাপে পড়ে বা বাধ্য হয়ে কিছু করতে হয়, তখন সেই অবস্থার নাম হয়ে যায় "ঠেলার নাম বাবাজি"।

এটি আসলে একটি হাস্যকর উক্তি। যা মূলত মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন চাপে পড়ার মুহূর্তগুলোকে উপহাস করার জন্য ব্যবহৃত হয়।

 2 years ago 

ঠিক বলেছো আম্মু।

 2 years ago 

কারন ঠেলা একটি জড় বস্তু।আর তাকে বহন করে নিয়ে যায় তার বাবা অর্থাৎ মানুষ।তাই ঠেলার নাম বাবাজি☺️☺️.

 2 years ago 

এটা কবে হল? হাহাহা।

 2 years ago 

বিপদে পড়লে আগে মানুষের বাপের নামই মাথায় আসে।তাই ঠেলার নাম বাবাজি।

 2 years ago 

আর সুখে থাকলে কার নাম মনে পরে?

 2 years ago 

পেত্নীর থুড়ি গার্লফ্রেন্ডের😆

 2 years ago 

ঠেলা এবং তেল এই দুইজন যেন একই সূত্রে গাথা। যেখানে শুধু তেলে কাজ না হয় সেখানে তেল দেওয়ার পাশাপাশি যদি ঠেলা দেওয়া হয় তাহলে অবশ্যই কাজ হয়। সুতরাং বোঝা যাচ্ছে যে তেলের চেয়েও ঠেলার শক্তি বেশি আর এজন্যই সবাই বলে ঠেলার নাম বাবাজি।

 2 years ago 

বাহ, ভালোই বলেছেন ভাই।

 2 years ago 

ঠেলা হলো সবচেয়ে বুদ্ধিমান এবং চতুর। তাই সবাই তাকে সম্মান করে "বাবাজি" বলে ডাকে। ঠেলার কোনো কাজ আটকে যায় না, সব সমস্যা ঠেলে সরিয়ে দিতে পারে। আসলে, ঠেলার এত ক্ষমতা যে সবাই তাকে গুরু মানে। তাই তার নাম বাবাজি হয়ে গেছে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই, ঠেলার পাওয়ার হচ্ছে বাবাজি বলা 😧🤭।

 2 years ago 

ঠেলার নাম বাবাজি কেন, সেটা বুঝবেন একবার ঠেলায় পরেন। এটা আসলে আপু বলে বোঝানোর বিষয় না।ঠিকমতো একবার ঠেলায় পরেন তখন প্র্যাক্টিক্যালই বুঝবেন কেন বাবাজি।

 2 years ago 

আমি অনেক বার পরেছি, আর ঠেলায় পরতে চাই না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62108.97
ETH 1765.22
USDT 1.00
SBD 0.38