এবিবি ফান প্রশ্ন- ৩২০ || শুধুমাত্র সুখে থাকতে ভূতে কিলায় কেনো, দুঃখে থাকলে ভূতে কিলাতে পারে না?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

শুধুমাত্র সুখে থাকতে ভূতে কিলায় কেনো, দুঃখে থাকলে ভূতে কিলাতে পারে না?

প্রশ্নকারীঃ

@mohinahmed

প্রশ্নকারীর অভিমতঃ

ভূতের মায়া বেশি, তাই মানুষের দুঃখের সময় কিলায় না। কি বলেন আপনারা?

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

ভুত তো আসলে সবসময়ই কিলাইতে চায়,এইটাই তো ওর কাজ। কিন্তু চাইলেই আর পারে কই। একটু দু:খেই মানুষ আসলে যে পরিমাণ "ও আল্লাহ গো", " ও বাবা গো", " ও মা গো" করতে থাকে!! এভাবে এতবার সৃষ্টিকর্তা এবং গুরুজনের নাম স্মরণ করলে ভুত কিলানো তো দূর কি বাত, কাছেও আসতে পারে না ভাই! আর একটু সুখেই মানুষ তো স্বয়ংসম্পুন্ন হয়ে তাদের কথা ভুলে যায়, তাই সুখের সময়েই ভুত চান্স পায় কিলানোর।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই দিদি ভূত কিলাইতে চাইবে এটাই তো স্বাভাবিক ব্যাপার বরং না কিলাইতে চাওয়াটাই অস্বাভাবিক ব্যাপার।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কারন সুখে থাকলে মানুষ নিজের অবস্থান ভুলে যায়। নিজের অবস্থান মনে করিয়ে দেয়ার জন্য সুখের সময় ভুতে কিলায়।

 2 years ago 

আসলেই আপু সুখে থাকলে মানুষ নিজের অবস্থানটা ভুলে যায় আর সেজন্যই নিজের অবস্থান মনে করিয়ে দেয়ার জন্য ভূতে সবসময় কিলায়।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সব সময় যদি ভূতে কিলায় তাহলে জিন পরী কখন কিলাবে । এজন্য সুখের সময় ভূত এসে কিলিয়ে যায় । আর জিন পরীদের একটু সুযোগ দেয় দুঃখের সময় কিলানোর জন্য । কারণ ওরা সবাই যেন কিলিয়ে সুখে থাকে এইজন্য সবাই সবাইকে সুযোগ দেয় ।

 2 years ago 

আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়।তাই যে দুঃখে থাকে সে তো এমনিই শোক পালন করে কিন্তু সুখী মানুষকেও সেই শোকের কিছুটা অনুভব করাতে ভূতে কিলায়।আধুনিক যুগের ডিজিটাল ভূত আসলে জানে,কিভাবে সুখ-দুঃখের জীবনে ব্যালেন্স বা সামঞ্জস্য বজায় রাখতে হবে।হি হি☺️☺️

 2 years ago 

আসলে ভূতের সুখ সহ্য হয় না সেজন্যই শুধুমাত্র সুখে থাকতে ভূতে কিলায়। আর দুঃখে থাকলে ভূতে কিলায় না।😂😂💤

 2 years ago 

কে বলেছে দুঃখে থাকলে ভূতে কিলায় না ভাই! দুঃখের সময় তো ভূতে আরো বেশি করে কিলায়। আসলে ঘটনাটা হল, যখন মানুষ সুখে থাকে তখন সামান্য কষ্টও তার কাছে অনেক বেশি মনে হয়। এজন্য ভূতে কিলালে সে ভালো করে টের পায়। কিন্তু দুঃখের সময় তো এমনিতেই সারা গায়ে ব্যথা, তার উপর যদি ভূতে দু-একটা কিলও দেয়, তাহলে সে টের পায় না। এজন্য সুখে এবং দুঃখে ভূতে কিলালেও, শুধুমাত্র সুখের সময় সেই জিনিসটা টের পাওয়া যায়।

 2 years ago 

সুখের সংজ্ঞা কেউ বুঝুক না বুঝুক, ভূত কিন্তু বুঝেছে।🥱🥱 আসলে কথা হচ্ছে দুঃখের সময় ভূত আমাদের সাথে মিশে থাকে কিলানির অপেক্ষা, যখনই আমরা সুখী হই তখনই ভূতের কপাল খুলে আর আমাদের কপালে মাইর লেখা হয়।
এক কথায় সুখে থাকলে ভূতের মাইর মতনে খায়।

 2 years ago 

মানুষের সুখ ভূতের পছন্দ না । আর দুঃখে থাকলে তো ভূতের কিল এমনিতেই গায়ে লাগে না । তাই ভূতে বুদ্ধি খাটিয়ে সুখের সময় কিলাইতে আসে।😄😄😄

 2 years ago 

বাহ্ আপু আপনার উত্তরটা কিন্তু বেশ মজার হয়েছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

শুধুমাত্র সুখে থাকতে ভূতে কিলায় কেনো, দুঃখে থাকলে ভূতে কিলাতে পারে না?

মানুষের দুঃখের সময় ভূতে কিলাতে পারে না কারণ ভূত খুবই উদার মনের হয়। সে যদি উদার মনের না হতো তাহলে দুঃখের সময় কেন কিলায় না। সুখে থাকলেই ভূতে কিলায়, কারণ ভূত মনে করে বেশি সুখ তো সেই মানুষটাই তাহলে অর্জন করে নিচ্ছে। ভূত সব কিছু ভালোভাবে বিবেচনা করেই কিন্তু এই কাজটা করে।

 2 years ago 

সুখ যখন মানুষের বেশি হয়ে যায় কত ধরনের ভূ ত চারিপাশে এসে ঘুরপাক খায়।😃 কিছু বুঝে উঠতে পারে না সেজন্যই সুখে খাইতে ভুতে কিলায়।🤩🤩

Posted using SteemPro Mobile

 2 years ago 

সত্যি বলেছ বন্ধু মানুষের সুখ যখন বেশি হয়ে যায় ভূত চারপাশে খালি ঘুরপাক খায়।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64467.92
ETH 1884.21
USDT 1.00
SBD 0.37