আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১২৯

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

আজ আকাশের তারাদের ভিড়ে,
আমি গেছি হারিয়ে।
তোমার দুটো হাত দাও না,
আমার ভালবাসার আবেগে বারিয়ে।

তুমি যদি সত্যি আমায় ভালোবাসো
তবে আমার প্রেমেই ভাসো,
অনুভব করে দেখ আমি আছি
তোমারি সামনে দাঁড়িয়ে।

লেখক

@ayrinbd

লেখক এর অনুভূতি:

ভালবাসার অনুভূতিটা আসলেই অন্যরকম। কেউ প্রেমে না পরলে কখনো হয়তো এই অনুভূতি বুঝতে পারবে না।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

আজ রোদ্র মেঘলার জালে,
আটকে গিয়েছি আবদারে।
তোমার হাতের কোমল স্পর্শে,
আমার ভালোবাসারা সতেজতায় ভরে।

যদি তুমি আমার জন্য বাঁচো
তাহলে এই হৃদয়ের মধ্যমনিতে আছো,
তোমার অনুভূতির প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে
আমি আছি স্বতঃস্ফূর্ত নিঃশ্বাসে।

 3 years ago 

তুমিময় সকালটা আজও রাঙাতে চাই,
তুমিময় এ প্রহর তাড়াতাড়িই কেটে যায়।
তুমিময় প্রতিদিন বারবার ফিরে পেতে চাই,
তুমিময় আঁধার রাত অনায়াসে যেন কাটাই।

বাতাসের সেই মিষ্টি গন্ধ বলে দেয়,
তুমি আছো মোর আশেপাশে,
এ মন যে বসে রয়,
আসবে কারণে অকারণে মোর কাছে।

 3 years ago 

তারার মেলায় মেঘের ভেলায়
হারিয়ে গেছে মন
এইখানেতে বন্ধু এখন
তোমায় প্রয়োজন।

হাত বাড়িয়ে নাওনা টেনে
তোমার বুকের মাঝে,
অনুভবে তোমার হয়ে
থাকবো আমি লাজে

সত্যি যদি ভালোবাসো
দাও না, এবার সারা
তোমার প্রেমে পাগল হয়ে
হচ্ছি দিশেহারা।

অনুভবে আমি আছি
তোমার হৃদয় জুড়ে,
দোহাই লাগে বন্ধু তুমি
থেকো না আর দূরে,,,,,

 3 years ago 

আপনার কবিতার প্রতিটি ছন্দ সত্যি বেশ অসাধারণ হৃদয় ছুঁয়ে গেল।

 3 years ago 

আজ আকাশের চাঁদের আলোয়,
আমি হয়ে গেছি মুগ্ধ।
তুমি কি আমার সঙ্গী হবে,
হৃদয়ের হৃদয়ের ভালবাসার স্নিগ্ধ।

তুমি কি সত্যি আমার হবে,
নাকি চোখ খুললেই স্বপ্ন হয়ে হারিয়ে যাবে।
যদি হাতটা বাড়িয়ে দাও আমার পানে,
হৃদয়ের সবটুকু উজাড় করব তোমার সনে।

তুমি কে চোখের চোখ রাখবে,
আপনাকে আড়াল থেকে লুকিয়ে দেখবে।
আমি থাকতে চাই তোমার স্বপনে,
ভালোবেসে জড়িয়ে রাখবো তোমায় আপনে।

 3 years ago 

বাহ্ আপু বেশ সুন্দর একটি অনু কবিতা লিখে ফেলেছেন দেখছি। আপনার স্বরচিত অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। ❤️

Posted using SteemPro Mobile

চমৎকার ভালোবাসা রইলো অফুরন্ত

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বেশ ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আজ আকাশের তারাদের ভিড়ে,
আমি গেছি হারিয়ে।
তোমার দুটো হাত দাও না,
আমার ভালবাসার আবেগে বারিয়ে।

তুমি যদি সত্যি আমায় ভালোবাসো
তবে আমার প্রেমেই ভাসো,
অনুভব করে দেখ আমি আছি
তোমারি সামনে দাঁড়িয়ে।

আজ সবুজ বনানীর মাঝে
সেজেছি অপার সাজে।
তোমার দুটো হাতে নাও না,
আমার ভালবাসার আবেগে জড়িয়ে।

তুমি যদি সত্যি আমায় ভালোবাসো
তবে আমার আবেগে ভাসো,
দেখ তোমার ছায়ার পাশে
আমার ছায়া স্পষ্ট।

 3 years ago 

ভাই ছন্দে ছন্দে বেশ দারুন কবিতা লিখেছেন। ছন্দময় ভালোবাসার অনু কবিতা গুলো পড়তে বেশ ভালো লাগে আমার।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মায়া ভরা রাতে,আছি আঁখি পেতে।
একা বসে আছি,নেই কেউ আমার সাথে।
নির্ঘুম দুটি চোখ,চেয়ে থাকি অপলক।
মনে মনে জপে তারা,কেউ আমার সঙ্গী হোক।

নিরবে নিভৃতে,আছি আমি একা
বাতাসের সাথে আমার,হয়ে গেল দেখা।
অপলক নয়নে,চেয়ে থাকি আমি।
কোথায় সে আমার,সোয়া চান পাখি।

 3 years ago 

ওয়াও ভাই আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। আপনার অন্য কবিতাটি বেশ দারুণ হয়েছে ভাই। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

তুমি যদি হও নীল আকাশ
আমি হবো পাখি,
মুক্ত বিহঙ্গের মতো উড়বো আমি
ডানা দুটি মেলে,

তোমার প্রতিটি স্পন্দনের মধ্যে
থাকবে আমার বিচরণ,
জনম জনমে থাকবো দুজন
একে অপরের হয়ে।

 3 years ago 

বেশ দারুণ লিখেছেন ভাই অসাধারণ হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল ভাই। ❤️❤️❤️

Posted using SteemPro Mobile

 3 years ago 

তোমার ভালবাসার মাহাত্ম্যে
গেছি আমি তোমার সাগরে তলিয়ে।
ভালোবাসার চাদরটা দাওনা বাড়িয়ে,
যেন নিতে পারি নিজেকে জড়িয়ে।

সত্যিকার অর্থেই যদি বাসো ভালো,
তবেই তুমি আমাতে আসো।
দেখনা সামান্য অনুভবে মোরে,
তোমাতেই আছি লুকিয়ে ।

চমৎকার ভালোবাসা রইলো অফুরন্ত

 3 years ago 

তোমার ভালোবাসা পেয়ে যেন
আকাশ দেখতেই ভুলে গিয়েছি আমি
আকাশের সৌন্দর্য চেয়ে
তুমি অপরূপ সৌন্দর্যময়

তুমি কি আমার হাতে ধরা দেবে
হারিয়ে যাব আকাশের তারাদের দেশে

বিশ্বাস করে দেখো
আমি আছি তোমারি মাঝে
আকাশের পানে তাকিয়ে দেখো
তোমার বুকের বা পাশে

মুখোমুখি বসিবার সময় হয়েছে আজ
মেঘলা আকাশে নেই কোনো চাঁদ
চোখে চোখ রেখে
হৃদয় করেছো জয়।
ভালোবাসার নবদিগন্তে
গড়েছি নতুন সিঁড়ি
রাখবো তোমায় মনের খাঁচায়
জনম জনম ধরে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64759.21
ETH 1919.99
USDT 1.00
SBD 0.39