এবিবি ফান প্রশ্ন- ২৭৭ || বাপ কে বেটা হয়, মা কা বেটা হয় না কেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

বাপ কে বেটা হয়, মা কা বেটা হয় না কেন?

প্রশ্নকারীঃ

@kingporos

প্রশ্নকারীর অভিমতঃ

আমার মনে প্রশ্নটা মাঝে মধ্যেই হয়, আপনাদের মতামত শুনতে চাই!

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

বাপ কে বেটা হয়, মা কা বেটা হয় না কেন?

উত্তর:-এটা বলে বাবাদেরকে শুধুমাত্র সান্ত্বনা দেওয়া হয়। আসলে দশ মাস দশ দিন মায়ের গর্ভে থেকে সন্তান তো মায়ের অধিকারে বেশি চলে যায়। তাই আমি মনে করি, বাবাদের জন্য এটা শুধুমাত্র সান্তনার বাণী।

 3 years ago 

কথায় আছে খালি কলস বাজে বেশি। সন্তানের সফলতায় বাবারা ঢাকঢোল পেটালেও সব ক্রেডিট কিন্তু মায়েদেরই থাকে।🤣

 3 years ago 

ঠিক বলেছেন আপু আমি আপনার কথায় রাইট 👍 উপর থেকে সবাই ঢাক ঢোল পেটাতে পারে 😀

 3 years ago 

কলস ফাটিয়ে দিন দিদি। হাঃ হাঃ!

 3 years ago 

একদম সিম্পল রে ভাই, প্রতিটি ছেলে তার বাপের বৈশিষ্ট্যের মাঝে প্রস্ফুটিত হতে চায় কিন্তু কোন মেয়েই তার মায়ের বৈশিষ্ট্যের মাঝে প্রস্ফুটিত হতে চায় না। বাকিটা ইতিহাস, সবাই বুঝে নেন আমি আর রিস্ক নিতে পারবো না, হা হা হা।

 3 years ago 

যুদ্ধ লাগানোর বুদ্ধি আরকি। হাঃ হাঃ

 3 years ago 

প্রশ্নটায় একটু ভুল আছে। মায়ের ও বেটা হয়। যখন বেটা কোনো অকাম করে আসে তখনই বেটা হয় মায়ের।অকাম করলেই দেখবেন বাবা মা কে বলবে তোমার বেটা তোমার মতই হয়েছে। থাক আর বেশি গভীরে না যাই,আমার বাপ জানতে পারলে ভাত বন্ধ করে দিবে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া একদম ঠিক বলছেন। খারাপ কাজ করলে বলবে তোমার ছেলে আজ এটা করেছে। আর ভালো কাজ হলে বলবে সাব্বাস আমার ব্যাটা বলে কথা। 😅

 3 years ago 

একদম ঠিক আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই , ভাত বন্ধ করে দিলে রুটি খাওয়া শুরু করবেন। হিহি🤣🤣

 3 years ago 

আমি তো বিরিয়ানী খাচ্ছি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হিহিহি 🤣🤣 ওকে ভাই তাই খাও।

 3 years ago 

ভাই বাড়িতে ভাত বন্ধ হয়েছে আপনার? 😁

 3 years ago 

হ্যা।আপাতত বিরিয়ানী খেয়ে আছি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বর্তমান যুগে আমার মনে হয় বাপকা বেটা যেমন হয় তেমনই মা কা বেটাও হয় কারণ ছেলে যখন বাপের মত কাজ করে বা বাপের কথায় কাজ করে তখন হয় বাপকা বেটা। আবার ছেলে যখন মায়ের মত কাজ করে বা মায়ের কথায় কাজ করে তখন হয় মা কা বেটা।

 3 years ago 

আর যদি দুজনের কথা শুনেই কাজ করে তাকে কি বলা হবে?

 3 years ago 

আর যদি দুজনের কথা শুনেই কাজ করে তাহলে তাকে ভদ্র বাবা মায়ের ভদ্র ছেলে বলা হবে।

 3 years ago 

বাবারা রেডিমেট যে কোন জিনিস নিয়ে গর্ব করতে পছন্দ করেন। তাই মা বেটা গড়ে তোলেন। আর সেই বেটা নিয়ে বাবারা গর্ব করেন বলেই বলা হয় বাপকা বেটা। এই আরকি।

 3 years ago 

ঠিক! মায়েরাই সন্তানদের গড়ে তোলেন।

 3 years ago 

আরে আমরা মেয়েরা (মায়েরা) পুরুষদের কষ্ট বুঝি, স্যাক্রিফাইস করি, তাই ক্রেডিটটা পুরুষদের (বাবাদের) দেই। এই আরকি😎

 3 years ago 

এরমটা ভাবলেই সবচেয়ে ভালো 😄

 3 years ago 

বাবা হলেন সুপার হিরো তাই বাবাকে দিয়েই এই উপমাটি দেয়া হয়। আর মা হলেন শান্তির প্রতীক তাই মেয়েকে মায়ের সাথে তুলনা করা হয়।

 3 years ago 

কারন হচ্ছে ,মানুষের চিন্তাধারা বা ভাবনার জন্য।যেটা বাঙালিদের মধ্যে না হলেও হিন্দিতে মা কা বেটা ঠিক হয়।

 3 years ago 

পৃথিবীর সব জায়গাতেই এমনটা দেখা যায়।

 3 years ago 

২০৩০ এর সিভিল সার্ভিস পরীক্ষায় এই প্রশ্নটা ইন্টারভিউ নেওয়ার সময় করা উচিত। সিভিল সার্ভিস পরীক্ষার্থীরা খুব গুছিয়ে উত্তরটা দিতে পারবে । 🤪হিহি 🤭 তবে আমার মনে হয় দাদা, বাপের পাপ ছেলের ঘাড়ে দেওয়া এই কথাটি বলার মাধ্যমে 🤣🤣হিহি।

 3 years ago 

হাঃ হাঃ।! এটা ভালো ছিলো

 3 years ago 

উত্তরটি তোমার ভালো লেগেছে জেনে খুশি হলাম দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65633.34
ETH 1919.03
USDT 1.00
SBD 0.38