আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩১২


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অণু কবিতা:

তোমাকে না পাওয়ার বেদনা
আজও যন্ত্রনা ছড়ায় হৃদয়ে,
তোমাকে ফের দেখার আকাংখা
আজও জাগ্রত আছে হৃদয়ে।
তুমি হারিয়ে যাওয়া আমার শূন্যতা
তুমি কল্পনায় ভাসা আমার অপূর্ণতা।

লেখক:

@hafizullah

লেখকের অনুভূতি:

ভালোবাসার মানুষটি হয়তো আড়ালে চলে যায় কিন্তু তার প্রতি আবেগ কিংবা আকংখা কখনো আড়ালে চলে যায় না।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।


Banner_4_years.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

তোমার স্মৃতির ছায়া নামে
নীরব রাতের গভীরতায়,
তোমার নামটি বারেবারে
ধ্বনিত হয় হৃদয়ছায়ায়।

তুমি দূরের এক আলো যেন
যা নিভে গেছো, তবু জ্বলে,
তুমি আমার না পাওয়ার গান
যা বাজে নীরবতার তলে।

 last year 

তোমার নীরব অনুভূতি
ব্যথায় ভরিয়ে দেয় আমার মন,
তোমাকে বারেবারে দেখার ইচ্ছা
আমার সজীব উজ্জ্বল উদারতা।
তুমি লুকিয়ে থাকা জীবন্ত মূর্তি
আমার আবেগে উন্মোচিত শক্তি,
তুমি মিশে যাওয়া আমার একাকীত্বতা
তুমি উদ্ভাবনীতে ভাসা আমার অসম্পূর্ণতা।

 last year 

তোমাকে না পাওয়ার বেদনা
আজও যন্ত্রনা ছড়ায় হৃদয়ে,
তোমাকে ফের দেখার আকাংখা
আজও জাগ্রত আছে হৃদয়ে।
তুমি হারিয়ে যাওয়া আমার শূন্যতা
তুমি কল্পনায় ভাসা আমার অপূর্ণতা।

নিশির আলোয় দেখি তোমার মুখ,
হৃদয় জুড়ে বাজে এক নিঃশব্দ সুর।
শূন্যতার মাঝে খুঁজে ফিরি তোমায়,
প্রতিটি নিঃশ্বাসে ডাকছি বারংবার।
ভালোবাসা আজও বাঁচে আশায়,
তুমি নেই, তবুও আছো হৃদয়ে।

 last year 

তোমার শূন্যতায় হৃদয় যে ব্যথা
ভুলিতে পারি না প্রিয় তোমার স্মৃতি কথা,
তুমি আছো হৃদয়ের রবে চিরকাল,
রাখিবো হৃদয়ে তোমায় দিয়ে ভালোবাসা।।

মনে রেখো প্রিয় ওগো তুমি ছাড়া আমি,
দুঃখের মাঝে যাবে আমার দিনগুলি,
তোমার হাতে আমার দুটি হাত রেখে,
জীবনটা পার হবে হাসিখুশি দিয়ে।।

 last year 

তোমার স্মৃতির আলো নিভে গেছে
তবুও অন্তরের গহিনী রেখাপথ জ্বলছে মনে,
তোমায় ভুলতে চেয়েও পারি না
স্মৃতি দোলা দেয় নতুন প্রভাতে ক্ষণে।

তুমি ছিলে হৃদয়ের বন্ধনের সঙ্গী
একাকীত্বে তুমি হীন দিন কাটে ভীষণ ধীরে,
তুমি হারিয়ে যাওয়া আমার চিরচেনা ছায়া
যার প্রতিচ্ছবি গেঁথে আছে বুকের গহীনে।

 last year 

তুমি বিহীন দিনে রঙহীন আলো,
তুমি ছাড়া রাতে বিষাদের পালা।
তোমার স্মৃতিতে ভিজে যায় মন,
তোমার নামেই উঠে প্রতিটি ধ্বনন।
চোখের পাতায় স্বপ্ন হয়ে আসো,
অচেনা হাওয়ায় নিরবে ভেসে যাও।
তোমার ছায়া ছুঁয়ে যায় অন্তর,
তবুও তুমি দূরের এক প্রহর।

 last year 

নীরবতা বলে দেয় সব
তোমার অভাব আজো শব্দ হয়ে বাজে,
চোখের কোণে জমে থাকা অতৃপ্ত সাজে।
স্বপ্নেরও ঘরে আজ শুন্যতার ছবি,
তবুও হৃদয়ে বাঁচে, এক তোমারই চিহ্ন খুঁজি।
তুমি নেই , তবুও আছো নিঃশব্দ ভালোবাসায়,
আমার অপূর্ণ প্রেমের একমাত্র নিবাসে।

তোমায় হারানোর এই ব্যথা
আজও নিঃশব্দে কাঁদায় আমাকে।
তোমার স্মৃতির প্রতিচ্ছবিতে
আজও ডুবে যাই নীরবে।
তুমি ছিলে, আছো, থাকবে—
আমার প্রতিটি নিঃশ্বাসে।

অসাধারণ উদ্যোগ, ভালোবাসা রইলো আমার বাংলা ব্লগের প্রতি ❤️✍️"

 last year 

তোমাকে না পাওয়ার দুঃখ,
প্রতিনিয়ত আঘাত করে ভিতরে।
একটুখানি দেখার অপেক্ষাতে,
আজও প্রহর গুনি নীরবে।

তুমি পাশে নেই বলে যন্ত্রণা,
তুমি নেই বলে দেখি কল্পনা।
তোমাকে পাওয়ার ইচ্ছে সারা জীবন,
তোমাকে ভালোবাসার স্বপ্ন সারাক্ষণ।

তুমি আমার সেই মানুষ,
খুঁজে পাওয়ায় আমি ধন্য ।
তুমি আমার সেই বন্ধু,
ভালোবাসার প্রতিটা মুহূর্ত হয়েছে সিন্দু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61466.96
ETH 1697.69
USDT 1.00
SBD 0.38