আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৫০

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

হৃদয়ের গভীরে রয়েছে
যত নিরব যন্ত্রণা,
নিঃশেষ হয়েছে সবই
জাগ্রত তোমার কল্পনা।

তুমি আছো বলেই
কল্পনাগুলো আজ রঙিন,
তুমি আছো বলেই
যন্ত্রণাগুলো আজ বিলীন।

লেখক

@hafizullah

লেখক এর অনুভূতি:

তার কল্পনা কিংবা তার হাসি হৃদয়ে দেয় দৌলা, কল্পনাগুলো রঙিন হয়ে মুছে দেয় নিরবে থাকা সকল যন্ত্রনা, কি মিথ্যা বললাম নাকি?

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

তুমি আছো তাই
স্বপ্ন জাগে মনে,
তুমি আছো বলে
মনের কোণেআশা জাগে,
তোমায় ভেবে ভোর হয়
স্বপ্নেরা কথা কয়,
যদি থাকো হৃদয়ে
মনেরি অগোচরে ,
ভালোবাসা খুঁজে পাই
একান্ত তোমারি মাঝে।

 3 years ago 

হৃদয় গহীনে রয়েছ তুমি
তুমি ছাড়া জীবন মরুভূমি
তোমার কল্পনায় হাসে হৃদয়
তোমার বিরহে কাঁদে
তোমার শূন্যতায় যন্ত্রণাগুলো
খুঁজে ফিরে নীড়
তোমায় হারালে হারিয়ে যাবে
জীবন নদীর তীর।
তুমি আমার এই জীবনে
আঁধার রাতের বাতি
তুমি ছাড়া শূন্য আমি
নীরবতা আজ সাথী।

 3 years ago 

এই বুকে কতো যন্ত্রণা,
তা দেখার সময় হলো না তোমার।
দিনের পর দিন আমি বসে থাকি,
শুধু তোমারই প্রতীক্ষায়।

কবে তুমি আসবে প্রিয়া,
মেটাবে বুকের যন্ত্রণা।
তোমায় নিয়ে আজও হারিয়ে যাই,
রঙিন দিনের কল্পনায়।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমি অনুভবে মিশে যাবো
তোমার স্মৃতি হয়ে থেকে যাবো,
হৃদয় আছে যত কষ্টে--
মুক্ত আকাশে বিলিয়ে দেব নিজ হস্তে।

রঙিনতায় ঘেরা এই ভাবনা
তুমিই তো আমার অনন্যা,
তোমাকে দেখে কষ্টেরা পালায়
আমি ভেসে যাই নীল দরিয়ায়।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

তুমিহীন আমি রঙের স্তুপে থেকেও রংহীন।
তুমিহীন প্রেমিক হৃদয়ও আজ প্রেমহীন।
তোমাকে জুড়ে আমার যত ভালোলাগা।
তুমি বিহনে আমি এক হতভাগা।

একরাশ মেঘ আমার জমে থাকে মনে।
না পেলে তোমায়, আর তুমি বিহনে।
পৃথিবীটা সুন্দর,আরো সুন্দর তুমি।
তুমিহীন আমি এক বিশাল মরুভূমি।

 3 years ago 

তুমি আছো বলেই স্বপ্নগুলো,
রঙিন হয়ে আমার চোখে ধরা পড়ে।
তুমি আছো ভুলেই স্বপ্ন দেখতে আমি ভালবাসি।
তুমি আছো বলেই দু হাত ভরে,
আজও শুধু তোমার জন্যই,
ভালোবাসার দিতে চাই আমি।

তুমি আছো বলেই,
হৃদয়ের মাঝে স্বপ্নগুলো তৈরি হয়।
তুমি আছো বলেই,
হৃদয়ের মাঝে ভালবাসায় শান্তি আমি খুঁজে পায়।

 3 years ago 

সত্যি অসাধারণ হয়েছে।

 3 years ago 

তোমার জন্য হয়েছে জীবন সুন্দর
তুমিই জীবনের দুরদর্শন।
আশা জেগেছে মনে, তোমায় ভালোবেসে,
পাশে থেকো প্রিয় আমায় হয়ে
তোমার মাঝে হারিয়ে যেতে চাই আমি,
সময়ের সাথে সাথে।

 3 years ago 

হৃদয়ের যত যন্ত্রণা রয়েছে,
দূর হয়ে যায় তোমার আগমনে।
তুমি যে আমার হৃদয়ের মধ্যে থাকো,
ভালোবাসার ছোট্ট পাখি হয়ে।

এই ভালোবাসার পাখি হয়ে,
তুমি থাকবে আমার জীবন ভরে।
তোমার সাথে পথ চলব,
দূর ওই নীল আকাশে।

হাতে হাত রেখে একসাথে মোরা,
চলব ভালোবাসার গল্প বলতে বলতে।
তুমি আসো বলেই জীবনে আমার,
ভালোবাসার রঙিন স্বপ্নের জাগে।

 3 years ago 

মনের গভীরে রয়েছে
যতো কষ্টের তীব্রতা,
হয়েছে সবই শেষ
তোমার সকল ভাবনা।

তুমি আছো বলেই
স্বপ্নগুলো আজ রঙিন
তুমি আছো বলেই
কষ্টরা সব বিলীন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বৃষ্টিরা জড়ে তুমি ভিজবে বলে
সূর্য হাসেঁ তুমি হাঁসবে বলে
নদী বয়ে যায় তুমি দেখবে বলে
সাগরে ঢেউ উঠে তুমার তরে।

পাখিরা গান গাই তুমি শুনবে বলে
আমি অপেক্ষা করি তুমি আসবে বলে
কষ্টরা চলে যায় তোমার ছোঁয়া পেলে
মরেও অমর হবো তোমার কুলে মরলে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63490.15
ETH 1890.47
USDT 1.00
SBD 0.37