এবিবি ফান প্রশ্ন-২১০ | এখনকার ছেলেমেয়েরা যখন ভদ্র সেজে বলে"আমি প্রেম করি না,,তখন মনে হয়....
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
এখনকার ছেলেমেয়েরা যখন ভদ্র সেজে বলে ""আমি প্রেম করি না,,, তখন মনে হয় বিড়াল বলছে আমি মাছ খাই না। 🤣
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
এখনকার কিছু কিছু ছেলে মেয়ে আছে দুই তিনটা গার্লফ্রেন্ড,আর বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও কখনো স্বীকার করবে না যে প্রেম করে, তবে বুঝার কিন্তু বাকি থাকে না, এই ব্যাপারে আপনাদের কাছে থেকে মজার কিছু কথা শুনতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|
যেসব ছেলেমেয়েদের গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও বলে "আমি প্রেম করি না",,,তখন মনে হয় তাদের মনে অফুরন্ত জায়গা আর সময় তাদের সহায়।আর সত্যিই যারা প্রেম করে না তাদেরকে সুযোগ করে দেওয়াটা সমাজের দায়িত্ব।কারন নতুন প্রেমিক মনের মানুষদের জায়গা দিয়ে স্বাগতম জানানো উচিত সবাই মিলে।☺️☺️
স্বীকার না করার যথেষ্ট কারণও আছে আপু। ওদের তো ২/৩ জন দিয়ে মন ভরে না। ৮/১০ জন হলে যদি স্বীকার করে আর কি🤣🤣। একেবারে ধরি মাছ না ছুঁই পানি এই টাইপের আর কি 🤣🤣।
এসব ছেলেপেলেদের থেকে আসলে ট্রেনিং নেয়া উচিত। কারণ আমরা একটাকে সামলাতেই রীতিমতো হিমশিম খেয়ে যাই। আর এরা এতগুলো প্রেম করেও নিজেকে কিভাবে সামলে নিচ্ছে। হা হা হা
😳 ও বাজি বলেন কি ৮ থেকে ১০!!!!!
আপু তাদের হৃদয় লোকাল বাসের মত অনেক বড়। লোকাল বাস যেমন রাস্তায় যাকে পায় তাকেই জায়গা দিতে চায়। তেমন কিছু ছেলে মেয়ে আছে দুই তিনটা গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড থাকা সত্বেও স্বীকার করে না বরং যাকে পায় তাকেয় হৃদয়ে জায়গা দিতে চাই,হে হে হে।🤣🤣🤣
কে সবচেয়ে বেশি প্রেম করেছে এরকম একটি প্রতিযোগিতার আয়োজন করতে হবে। আর পুরস্কার হিসেবে থাকবে একটি আকর্ষণীয় গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড। তাহলে দেখবেন সব ভদ্ররা মুখোশ খুলে বেরিয়ে আসবে।😅😅
এই প্রতিযোগিতায় কেউ অংশগ্রহণ করবে না আপু। কারণ ওই একটা ধরতে গিয়ে বাকি দশটা তো ছেড়ে দিতে হবে। হা হা হা...
হাহাহাহা
@ayrinbd আপু আমি কমেন্ট করেছি কিন্তু দেখা যাচ্ছে না। ইনফ্যাক্ট আগেও কয়েক জায়গায় করেছি তবে দেখা যাচ্ছে না।
ব্যবস্থা করতে হবে প্রতিযোগিতার, 🤪
এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি ভদ্র , অফলাইনে তারা একটা প্রেমই করে কিন্তু অনলাইনে তারা কমপক্ষে দশটার উপরে প্রেম করে। এই ঘটনার জ্বলজ্যান্ত একজন সাক্ষী আমি।
তার মানে আপনি অফ লাইনে একটা আর অনলাইনে ১০ টা মোট ১১ প্রেম করেন?? 🤔🤔🤔😳
আমি সাক্ষী আপু। আমি আমার কয়েকজন বন্ধুকে এরকম করতে দেখেছি কিন্তু তাদের ফেস গুলো দেখলে বোঝাই যাবে না তারা এরকম করতে পারে🤫🤫। ইনোসেন্ট ফেস এর অপব্যবহার করে তারা 😌😌।
এখনকার ছেলেমেয়েদের হৃদয় বিশাল বড়। সে হৃদয় তো আর একজন দুইজনের জন্য নয়, হাজারও প্রেমিক প্রেমিকা কে জায়গা দিতে পারে। আর তারা তো আমাদের মত কুঞ্জস প্রেমিক প্রেমিকা নয়। তারা বুঝে সময় লস করে লাভ নেই। ঐ যে বলে না দুনিয়াকা মজা লে লো দুনিয়া তোমারি হায়। আর এ জন্যই তো তারা বিশাল হৃদয় কে পূর্ণ করতেই সব কিছু গোপন রাখে। হি হি হি
বাহ এতো চমৎকার অনুভূতি পড়ে তো খুব ভালো লাগলো আপু।
কথাটি আপনি ঠিক বলেছেন আপু কিন্তু সবাইতো আর লাইলি মজনু না যে নিজেকে ভাইরাল করার জন্য সবাইকে বলে বেড়াবে যে আমি প্রেম করি। আমার কাছে মনে হয় এটি একটি গোপনীয় বিষয় যেটি সবার সাথে শেয়ার করা যায় না।
আর আমি যেহেতু প্রেম করি না তাই আমার এ বিষয়ে তেমন কোন অভিজ্ঞতা নেই। কিন্তু এমনো অনেকেই আছেন যারা কোন কথাবার্তা নেই এসেই বলবে ভাবির নাম কী, এখন আপনারাই বলুন এখানে আমার কি বলার। হুম!☺️☺️☺️।
আমি কী বলবো কিছুই খুঁজে পাচ্ছি না 🙂
🤣
খুঁজে পাইলে আমি বলে দিবো ভাই। 😁😆
প্রেম হচ্ছে ভালো লাগার বিষয় আনন্দ উপভোগের অন্যতম মাধ্যম। একজনের সাথে ভালো না লাগলে অন্য জনের সাথে প্রেম করবে এইটাই ভদ্র ছেলে মেয়েদের স্বাভাবিক বিষয়। প্রেম কয়টা করতেছে এই স্বাভাবিক বিষয় অন্যজনকে বলার প্রয়োজন বোধ করে না। তাইতো সবাই ভদ্র বেশে প্রেম না করার অভিনয় করে।
সত্যি বলতে আপু আমার একটা গার্লফ্রেন্ড ছিল কিন্তু কিছুদিন আগে বিয়ে হয়েছে তাই এখন আমি বলতে পারি নির্দ্বিধায় আমার কোন গার্লফ্রেন্ড নেই । প্রশ্নটি কিন্তু বেশ মজার ছিল আপু।