আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৪
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতাঃ
সকাল বেলায় জেগে উঠে,
সাজন সাজি বধূর সাজে।
কখন যেন দোয়ার ভেঙ্গে
আসবে আমার মহারাজ।
লেখক
লেখক এর অনুভূতি:
প্রিয় মানুষটির জন্য সেজেগুজে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে কেউ।কখন যেন আসবে, কখন তাকে ডাকবে? সময় যেন কাটছেনা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|
মহারাজের প্রতীক্ষায় দিন কেটে যায়
তবু যেন মহারাজ দেয় না কভু সায়।
মাঝে মাঝে প্রতীক্ষার হয়না অবসান
হৃদয়ের ব্যাকুলতার পায়না পরিত্রাণ
তবুও মন স্বপ্ন দেখে তাহার পথ চেয়ে
এজীবন ধন্য হতো মহারাজকে পেয়ে।
মিষ্টি সুরে ডাকবে সে যে,
আসবে কাছে মুচকি হেসে,
বলবে আমায় ভালোবেসে,
এসো রানী আমার কাছে।🥰
তার ডাকেতে লজ্জা পেয়ে,
মুখ লুকাবো শাড়ীর আচলে,
জড়িয়ে ধরে রাখবে আমায়,
আলতো করে তার বুকেতে।😍
মহারাজা আসবে ছুটে
লাল টুকটুক ঘুরার পরে
ঘুমটা তুলে দেখবে আমায়
চেয়ে রবে অপলোকে।।
বলবে আমায় মিষ্টি হেসে
বধু আমার সেজেছে গো
অপরূপার নতুন সাজে
লজ্জা আমার মুখটি যেন
হারিয়ে যাবে তেপান্তরে।।
আসবে কি আজ মহারাজ
সুখের বার্তা নিয়ে?
তাই কি মহারানি বসে আছে
বধুর সাজ দিয়ে?
ঘোড়ার খুঁড়ায় আওয়াজ করে
ডুকলো মহারাজ ঘরে,
খুশিতে তাই মহারানীর দু চোখে
সুখের অশ্রু ঝরে।
টগবগিয়ে ঘোরায় চড়ে
আসবে যখন আমার পানে,
অপলকে চেয়ে রবো,
আমার রাজার দৃষ্টিপানে!
মিটবে যখন আমার সাধ,
তাকে নিয়ে দেখবো আমি ,
বেচেঁ থাকার কারণ মানে ।
নির্জন নিরালায় আমি একাকী যখন,
খুব বেশি মনে পড়ে প্রিয় তোমাকে তখন।
ছুঁতে পারবোনা জেনেও হারিয়ে যাই কল্পনায়,
হাতে হাত রেখে হেঁটে যাই কি অবলীলায়।
জ্যোৎসা রাতে বধূর সাজে
সাজবে তুমি মন রাঙিয়ে।
মাথায় খোঁপা লাল শাড়ি
লিপিস্টিক দিবে অল্প খানি।
দিন গড়িয়ে সন্ধা নামবে
অপেক্ষার প্রহর ধীর্ঘ হবে।
হঠাৎ করে আসবো আমি
মুচকি মুচকি হাসবে তুমি।
আসছে সেজে,ঘোড়ায় চড়ে
শীতের চাদর ভেদ করে।
প্রতীক্ষারা পালিয়ে বাঁচে
রাজা-রানী ছুটলো পানে।
মনের আকাশে চিন্তার ভাজ
ঠান্ডার প্রভাবে হলো নাকি কাত?
সকাল গড়িয়ে সন্ধ্যা নামে
প্রিয় আমার এলো না ঘরে।
বিধাতার অপরূপ এক,
সৌন্দর্য তুমি।
তোমায় দেখে হয়ে যাই,
মন মাতাল আমি।
যত দেখি তোমায় আমি,
বাড়ে পাগলামি।
তোমার তরেই তো,
ওগো আমার আমি।