আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২০৬

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

আমরা অভিমান ভুলে যাই,
হাত বাড়াই আবার দিগন্তে।
তবুও পথ ভুল হয়,
হারাই নতুন ছলনার রঙ্গমঞ্চে।

লেখক

@nusuranur

লেখক এর অনুভূতি:

আমরা বারবার সব ভুলে গিয়ে এক হতে চাই।তাও ছলনার শিকার হতে হয়৷

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

আমরা অভিমানকে দিই চিরতরে মুক্তি,
সব আশাগুলিকে জাগ্রত করে হিংসাকে দিই সুপ্তি।
আমরা আলো -আঁধারের পার্থক্য খুঁজি,
আলোক পথের দিশা জ্বালি।
তবুও ভুলের সীমানায় স্থির আমাদের পথ,
হারিয়ে ফেলি চেতনার নব জোয়ার।
আমরা বারে বারে হোঁচট খায় শঠতার,
তবুও উঠে দাঁড়ানোর শক্তিতে হাতে হাত ধরি বারে বার।।

আমরা সবাই শান্তি চাই
হিং সে অহংকার ছাড়া
গর্ব করব আমরা,
থাকবো মোরা একসাথে
জীবন বিলিয়ে দেব ভালোবেেস ।

 2 years ago 

মনের ভিতর হাজারো অভিমান নিয়ে,
থাকি আমি তোমার পথ চেয়ে।
অভিমান ভুলে গিয়ে হারিয়ে যাব,
আমি তোমার সাথে।

অচেনা কোন এক দ্বিগন্তে।
এভাবেই বেঁচে থাকব আমি,
তোমার ভালোবাসার স্বপ্ন নিয়ে।

 2 years ago 

আমরা অভিমান ভুলে যাই,
হাত বাড়াই আবার আলোর পথে।
তবুও ছায়া এসে ঘিরে ধরে,
হারাই নতুন ভ্রমের কুহক বৃত্তে।

অভিমান ভুলে গিয়ে
এক হতে চাই
হিংসা-বিদ্বেষ নাই
মনে নাই।
ঘুরে ফিরে আসে সেই
অভিমানের সুর
এক নিমিষেই কাছে থেকে
হয়ে যাই দূর।
💞

 2 years ago 

অভিমানের পাহাড় বুকে
আর জীবনে ধোঁয়াশা
স্বপ্নগুলো আজ যেন
শুধুই নিরাশা।
তবুও হাত বাড়িয়ে
খুঁজে ফিরি ভালোবাসা
প্রিয় তোমার মিথ্যে ছলনায়
হারিয়েছি আজ ভাষা।
কোন একদিন হবে শেষ
প্রিয় এই অভিমান
আমার আহত হৃদয়
হবে সেদিন নিষ্প্রাণ।

 2 years ago 

আমরা সকল দুঃখ ভুলে যাই
আবারো নতুন করে দুজনাতে হাত বাড়াই
ছুটে চলা নতুন দিগন্তে নতুন স্বপ্নে,
তবুও অভিমান জাগে আবার নতুন করে
তবুও জড়িয়ে যায় নতুন কোন স্বপ্নে
এভাবে কেটে যায় জীবন মান অভিমানে।

মনটা আকাশের মতো রং বদলায়
কখন যে মনের রং বদলায় বোঝাই যায়না
অন্য প্রেমে হাবুডুবু খাই
এই হলো পৃথিবীর রঙ্গমঞ্চ।

 2 years ago 

অভিমান ভুলে গিয়ে,
হাত বাড়াবো তোমার সাথে,
চলবো আমরা একই সাথে।
জীবনের এই পথে পথে।
হাজারো বাঁধা পেরিয়ে,
থাকবো মোরা ভালোবাসার বন্ধনে।

 2 years ago 

আমরা অবুঝ তাই,
ছলনা বুঝি না, বুঝি প্রেম,
আমরা নিবোর্ধ, তাই অবহেলা বুঝি না,
বুঝি আবেগ আর অনুভূতি।।

শতকোটি ছলনার পরেও ,
দু হাত বাড়িয়ে দেই,
হারিয়ে যাই প্রেমের আবেগে,
ডুবে যাই আবেগের সাগরে।।

 2 years ago 

এটা অবশ্য সঠিক বলেছেন আপু আমরা মাঝে মাঝে ছলনা বুঝতে পারি না। নিজের অবহেলা করতে পারে না। তবুও ভালোবেসে যাই। কিন্তু দিনশেষে শূন্য হাতে আহত হৃদয় নিয়ে ফিরে আসি।

 2 years ago 

বিষাদ ঢেকে যায় স্মৃতির আস্তরণে।
নিস্তব্ধতা মুছে যায় কোলাহলের আবরণে।
বিরহ হারিয়ে যায় কালের গহ্বরে।
মন ছুটে চলে পাখির ডানায় ভর করে।

নদীর প্রবাহমান পানির মত,
সময় ভুলিয়ে দেয় ব্যথা।
নতুন ভাবে দিন হয় শুরু,
ফুরফুরে মনে আসে কথা।

 2 years ago 

আমরা ভুলি সকল কথা
সকল অভিমান
বুকের মধ্যে জমলো কিছু
দুঃখ দিনের গান

আবার মোরা হাত বাড়ালাম
মুছতে সকল ব্যথা
ধাক্কা খেয়ে ফিরতে হল
বাড়লো অক্ষমতা

 2 years ago 

প্রতিবার ভাবি ঝেড়ে ফেলি সব অকারণ
অভিমান ভুলে ছুটে যাই ধরি দুটো হাত
ভালোবাসার অনাবিল স্রোতে আর কি আছে
শুধু খেলা, ক্ষণিকের পথে হাজারো ঘাত-প্রত্যাঘাত।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65336.67
ETH 1929.23
USDT 1.00
SBD 0.39