এবিবি ফান প্রশ্ন- ৬১২ || প্রেমে পড়লে মানুষ কি ডুবে ডুবে জল খায় ?


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

প্রেমে পড়লে মানুষ কি ডুবে ডুবে জল খায় ?

প্রশ্নকারীঃ

@alif111

প্রশ্নকারীর অভিমতঃ

প্রেমে পড়লে সবাই নাকি ডুবে ডুবে জল খায়, তাই জানতে ইচ্ছা করে ডুবে না খেয়েও তো অন্য ভাবে খেতে পারে। আপনাদের মতামত কি জানতে ইচ্ছে করছে? আশা করি আপনাদের মতামত অনেক মজার হবে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

প্রেমে পড়লে মানুষ কি ডুবে ডুবে জল খায় ?

ডুবে ডুবে জল খায় না,বরং রোজ চ্যাটে এই ঘুমাওনি? বলে জ্বালায়🤣🤣।

 last year 

হা হা হা 🤣🤣। বেশ ভালোই বলেছেন।

 last year 

প্রেমে পড়লে মানুষ ডুবে ডুবে জল খায় কী না জানি না তবে নিয়মিত গার্লফ্রেন্ডের কাছে মাইর খায় এটা শিওর 🙂
না মানে চোখের সামনে যেটা দেখছি সেটাই বললাম।

 last year 

তার মানে আপনি প্রতিদিন মাইর খেয়ে থাকেন গার্লফ্রেন্ডের কাছ থেকে।

 last year 

প্রেমে পড়লে মানুষ শুধু ডুবে ডুবে না, পার্কে বসে, রেস্টুরেন্টে গিয়ে, সিনেমা হলে গিয়েও জল খায়। যারা যেখানে শেইফ মনে করে,হে হে হে।😂

 last year 

এই বিষয়ে খুব অভিজ্ঞ মনে হচ্ছে 😃।

 last year 

প্রেমে পড়লে মানুষ কি ডুবে ডুবে জল খায় ?

প্রেমে পড়লে কেউ কেউ এত ডুবে যায় যে জল খেতে খেতে পুকুরের মাছও চিন্তা করে, এই ব্যাটা কি গার্লফ্রেন্ডের চাপে পড়ে আমাদের মেরে ফেলার চিন্তা করছে নাকি🤓😆।

 last year 

প্রেমে পড়লে মানুষ কি ডুবে ডুবে জল খায় ?

এটা হলো আবেগী মনের বহিঃপ্রকাশ মাত্র।তবে সত্য হচ্ছে এটাই যে'ই প্রেমে ঢুকবে সে'ই মানসিকভাবে অসুস্থ হবে।

সুতরাং এসব মিছেমিছি প্রেম ভালোবাসা থেকে সাবধান থাকুন।সুস্থ থাকুন।

 last year 

ঠিক বলেছেন সাবধান থাকাই ভালো।

 11 months ago 

প্রেমে পড়লে মানুষ পুকুর কিংবা নদীতে তো ডুবে ডুবে জল খায় না কিন্তু পরিবার কিংবা সমাজের মানুষের কাছে দিনে হাজারটা মিথ্যার সাগরে ঠিক ডুবে ডুবে জল খায়।☺️☺️

 last year 

প্রেমে পড়লে মানুষ কি ডুবে ডুবে জল খায় ?

অনেকে তো প্রেমে পড়ে এমন ডুবে যায় যে জল নয়, একেবারে ভাসতে ভাসতে Titanic এ উঠার চেষ্টা করে। শেষে ডুবে যায় কারেন্ট চলে গেলে WiFi অফ হলে😂😆।

বি:দ্র:- তাই ওয়াইফাই না চালিয়ে mb কেনা শুরু করুন 😁।
 last year 

প্রেমে পড়লে মানুষ কি ডুবে ডুবে জল খায় ?

প্রেম হচ্ছে একটা দুঃখের কুয়া, এখানে কেউ জল খায় না,সবাই দুঃখ খায় ডুবে ডুবে।

 last year 

প্রেমে পড়লে মানুষ কি ডুবে ডুবে জল খায় ?

এটা আগে হতো। এখন কেউ আর ডুবে ডুবে জল খায় না। সকলের সামনেই গর্বের সাথে দেখায় যে সে প্রেম করছে।

 11 months ago 

প্রেমের মরা তো জলেও ডুবে না। ডুবে ডুবে কিভাবে জল খাবে। 😆

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64612.72
ETH 1870.64
USDT 1.00
SBD 0.38