এবিবি-ফান প্রশ্ন ১৩৭ || যুক্তিতে বিদ্যা আর বিশ্বাসে ভালোবাসা কিন্তু কেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

যুক্তিতে বিদ্যা আর বিশ্বাসে ভালোবাসা কিন্তু কেন?

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

আমার জানা নেই, তবে আপনাদের কাছ থেকে জানতে ভীষণ আগ্রহী।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

কারণ যুক্তিবিদ্যা যুক্তি-চিন্তনের সাথে সম্পর্কিত; আর ভালোবাসা মনের সাথে সম্পর্কিত।যুক্তি দিয়ে বিদ্যা খন্ডন করা যায় কিন্তু বিশ্বাস না থাকলে ভালোবাসার হাতদুটি শুন্য হয়ে যায় সারাজীবনের জন্য।

অল্প কথার ভিতরে হলেও বিষয়টা খুব সুন্দর করে গুছিয়ে বলেছ। সত্যিই বেশ ভালো লাগলো তোমার লেখাটা পড়ে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ দাদা☺️.

যুক্তি ছাড়া বিদ্যা অর্জন ছাই এ ঘি ঢালার সমতুল্য। বাস্তবের সম্মুখীন হতে, বিভিন্ন সমস্যার মোকাবেলা সামনাসামনি করতে যুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার জন্য দরকার সঠিক যুক্তিযুক্ত বিদ্যা। তবে ভালোবাসার ক্ষেত্রে বিশ্বাস টাই বেশি কাজ করে। যেমন ধরেন আমি এমন একটা মেয়েকে বিয়ে করলাম যাকে দেখতে খুব বেশি একটা ভালো না, তবে তাকে আমি প্রচন্ড ভালোবাসি। এক্ষেত্রে তাকে তো আর বলা যাবে না যে তুমি দেখতে অসুন্দর। সে যতই অসুন্দর হোক না কেন তাকে এটা বিশ্বাস করাতে হবে যে, সে আমার চোখে অনেক সুন্দর। তাহলে একমাত্র সংসারে শান্তি সমৃদ্ধি বজায় থাকবে।
 3 years ago 

ওরে বাবা,একেবারে উদাহরণ সহ ব্যাখা দিয়ে দিলেন🤣।🤣।আপনারে খুঁজতেছে অসুন্দর মেয়েরা। 😉😉

আমাকে শুধু অনুভব করা যায়, খুঁজে পাওয়া যায়না। আর মেয়েদের থেকে সব সময় এক কিলোমিটার দূরে থাকি আমি, ভয় পাই খুব তাদের।

 3 years ago 

যারা এসব বলে,তারা সবসময়ই মেয়েদের পাশেই থাকে🤣🤣

হা হা হা.... 😂 আমি দূরেই থাকি। ভয় পাই তো খুব।

 3 years ago 

যুক্তি যদি বিদ্যায় না থেকে ভালোবাসায় থাকতো তাহলে ভালোবাসার মাঝে যুদ্ধ লেগে যেত। যুক্তি তর্কের চাপাচাপিতে প্রেমিক-প্রেমিকা ব্রেকআপ করে দিত। আবার তাদের প্রেম হবে এই বিশ্বাস ধরে রেখে অবলা প্রেমিক-প্রেমিকারা সারা জীবন সিঙ্গেল থেকে যেত।😅😅

 3 years ago 

বিদ্যার উদ্দেশ্যই যেখানে জ্ঞান অর্জন করা! আর সেই জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেয়ার জন্য হলেও যুক্তি দেয়া জরুরি! কেন বই পড়া বা আমাদের পড়ালেখা উচিত। আর ভালোবাসায় বিশ্বাস থাকতে হয়! বিশ্বাসের সাথেই দুজন বাকিটা জীবন পার করে দিতে পারে।

 3 years ago 

বিদ্যার ক্ষেত্রে যুক্তি অনেক জরুরী যেমন
এক ছাত্র তার প্রিন্সিপাল স্যারের নিটক দরখাস্ত লিখেছে যেহেতু আপনার সাথে ইংলিশ ম্যাডামের ইটিস পিটিস সম্পর্ক আছে। এটা শুধু আমি জানি সেহেতু আমার পরিক্ষার ফি মাফ করতে হবে। এটা হলো যুক্তি।

আর ভালোবাসার ক্ষেত্রে বিশ্বাস অনেক জরুরী যেমন
বাস্তবে আমি রাস্তায় ঘুমালেও র্গাফ্রেন্ডকে এটা বিশ্বাস করাতে হবে যে আমার তিন তলা বাড়ি আছে, বাইক আছে, ডিএসএলার ক্যামেরা আছে,হি হি হি।😂😂😂

আপনি দেখছি ভয়ংকর যুক্তি দিয়েছেন ভাই। হা হা হা...

আর ভালোবাসার ক্ষেত্রে বিশ্বাস অনেক জরুরী যেমন
বাস্তবে আমি রাস্তায় ঘুমালেও র্গাফ্রেন্ডকে এটা বিশ্বাস করাতে হবে যে আমার তিন তলা বাড়ি আছে, বাইক আছে, ডিএসএলার ক্যামেরা আছে,হি হি হি।😂😂😂

যার এতো কিছু আছে তার চেহারা দেখলেই বোঝা যায়।আর যারা রাস্তায় ঘুমায় তাদের চেহারা দেখলেও বোঝা যায়। দুটোর ভিতর অনেক পার্থক্য।😂

 3 years ago 

ভাইয়া র্গাফ্রেন্ডের সাথে মিট করতে যাওয়ার সময় শার্ট পেন্ট ভাড়া করে নিয়ে গেলেই হবে,হা হা হা।😂😂😂

 3 years ago 

যুক্তি দিয়ে জ্ঞান চর্চা অর্জন করা যায়
যুক্তিতে বিদ্যা তাইতো বলা হয়,
বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না কোনো কালে
ভালোবাসা বেঁচে থাকে বিশ্বাসের'ই জালে।
আশা করি ভাইয়া তুমি জেনেছো নিশ্চয়
বিশ্বাসেই ভালবাসা চিরদিনের হয়।
♥♥

 3 years ago 

যুক্তিতে বিদ্যা আর বিশ্বাসে ভালোবাসা কিন্তু কেন?

সবই ঠিক আছে কিন্তু!!!

তবে বউ এর ক্ষেত্রে যুক্তিতে লাঠি লাগবে😁😁আর বিশ্বাস করলে পকেট ফাকা করে দেবে🤣🤣

 3 years ago 

কি যে বলেন, আপনারা শুধু বউয়ের পেছনে লাগা ছাড়া আর কিছু খুঁজে পান না?

 3 years ago 

বউ গুলো এমন হয় কেন???

 3 years ago 

আপনি কি বউ পেটান নাকি🤣🤣

 3 years ago 

না!!!! পেটাতে চাই কিন্তু 🎌🎌🎌

 3 years ago 

বিয়ে করার লোকজন এই উত্তরের সাথে নিজেদের কানেক্ট করতে পারবে। হিহি🤣

 3 years ago 

ঠিকই বলেছেন আপনি

 3 years ago 

যুক্তিতে বিদ্যা আর বিশ্বাসে ভালোবাসা কিন্তু কেন?

যুক্তিতে বিদ্যা থাকার জরুরী কারণ বিদ্যা দিয়ে আমরা আমাদের জীবন যাপনের সব কাজগুলো মূলত করে থাকি তাই এক্ষেত্রে যুক্তিতে বিদ্যা থাকা অতি প্রয়োজনীয়। আর ভালবাসাকে আমরা বিশ্বাসের উপর ছেড়ে দিয়েছি কারণ ভালবাসার উপর কন্ট্রোল কারো নেই। যেহেতু কোন কন্ট্রোল নেই তাই যা হয় তাই মেনে নিতে হবে এটাই বিশ্বাস ।

 3 years ago 

যে কোন শিক্ষার ক্ষেত্রে যুক্তি দিয়েই বুঝাতে হয়। আর এই জন্যই যুক্তিতে বিদ্যা বলা হয়। ভালোবাসা সেটা তো অনেক বড় শব্দ। এক্ষেত্রে কোন কিছুর তুলনা হয় না, শুধুমাত্র বিশ্বাসের উপর এই টিকা থাকে।

বেশ ভালো বলেছেন আপু। দুটো যুক্তিই আমার বেশ পছন্দ হলো।

 3 years ago 

প্রেমের ক্ষেএে কোন যুক্তি মানে না,প্রেমিকা যা বলবে তাই সঠিক🤣🤣,বাকি সব ভুল।আর প্রেমিকাকে বিশ্বাস না করলে প্রেম হবে কি করে।

প্রেমিকা যা বলবে তাই সঠিক🤣

কিছুদিনের জন্য সঠিক, কারণ তারপর তো আবার গার্লফ্রেন্ড চেঞ্জ করে ফেলব।😂 ভালই প্রেমের অভিজ্ঞতা আছে দেখছি আপনার।

 3 years ago 

এক গার্লফ্রেন্ড রেখে আরেক গার্লফ্রেন্ড, খালি একবার চেঞ্জ করেই দেখেন,তারপর দেখবেন আপনার হাত পা থাকবে কিনা সন্দেহ🤣🤣🤣।যাই হোক কিছু কিছু জিনিসের অভিজ্ঞতা লাগে না।

সবকিছুতেই অভিজ্ঞতা দরকার, সেটা হোক কম বা বেশি। অভিজ্ঞতা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। এমন একটা জিনিস বলেন তো যেটাতে আপনার কোন অভিজ্ঞতা নেই।

এক গার্লফ্রেন্ড রেখে আরেক গার্লফ্রেন্ড, খালি একবার চেঞ্জ করেই দেখেন,তারপর দেখবেন আপনার হাত পা থাকবে কিনা সন্দেহ🤣🤣

ধরতে পারবে না তো আমাকে।😂

 3 years ago 

অভিজ্ঞতা নেই এমন অনেক আছে,কোনটা রেখে কোনটা বলবো।।।

প্রেম করলে ধরতে পারবে না মানে অব্যশই পারবে।তখন দেখবেন আপনার ঘাড়ে মাথা থাকবে নাকি থাকবে না🤣

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64089.58
ETH 1859.23
USDT 1.00
SBD 0.39