এবিবি ফান প্রশ্ন- ৩৫০ || মহিলারা ঝগড়া করার সময়ে মাথার চুল ধরে টানাটানি করে কেন?


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

মহিলারা ঝগড়া করার সময়ে মাথার চুল ধরে টানাটানি করে কেন?

প্রশ্নকারীঃ

@maksudakawsar

প্রশ্নকারীর অভিমতঃ

ভাই রে ভাই এই কথাটা আমারো জানা নাই?

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

কারন মহিলাদের আসল সৌন্দর্য্য তার চুল।আর ঝগড়া করার সময়ে চুলোচুলি না হলে ঝগড়ার পরিপূর্ণ সফলতা পায় না সেইজন্য।☺️☺️

 2 years ago 

এটা সত্যি বলেছেন দিদি মহিলাদের আসল সৌন্দর্য তার চুলে আর একটু চুল ধরে টানাটানি না করলে কি হয়!

 2 years ago 

হুম, সেটাই তো।

 2 years ago 

মাথার চুল ধরতে পারলেই যুদ্ধে জিতে যাওয়া সহজ ।যেটা মহিলাদের ঝগড়ার প্রধান টার্গেট থাকে।

 2 years ago 

আসলেই বন্ধু মহিলাদের ঝড়গা করার সময় প্রথম টার্গেট থাকে চুল ধরা।

 2 years ago 

ঘোড়ার যেমন লাগাম ধরে কন্ট্রোল করা যায় তেমনি মহিলাদের ক্ষেত্রেও চুল ধরে কন্ট্রোল করা যায়। এজন্য ঝগড়া করার সময় মহিলারা চুল ধরার চেষ্টা করে।

 2 years ago 

ঘোড়ার লাগাম মুখে আর মেয়েদের লাগাম চুলে, এমনটাই কি বলতে চাইছেন ভাই?🤣🤣

 2 years ago 

আপনার মন্তব্যের সাথে একমত ভাই।

 2 years ago 

আপনি কি করে জানলেন এই গোপন কথা। নিশ্চয়ই আপনিও কাউকে কন্ট্রোল করতে গিয়েছিলেন ভাইজান।😂😂

 2 years ago 

আমি আপনার সাথে সহ মত। না গেলে ভাইয়ার এমন অভিজ্ঞতা হলো কি করে?

 2 years ago 

হাহাহা বন্ধু তুমি একদম আসল যুক্তি দিয়ে কথা বলেছ। বেশ দারুণ লাগলো তোমার উত্তরটি পড়ে।

 2 years ago 

চুল লম্বা তাই ধরা সহজ বলে। আর চুল ধরলে চুলে ব্যথা পাওয়া যায় বলে সহজে জব্দ করা যায়। এজন্য টার্গেট কিন্তু চুল।😃

 2 years ago (edited)

একবার ভালো করে চুল ধরতে পারলেই যুদ্ধে জিতে যাওয়া যায়।

 2 years ago 

ছেলেরা এই দিক দিয়ে বেঁচে গেছে আপু, ছেলেদের ছোট চুল থাকে বলে কেউ এভাবে টার্গেট করতে পারে না। 😁😁

 2 years ago 

হি হি হি। একদম রাইট

 2 years ago 

প্রশ্ন দেখেই হাসি থামাতে পারছি না 😂🤣🤣🤣। তবে মেয়েদের স্বভাবই হলো টানাটানি করা। যেহেতু চুল বড় থাকে মেয়েদের তাই সহজ উপায়ে চুল ধরেই টানাটানি শুরু করে দেয় 😂।

 2 years ago 

এই প্রশ্নের উত্তর তো মেয়েরাই ভালো জানে। আমাদের প্রত্যেকটা ছেলের মনেও ওই একই প্রশ্ন, মেয়েরা ঝগড়া করলে চুল ধরে টানাটানি করে কেন...? যাইহোক, প্রশ্নের বিপরীতে প্রশ্ন করবো না। আমার নিজস্ব দুটো মতামত আছে সেটাই বলছি। মেয়েদের আসল সৌন্দর্য তার চুলে। তাই সব মেয়েরই মোটামুটি টার্গেট থাকে, যে করেই হোক অন্য মেয়ের সৌন্দর্য নষ্ট করতে হবে। এক্ষেত্রে চুল ছিঁড়ে টেকো করে দেওয়ার মতো সুন্দর কনসেপ্ট ছাড়া ঝগড়া করার সময় খুব সম্ভবত মেয়েরা আর কিছু খুঁজে পায় না। এজন্য চুল ধরে টানাটানি করে, যাতে করে সব চুল ছিঁড়ে হাতে চলে আসে। তবে আমি আরো একটা জিনিস চিন্তা করেছি, যেহেতু মেয়েদের চুল অনেক টাকায় বিক্রি হয় এজন্য তারা ঝগড়া করার সময় এটা চিন্তা করে যে, ঝগড়া করতে করতে যদি কিছু চুল ছিঁড়ে নিয়ে বিক্রি করা যায় তাহলে অন্তত হাতে কিছু টাকা আসবে। হিহি..🤣🤣

 2 years ago 

মহিলারা ঝগড়া করার সময়ে মাথার চুল ধরে টানাটানি করে কেন?

  • আমি অনেক জায়গায় দেখেছি মেয়েদের দুর্বলতা হচ্ছে চুলে।চুল ছাড়া কখনোই আর দুর্বল ভাবে আঘাত করা যায় না। আমার বান্ধবীরা যখন ঝগড়া করত তখন দেখতাম চুলের মুঠি ধরে ঝগড়া করতো।মেয়েদের চুল ধরলে মাথায় বেশি লাগে আঘাত করার চেয়ে। কখনো ঝগড়া করার সৌভাগ্য হয় নাই না হলে আরো বুঝতে পারতাম অভিজ্ঞতা 😆😆
 2 years ago 

বান্ধবীদের দেখে যা বুঝেছেন সেটাই বা কম কিসে?

 2 years ago 

মহিলারা ঝগড়া করার সময়ে মাথার চুল ধরে টানাটানি করে কেন?

এখনো পর্যন্ত এরকম কোন অভিজ্ঞতার সম্মুখীন আমি হইনি। যার কারনে বলতেও পারতেছি না সঠিকভাবে। কিন্তু আমার তো এটা মনে হয় যে, প্রত্যেকটা মেয়ে চুল নিয়ে অনেক বেশি গর্ব করে থাকে। আর এই জন্য অন্যজন ঝগড়া করার সময় চুল ধরেই টানাটানি করে। যেন অপরজন আর গর্ব না করতে পারে। তারা এভাবেই ঝগড়া করার সময় চুল টানাটানি করে একে অপরের উপর প্রতিশোধ নেয়।

 2 years ago 

মহিলারা ঝগড়া করার সময়ে মাথার চুল ধরে টানাটানি করে কেন?

আসলে মেয়েরা তো আর এখানে মারামারি করবে না ছেলেদের মতো, তাই তারা হাতের কাছে যা পায় তা নিয়েই টানাটানি করে ঝগড়ার সময়🤭। আর সব সময় তো মেয়েরা মেয়েদের চুলই দেখতে পায় টানাটানি করার জন্য। কারণ তাদের চুল একটু বেশি বড় হয়। আমি তো আমার বক্তব্য জানালাম। আসল কারণ তো তারাই বলতে পারে, যারা চুল ধরে টানাটানি করে ঝগড়া করার সময়😁।

 2 years ago 

যা বলেছেন তাতে আর কারও বক্তব্য শোনার দরকার নেই।

 2 years ago 

মহিলারা ঝগড়া করার সময়ে মাথার চুল ধরে টানাটানি করে কেন?

ঝগড়া করার সময় মহিলারা হিতাহিতজ্ঞানশূন্য হয়ে যায়। তখন তাদের চোখে দেখে এগুলো চুল না স্বর্ণ 😂😂। আর স্বর্ণের লোভ তো বেশিরভাগ মহিলাদের একটু বেশিই থাকে। তাইতো এক মহিলা আরেক মহিলার চুল ধরে এভাবে টানাটানি করে🤣🤣।

 2 years ago 

ঝগড়া করার সময় তাহলে কি মেয়েদের চুল গোল্ডেন কালারের হয়ে যায় নাকি ভাই? হিহি..🤭🤭

 2 years ago 

ঝগড়া করার সময় মহিলারা চুলের কালার গোল্ডেন ই দেখে 😂। মোটকথা ঝগড়াঝাটি করলে হিতাহিতজ্ঞানশূন্য হয়ে যায় এবং চোখেও ঝাপসা দেখে 🤣।

 2 years ago 

হেহেহে.. 🤣🤣 তা বেশ ভালো বলেছেন ভাই।

 2 years ago 

হাহাহা ভাই মহিলারা লোভ সামলাতে পারে না বলেই সোনা ভেবে চুল ধরে!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.60
ETH 1879.30
USDT 1.00
SBD 0.36