এবিবি ফান প্রশ্ন- ৪৪৮ |কেও যদি $PUSS এর মতোন কোনো..

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

কেও যদি $PUSS এর মতোন কোনো কয়েন আনেন।তবে তার নাম কি দেবেন?এবং সে নামটি কেনো দেবেন?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

আমি তো নাম দেবো ARAM। কারণ আমি ভীষণ আরাম প্রিয় মানুষ,হিহিহি।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

আমি হলে তো কয়েনের নাম দেব চকোবিন।কারন এটা যেমন কার্টুনের সঙ্গে যায় তেমনি একপ্রকার চকলেট।আর চকলেট খেতে সকলেই পছন্দ করেন, এটা খেয়ে যার যত বেশি দাঁতে পোকা লাগবে সে তত বেশী কয়েন গিফট পাবেন এমন অফার বরাদ্দ থাকবে।😁😁

 2 years ago 

আমার পছন্দের কয়নের নাম হতে পারে $CATTY।
এটি "cat" শব্দ থেকে এসেছে এবং কৌতুকপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ একটি অনুভূতি প্রকাশ করে। এই নামটি বিড়ালের চালচলন এবং চরিত্রকে তুলে ধরে, যা কয়েনটিকে আরও আকর্ষণীয় করে তুলবে।

 2 years ago 

আসলে এটা ঠিক। আমার নিজেরও এটা ভালো লেগেছে।

 2 years ago 

পুসের পরে আমি বাজারে আনব 'ঘুষ'। কারণ এটিই আজকালকার যুগে মানুষ সব থেকে সাবলীল ভাবে গ্রহণ করতে অভ্যস্ত। ফলত সকলেই নির্দ্বিধায় এটি অধিক পরিমাণে গ্রহণ করবেন, এবং তাতে দাম তরতর করে বৃদ্ধি পাবে। হা হা হা।

 2 years ago 

বর্তমান পরিস্থিতির সাথে মিলে যেত।

 2 years ago 

যদি আমি $PUSS এর মতো কোনো কয়েন আনতাম, তার নাম দিতাম $MEOW! 😸 কারণ বিড়ালদের মিউ-মিউ আওয়াজ যেমন সব জায়গায় শোনা যায়, তেমনই $MEOW-ও সারা দুনিয়ায় ছড়িয়ে যাবে। আর এই নামটি সবাইকে মজার অনুভূতি দেবে, যেমন বিড়ালের পায়ের নরম ছোঁয়া! 😹

 2 years ago 

ভাইয়া আপনার নামটা দারুন। কয়েন ক্রিয়েটের কাজে নেমে পড়ুন। ভালোই চলবে,হে হে হে।

 2 years ago 

আমি কিন্তু নাম দিতাম জীবন। কারণ PUSS এর নাম জীবন দিলে মানুষের জীবনের সাথে জড়িয়ে থাকতো। আর মানুষ জীবনকে অনেক ভালোবাসে তাই PUSS কে অনেক ভালবাসবে।

 2 years ago 

আমি নাম দিব pussi কারণ puss বিষণ্ণ কে তাই সঙ্গি বানিয়ে দিতাম,যাতে তারা প্রেম করতে পারে।

 2 years ago 

কেও যদি $PUSS এর মতোন কোনো কয়েন আনেন।তবে তার নাম কি দেবেন?এবং সে নামটি কেনো দেবেন?

আমি নাম দিতাম $BABYPUSS কারন এত দিনে অবশ্যই পুশের বাচ্চাকাচ্চা হয়ছে,হা হা হা । 😂🤣

 2 years ago 

Puss থেকে babypuss এটা ঠিক আছে।

 2 years ago 

আমি নাম দিবো HILSA. কারন ইলিশ মাছ আমার অনেক প্রিয়।

 2 years ago 

কেও যদি $PUSS এর মতোন কোনো কয়েন আনেন।তবে তার নাম কি দেবেন?এবং সে নামটি কেনো দেবেন?

আমি নাম দেবো Fun। কারণ জীবনটা হচ্ছে হাসি আনন্দের। আমাদেরকে সব সময় জীবন উপভোগ করতে হবে। আর Fun কয়েন পেয়ে জীবনটা আরো হাসি আনন্দের হয়ে উঠবে।

 2 years ago 

এবিবি কয়েন,কমিউনিটির নামের সাথে মিল রেখে দিব।এধরনের কয়েন সম্পর্কে আমি যেহেতু আমার বাংলা ব্লগে এসে জেনেছি।তাই স্মৃতি হিসেবে এবিবি কয়েন নাম রাখব।🥰

 2 years ago 

আপনার এই নামটা আমার খুব পছন্দ হয়েছে।

 2 years ago 

আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো,ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62035.99
ETH 1758.72
USDT 1.00
SBD 0.38